সাধনা সরগম, আসল নাম সাধনা ঘনকর। জন্ম মারাঠী পরিবারে। মায়ের কাছে সংগীত শিক্ষার শুরু পরবর্তীকালে পণ্ডিত যশরাজের কাছেও তালিম নিয়েছেন। চলচ্চিত্রে প্রথম কাজ হিন্দী ছবিতে নেপথ্য সংগীত শিল্পী হিসাবে, ছবির নাম বিধাতা (১৯৮২)।

সাধনা সরগম
বাংলা ছবিতে প্রথম কাজ শক্তি সামস্ত পরিচালিত অন্ধ বিচার (১৯৯০) ছবিতে। এই ছবির সংগীত পরিচালক এবং গীতিকার ছিলেন যথাক্রমে রাহুল দেববর্মণ এবং স্বপন চক্রবর্তী। এখনও পর্যন্ত চল্লিশটিরও বেশি বাংলা ছবিতে কাজ করেছেন।

উল্লেখযোগ্য যে সব সংগীত পরিচালকের সাথে কাজ করেছেন তারা হলেন বাপী লাহিড়ী, গৌতম বসু, কানু ভট্টাচার্য, অনুপম দত্ত, বাবুল বসু, অশোক ভদ্র, টাবুন প্রভৃতি। পুলক বন্দ্যোপাধ্যায়, অঞ্জন চৌধুরী, মুকুল দত্ত, গৌতম সুস্মিত, প্রিয় চট্টোপাধ্যায় প্রকৃতির লেখা গান সাধনার কণ্ঠে বাংলা ছবিতে ব্যবহৃত হয়েছে।
বাংলা ছাড়াও হিন্দী এবং তামিল ছবিতে গান গেয়েছেন। ২০০২ সালে তামিল ভাষায় নির্মিত ‘পাটুছোল্লি’ ছবিতে কাজের সুবাদে সেরা নেপথ্য সংগীত শিল্পীর রাষ্ট্রীয় পুরস্কার লাভ করেন।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৯০ অন্ধ বিচার:
- ১৯৯২ ধর্মযুদ্ধ, ইন্দ্রজিৎ, প্রথম দেখা;
- ১৯৯৩: বধু, দালাল, দান প্রতিদান, মায়া মমতা, শ্রীমতী:
- ১৯৯৪ ভালবাসার আশ্রয়, কথা ছিল, প্রত্যাঘাত, শুধু আশা,
- ১৯৯৫ মোহিনী, পতিব্রতা, সংসার সংগ্রাম, শেষ প্রতীক্ষা;
- ১৯৯৬: বনফুল, লাঠি, নিখোঁজ,
- ১৯৯৭ বৌঠান, দশ নম্বর বাড়ি, জয়ী, মান অপমান, মহাবীর কৃষ্ণ, প্রেম জোয়ারে, তোমাকে চাই,
- ১৯৯৮ আমার মা, বিষ্ণুনারায়ণ, মায়ের দিব্যি, অন্ধ বিচার;
- ১৯৯৯ মধুমালতী, সুন্দর বউ, অগ্নিশিখা, স্বামীর ঘর,
- ২০০০ আশ্রয়, আপন হল পর, মধুর মিলন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, মিস্টার ফার্গুস, আয়নাতে,
- ২০০১ আঘাত, জবাব চাই, জামাইবাবু জিন্দাবাদ, বিচার চাই, গুরু শিষ্য, প্রেমশক্তি, শেষ আশ্রয়,
- ২০০২ মানুষ অমানুষ
- ২০০৩ বউমার বনবাস, সন্ত্রাস, অন্ধ প্রেম, কে আপন কে পর, বংশপ্রদীপ, ভাইয়ের শপথ
- ২০০৪ আমি যে কে তোমার, বারুদ, মমতার বন্ধন, মন যাকে চায়, প্রতিশোধ, স্বপ্নে দেখা রাজকন্যা;
- ২০০৫ বাবুমশাই, স্বপ্ন,
- ২০০৭ ভালবাসার দিব্যি, আলোয় ফেরা, মহাগুরু;
- ২০০৯ বদলা, স্বার্থ, শেষ সংঘাত।
