সন্ধ্যা রাণী । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

সন্ধ্যা রাণী, জন্ম কলকাতায়। পারিবারিক অসুবিধার কারণে স্বপ্ন প্রথাগত শিক্ষা নিয়েও চলচ্চিত্রে অভিনয়ে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন। প্রথম চলচ্চিত্রে অভিনয় বেকার নাশন (১৯৩৮) ছবিতে। ছবিটির পরিচালক ছিলেন জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়। কাজ করেছেন নরেশ মিত্র, প্রমথেশ বড়ুয়া, সুশীল মজুমদার, হরি ভঞ্জ, শৈলজানন্দ মুখোপাধ্যায়, মধু বসু, নীরেন লাহিড়ী, অগ্রদূত, প্রেমেন্দ্র মিত্র, মানু সেন, চিত্ত বসু সহ বহু পরিচালকের সাথে।

 

সন্ধ্যা রাণী । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

সন্ধ্যা রাণী । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

সমগ্র চলচ্চিত্র জীবনে ২০০টির বেশি ছবিতে কখনও কেন্দ্রীয় মহিলা চরিত্রে আবার কখনও পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন।

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র বীথি (বাংলার মেয়ে, ১৯৪১); মিনতি (সমাধান, ১৯৪৩), শিবানী (মানে না মানা, ১৯৪৫), কনক (স্বপ্ন ও সাধনা, ১৯৪৭), শকুন্তলা (বিধিলিপি, ১৯৫৫); সীতা (ব্রতচারিণী, ১৯৫৫), অঞ্জনা (নূপুর, ১৯৫৮); সীতা (মায়ামৃগ, ১৯৬০), ব্রজরাণী (মা, ১৯৬১) নির্মলা (আকাশ প্রদীপ, ১৯৬৩) ইত্যাদি।

 

সন্ধ্যা রাণী । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

অভিনয়ের সাথে সাথে বাংলার মেয়ে (১৯৪১), শ্রীরাধা (১৯৪১), নন্দিনী (১৯৪১), মীনাক্ষী (১৯৪২) এবং পথের সাথী (১৯৪৬) ছবিগুলিতে নেপথ্য সংগীতও পরিবেশন করেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পেশাদার মঞ্চেও অভিনয় করেছেন।

