সন্ধ্যা রায় । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

সন্ধ্যা রায়, জন্ম নবদ্বীপের পোড়ামাতলায়, পিতা সতীশচন্দ্র রায়চৌধুরী ছিলেন ব্যবসায়ী। বড় হয়েছেন অবিভক্ত বাংলার যশোহর জেলার অন্তর্গত বেজপাড়া গ্রামে। অল্প বয়সে মা ও বাবা মারা যান, দিদিমার আশ্রয়ে থাকতেন, পরবর্তী কালে দেশভাগ ও দাঙ্গার কারণে পূর্ববঙ্গ থেকে প্রথাগত শিক্ষা অসম্পূর্ণ রেখেই প্রথমে শান্তিপুর ও পরবর্তী কালে কলকাতায় চলে আসতে বাধ্য হন।

 

সন্ধ্যা রায় । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

সন্ধ্যা রায় । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

প্রথম ছবি রাজেন তরফদার পরিচালিত অন্তরীক্ষ (১৯৫৭)। এই ছবিতে তিনি নায়িকা বাণীর (কাজল গুপ্ত) বান্ধবীর চরিত্রে অভিনয় করেন। রাজেনবাবুর পরবর্তী ছবি গঙ্গা (১৯৬০) গামলী পাঁচীর ভূমিকায় তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা অর্জন করে।

এর মাঝে সলিল সেন পরিচালিত নাগিনী কন্যার কাহিনী (১৯৫৮) ছবিতে পিঙ্গলার ভূমিকায় তাঁর অনবদ্য অভিনয় উল্লেখের দাবি রাখে।

 

সন্ধ্যা রায় । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

১৯৬০-৭৫ সাল পর্যন্ত সন্ধ্যা রায় অভিনীত উল্লেখযোগ্য চরিত্রগুলি হল মিলি (আহ্বান, ১৯৬১, পরিচালনা অরবিন্দ মুখোপাধ্যায়), মলিনা (শুভদৃষ্টি, ১৯৬২, পরিচালনা চিত্ত বসু), মল্লিকা (দ্বীপের নাম টিয়ারং, ১৯৬৩, পরিচালনা শুরু বাগচী), হরিমতি (পলাতক, ১৯৬৩, পরিচালনা যান্ত্রিক), দুর্গা (বাঘিনী, ১৯৬৮, পরিচালনা বিজয় বসু) ইত্যাদি।

স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের সাথে সন্ধ্যা রায়ের বিয়ে হয়। তরুণবাবুর পরিচালনায় তৈরি বহু ছবিতেই সন্ধ্যা রায় যোগ্যতার সাথে অভিনয় করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হল আলোর পিপাসা, ১৯৬৫ (রোশেনারা), একটুকু বাসা, ১৯৬৫ (অলকা), নিমন্ত্রণ, ১৯৭১ (কুমী), সংসার সীমান্তে, ১৯৭৫ (রজনী), গণদেবতা, ১৯৭৫ (দুর্গা) প্রভৃতি। সংসার সীমান্তে ছবিতে বারবনিতা রজনীর ভূমিকায় এবং গণদেবতায় স্বৈরিণী দুর্গা সমালোচকদের প্রশংসা অর্জন করে। বাঘিনী ছবিতেও দুর্গার ভূমিকায় তাঁর অভিনয় দর্শকদের সাথে সাথে সমালোচকদের প্রশংসা পেয়েছিল।

 

সন্ধ্যা রায় । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

সত্যজিৎ রায় পরিচালিত অশনি সংকেত (১৯৭৩) ছবিতে ছুটকির ভূমিকায় তাঁর অভিনয় মনে রাখার মতো। এই ছবিতে অভিনয়ের সুবাদে তিনি বার্লিন চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হন এবং অংশগ্রহণ করেন।

অভিনয়ের পাশাপাশি নাগিনী কন্যার কাহিনী (১৯৫৮), সরি ম্যাডাম (১৯৬২) এবং প্রতীক্ষা (১৯৮২) ছবিগুলিতে নেপথ্য সংগীত পরিবেশন করেন।

বাংলা ছাড়াও হিন্দী ছবিতে অভিনয়ের সাথে সাথে পেশাদার মঞ্চেও যোগ্যতার সাথে কাজ করেছেন (ইন্দ্রাণী, সুজাতা ইত্যাদি)। দূরদর্শনের পর্দায় তাঁকে না দেখা গেলেও বহু যাত্রাপালায় তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছে। তথাকথিত আর্ট সিনেমার পাশাপাশি বাণিজ্যিক ছবিতে তাঁর অভিনয় সর্বকালে দর্শকদের খ্যাতি অর্জন করেছে। সমগ্র চলচ্চিত্র জীবনে তিনি ১২০টির বেশি ছবিতে অভিনয় করেছেন।

