সন্তোষ সিংহ । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

সন্তোষ সিংহ, জন্ম মীরাট শহরে। প্রথাগত শিক্ষা মীরাটে শুরু হলেও পরে কলকাতার ওরিয়েন্টাল সেমিনারী থেকে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। সিটি কলেজে ভর্তি হলেও পিতার মৃত্যুর কারণে শিক্ষায় ছেদ ঘটে এবং চাকরি নিতে বাধ্য হন। অভিনয় কারণে এক সময় বাড়ি থেকে বিতাড়িত হয়েছিলেন। ১৯২৫ সালে পেশাদার রঙ্গমঞ্চের সাথে যুক্ত হন।

 

সন্তোষ সিংহ । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

সন্তোষ সিংহ । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

প্রধানত নাট্যব্যক্তিত্ব সন্তোষ সিংহর নাট্য শিক্ষক এবং অভিনয় শিক্ষক হিসাবে খ্যাতি ছিল। উত্তমকুমার তাঁর আত্মজীবনী মূলক লেখায় অভিনয় শিক্ষক হিসাবে তাঁর নাম শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন।

প্রথম চলচ্চিত্রাভিনয় অহীন্দ্র চৌধুরী পরিচালিত নির্বাক ছবি কৃষ্ণসখা (১৯২৭)-য়। সমগ্র চলচ্চিত্র জীবনে প্রায় একশো তিরিশটি ছবিতে অভিনয় করেছেন। কাজ করেছেন প্রিয়নাথ গঙ্গোপাধ্যায়, নরেশ মিত্র, সুশীল মজুমদার, প্রফুল্ল রায়, নীরেন লাহিড়ী, জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়, অগ্রদূত, চিত্ত বসু, অজয় কর, সত্যজিৎ রায় সহ বহু পরিচালকের সাথে।

 

সন্তোষ সিংহ । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র আয়ান ঘোষ (যমুনা পুলিনে ১৯৩৩); রুবী থিয়েটারের মালিক (অভিনেত্রী, ১৯৪০): বিকাশ (দুঃখে যাদের জীবন গড়া, ১৯৪৬), জনার্দন (দেশের দাবী, ১৯৪৭); হিরণ্য দাস (ভক্ত রঘুনাথ, ১৯৫১): শশী পাল (জয় বাবা ফেলুনাথ, ১৯৭৯) ইত্যাদি।

চলচ্চিত্রাভিনয়, মঞ্চাভিনয়ের পাশাপাশি যাত্রাভিনয়ও করেছেন। দীর্ঘদিন নাট্যশিক্ষক হিসাবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিলেন।

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯২৭ কৃষ্ণসখা
  • ১৯৩৩ যমুনা পুলিনে সাবিত্রী;
  • ১৯৩৬ – পথের শেষে, পরপারে,
  • ১৯৩৮ অভিনয়, সৰ্ব্বজনীন বিবাহোৎসব;
  • ১৯৩৯ পরশমণি, রিক্তা
  • ১৯৪০ ব্যবধান, নিমাই সন্ন্যাস, ঠিকাদার, স্বামী স্ত্রী, তটিনীর বিচার:
  • ১৯৪১ বাংলার মেয়ে, অবতার, উত্তরায়ণ:
  • ১৯৪২ গরমিল;
  • ১৯৪৩ পোষ্যপুত্র।
  • ১৯৪৫ মানে না মানা,
  • ১৯৪৬: সাত নম্বর বাড়ী, মাতৃহারা, শাস্তি:
  • ১৯৪৭ ঝড়ের পরে
  • ১৯৪৮ সাহারা, তরুণের স্বপ্ন, নারীর রূপ:
  • ১৯৪৯ সতেরো বছর পরে, রাঙামাটি, দাসীপুত্র, পরশপাথর, রবীন মাষ্টার, যার যেথা ঘর:
  • ১৯৫০ বীরেশ লাহিড়ী, আবর্ত, বৈকুণ্ঠের উইল, রক্তের টান, পঞ্চায়েত, দ্বৈরথ, সহোদর, মর্যাদা
  • ১৯৫১ ভক্ত রঘুনাথ, সহযাত্রী, সে নিল বিদায়, জিঘাংসা, গাঁয়ের মেয়ে, অনুরাগ, বাগদাদ
  • ১৯৫২ নীলদর্পণ, স্বপ্ন ও সমাধি, অনামী, মহিষাসুর বধ, কবি চন্দ্রাবতী, দর্পচূর্ণ, আবু হোসেন,
  • ১৯৫৩ মাকড়সার জাল, রামী চণ্ডীদাস, শ্রীশ্রী সত্যনারায়ণ, ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য:
  • ১৯৫৪ মা ও ছেলে, সতীর দেহত্যাগ, না, মন্ত্রশক্তি, জয়দেব:
  • ১৯৫৫ বীর হাম্বীর, পথের শেষে, প্রশ্ন, কঙ্কাবতীর ঘাট, দেবী মালিনী, ব্রতচারিণী, দৃষ্টি,
  • ১৯৫৬ কীর্তিগড়, ভাদুড়ীমশাই, সাবধান, মহাকবি গিরিশচন্দ্র, অসমাপ্ত, শ্যামলী, রাজপথ, মদনমোহন সিঁথির সিঁদুর, ফল্গু:
  • ১৯৫৭ হারজিৎ, ঘুম, একতারা, রাত্রি শেষে, আদর্শ হিন্দু হোটেল, তাসের ঘর, ছায়াপথ, পরের ছেলে, অভিষেক, অভয়ের বিয়ে, বাক্‌সিদ্ধ, চন্দ্রনাথ:
  • ১৯৫৮ যমালয়ে জীবন্ত মানুষ, ডেলি প্যাসেঞ্জার, শ্রীশ্রী তারকেশ্বর:
  • ১৯৬০ ক্ষুধা, নদের নিমাই,
  • ১৯৬১ আশার বাঁধিনু ঘর, মিথুন লগ্ন, মা
  • ১৯৬২ কাচের স্বর্গ, শাস্তি, ঘনা;
  • ১৯৬৩ সাত পাকে বাঁধা
  • ১৯৬৮ আপনজন:
  • ১৯৭৩ আলো হাসি গান, নকল সোনা:
  • ১৯৭৪ শ্রাবণ সন্ধ্যা:
  • ১৯৭৯ জয় বাবা ফেলুনাথ।

Leave a Comment