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৩৮ সৰ্ব্বজনীন বিবাহোৎসব, বেকার নাশন:
  • ১৯৪১ বাংলার মেয়ে, মায়ের প্রাণ, প্রতিশোধ, শ্রীরাধা, নন্দিনী, শকুন্তলা
  • ১৯৪২ মীনাক্ষী, বন্দী, পরিণীতা:
  • ১৯৪৩ সহধর্মিণী, যোগাযোগ, সমাধান, দাবী
  • ১৯৪৪ ছদ্মবেশী,
  • ১৯৪৫ মানে না মানা,
  • ১৯৪৬ পথের সাথী, সাত নম্বর বাড়ী, নতুন বৌ, সংগ্রাম, তুমি আর আমি:
  • ১৯৪৭ তপোভঙ্গ, স্বপ্ন ও সাধনা
  • ১৯৪৮ শাঁখা সিঁদুর, পূরবী, দৃষ্টিদান, সাহারা, অরক্ষণীয়া, শ্যামলের স্বপ্ন:
  • ১৯৪৯ অভিমান, হেরফের, নিরুদ্দেশ, বিষের ধোঁয়া
  • ১৯৫০ ইন্দিরা, পঞ্চায়েত্
  • ১৯৫১ দর্পচূর্ণ, গাঁয়ের মেয়ে, পণ্ডিতমশাই,
  • ১৯৫২ মেঘমুক্তি, সঞ্জীবনী, নিরক্ষণা, কৃষ্ণকান্তের উইল, নীলদর্পণ, রাণী ভবানী, কা তব কাস্তা, বিন্দুর ছেলে, কপালকুণ্ডলা,
  • ১৯৫৩ হরনাথ পণ্ডিত, হরিলক্ষ্মী, রামী চণ্ডীদাস, বনহংসী, রাখী, নিভৃতি:
  • ১৯৫৪ শুভযাত্রা, না, নদ ও নদী, প্রফুল্ল, অমর প্রেম, ভাঙাগড়া, মন্ত্রশক্তি,
  • ১৯৫৫ দত্তক, ছোট বৌ, জ্যোতিষী, বিধিলিপি, হ্রদ, কঙ্কাবতীর ঘাট, কালো বৌ, ব্রতচারিণী, শ্রীবৎসচিন্তা
  • ১৯৫৬ মহানিশা, অভাগীর স্বর্গ, কীর্তিগড়, পরাধীন, মহাকবি গিরিশচন্দ্র, ধূলার ধরণী, চোর, অসমাপ্ত, সূর্যমুখী, সিঁথির সিঁদুর,
  • ১৯৫৭ তাপসী, আদর্শ হিন্দু হোটেল, পৃথিবী আমারে চায়, নতুন প্রভাত, পরের ছেলে, ঘুম, বড় মা, বড়দিদি, সিঁদুর, রাত্রি শেষে,
  • ১৯৫৮ নূপুর,
  • ১৯৬০ মায়ামৃগ
  • ১৯৬১ আশায় বাঁধিনু ঘর, মধুরেণ, মা
  • ১৯৬২ তরণীসেন বধ, আগুন, মায়ার সংসার, শুভদৃষ্টি,
  • ১৯৬৩ সৎ ভাই, আকাশ প্রদীপ, বাদশা,
  • ১৯৬৪ কালস্রোত, গোধূলিবেলায়, দীপ নেভে নাই,
  • ১৯৬৫ মহালগ্ন, প্রথম প্রেম, জয়া, তাপসী
  • ১৯৬৬ গৃহসন্ধানে:
  • ১৯৬৮ বৌদি, জীবনসঙ্গীত,
  • ১৯৬৯ মা ও মেয়ে,
  • ১৯৭০ আলেয়ার আলো
  • ১৯৭১ নিমন্ত্রণ, সংসার, শচীমার সংসার,
  • ১৯৭২ জনতার আদালত,
  • ১৯৭৩ বিন্দুর ছেলে,
  • ১৯৭৪ দাবী,
  • ১৯৭৬ হংসরাজ
  • ১৯৭৭, নয়ন, শ্রীশ্রী মালক্ষ্মী।
  • ১৯৭৮ নিষ্কৃতি:
  • ১৯৭৯ দেবদাস,
  • ১৯৮০, সন্ধি, এই তো সংসার, বিচার, ভাগ্যচক্র
  • ১৯৮১ উপলব্ধি, ন্যায় অন্যায়।
  • ১৯৮২ সতী সাবিত্রী সত্যবান, মেঘমুক্তি, পিপাসা, মা কল্যাণেশ্বরী, খেলার পুতুল, রসময়ীর রসিকতা, মমতা, মায়ের আশীর্বাদ, প্রযুগ্ম:
  • ১৯৮৩ নিশিভোর, অর্পিতা, আগামীকাল:
  • ১৯৮৪ বৈকুণ্ঠের উইল, আহুতি, পরমা
  • ১৯৮৬ অভিমান, আর্তনাদ, শাপমুক্তি, বৌমা,
  • ১৯৮৭ ক্ষ্যাপা ঠাকুর, নিশিবাসর, দোলনচাপা
  • ১৯৮৮ অপমান, সুরের আকাশে, দেনাপাওনা:
  • ১৯৮৯ বান্ধবী, বিদায়, জজ সাহেব, মর্যাদা, অপরাহ্নের আলো, আশা, বন্দিনী, অঘটন আজও ঘটে
  • ১৯৯০ ঘরের বৌ:
  • ১৯৯১ দেবর, নজরবন্দী,
  • ২০০১ শেষ আশ্রয়।

Leave a Comment