প্রকাশনা—

সন্ধ্যামণি (সুদেষ্ণা বসুর সাথে সাক্ষাৎকারের ভিত্তিতে লিখিত) ১৪১৬ সালে পূজাবার্ষিকী আনন্দলোক পত্রিকায় প্রকাশিত হয়।

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৫৭ অন্তরীক্ষ,
  • ১৯৫৮ বৃন্দাবনলীলা, নাগিনী কন্যার কাহিনী, কাস
  • ১৯৫৯ শ্রীশ্রী নিত্যানন্দ প্রভু, জলজঙ্গল, নৃত্যেরই তালে তালে।
  • ১৯৬০ মায়ামৃগ, দুই বেচারা, গঙ্গা,
  • ১৯৬১ অর্থ, পঙ্কতিলক, কঠিন মায়া, আহ্বান, ঝিন্দের বন্দী।
  • ১৯৬২ সরি ম্যাডাম, শান্তি, বধু, আগুন, বন্ধন, শেষচিহ্ন, শুভদৃষ্টি, কুমারী মন, রক্তপলাশ, নবদিগন্ত, ধুপছায়া, আমার দেশ,
  • ১৯৬৩ বর্ণচোরা, দ্বীপের নাম টিয়ারং, হাই হিল, ভ্রান্তিবিলাস, পলাতকা,
  • ১৯৬৪ তাহলে, জীবন কাহিনী, অগ্নিবন্যা, কষ্টিপাথর, কে তুমি।
  • ১৯৬৫ আলোর পিপাসা, প্রথম প্রেম, অন্তরাল, একটুকু বাসা, সূর্যতপা:
  • ১৯৬৬ মণিহার, নতুন জীবন, উত্তরপুরুষ:
  • ১৯৬৭ হঠাৎ দেখা, প্রস্তর স্বাক্ষর:
  • ১৯৬৮ বাঘিনী, তিন অধ্যায়, জীবন সঙ্গীত
  • ১৯৬৯ : দাদু, অপরিচিত, আরোগ্য নিকেতন,
  • ১৯৭০ রূপসী:
  • ১৯৭১ নিমন্ত্রণ, কুহেলি
  • ১৯৭৩ চিঠি, আমি সিরাজের বেগম, অশনি সংকেত, শ্রীমান পৃথ্বীরাজ, অগ্নিভ্রমর:
  • ১৯৭৪ ফুলেশ্বরী, ঠগিনী:
  • ১৯৭৫ সংসার সীমান্তে, পালঙ্ক:
  • ১৯৭৬ অর্জুন,
  • ১৯৭৭ হারানো প্রাপ্তি নিরুদ্দেশ, বাবা তারকনাথ, কবিতা, এই পৃথিবীর পান্থনিবাস
  • ১৯৭৮ গোলাপ বৌ, নদী থেকে সাগরে, সাত ভাই চম্পা, করুণাময়ী, ধনরাজ তামাং,
  • ১৯৮০ দর্পচূর্ণ, রাজাসাহেব, সীতা;
  • ১৯৮১ খনাবরাহ, শহর থেকে দূরে,
  • ১৯৮২ মেঘমুক্তি, প্রতীক্ষা, খেলার পুতুল, মমতা,
  • ১৯৮৩ অগ্রদানী:
  • ১৯৮৪ অমরগীতি:
  • ১৯৮৫ টগরী, হরিশ্চন্দ্র শৈব্যা
  • ১৯৮৬: অচেনা মুখ, পরিণতি, পথভোলা, বৌমা,
  • ১৯৮৭ লালন ফকির, নাগপাশ, দোলনচাঁপা,
  • ১৯৮৮ ছোট বৌ, পরশমণি, পুনর্মিলন, আগমন
  • ১৯৮৯ মণিমালা, মঙ্গলদীপ,
  • ১৯৯০ মহাজন, ঘরের বৌ
  • ১৯৯১ নবাব, পথ ও প্রাসাদ।
  • ১৯৯২ সত্যমিথ্যা,
  • ১৯৯৭ তারিণী তারা মা;
  • ১৯৯৮ জামাই নম্বর ওয়ান:
  • ২০০১ প্রেম প্রতিজ্ঞা:
  • ২০০২ ফেরারী ফৌজ,
  • ২০০৪ দেবীপক্ষ, রাম লক্ষ্মণ, শেষ আশ্রয়
  • ২০০৯ মা আমার মা।

Leave a Comment