সন্তোষ গঙ্গোপাধ্যায়

সন্তোষ গঙ্গোপাধ্যায়, জন্ম কলকাতায়। প্রবেশিকা পরীক্ষার পর প্রথাগত শিক্ষার সমাপ্তি ঘটিয়ে কাকা প্রিয়নাথ গাঙ্গুলী প্রতিষ্ঠিত কালী ফিল্মসে যোগ দেন। কালী ফিল্মস-এর তৎকালীন সম্পাদক বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়ের সহকারী হিসাবে সম্পাদনা বিভাগে কাজ শুরু করেন।

 

সন্তোষ গঙ্গোপাধ্যায়

 

সন্তোষ গঙ্গোপাধ্যায়

 

স্বাধীন সম্পাদক হিসাবে প্রথম ছবি কালী বিশ্বাস প্রযোজিত এবং শিশিরকুমার পরিচালিত দস্তুর মতো টকী (১৯৩৭)। পাঁচ দশকের চলচ্চিত্র জীবনে আশিটিরও বেশি ছবিতে সম্পাদক হিসাবে কাজ করেছেন।

 

সন্তোষ গঙ্গোপাধ্যায়

 

শিশির ভাদুড়ী ছাড়াও যে সব উল্লেখযোগ্য পরিচালকের সাথে কাজ করেছেন তাঁরা হলেন সতু সেন, নিরঞ্জন পাল, সুকুমার দাশগুপ্ত, নীরেন লাহিড়ী, প্রেমেন্দ্র মিত্র, মধু বসু, অরবিন্দ মুখোপাধ্যায় প্রভৃতি।

এম.পি. প্রযোজিত নিতাই ভট্টাচার্য-র চিত্রনাট্য অবলম্বনে যাত্রা হলো শুরু (১৯৫৭) ছবিটি তাঁর পরিচালনায় তৈরি হয়েছিল। সম্পাদক হিসাবে বাংলা ছাড়াও হিন্দী ও তামিল ছবিতে কাজ করেছেন।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৩৭ দপ্তর মতো টকী, মালাবদল, কচি সংসদ:
  • ১৯৪০: স্বামী স্ত্রী শুকতারা, রাজকুমারের নির্বাসন:
  • ১৯৪১ এপার ওপার
  • ১৯৪২ মহাকবি কালিদাস, অভয়ের বিয়ে:
  • ১৯৪৩ স্বামীর ঘর, সহধর্মিণী, যোগাযোগ, যদু, সমাধান, নীলাঙ্গুরীয়, দম্পতি:
  • ১৯৪৪ ছদ্মবেশী, বিদেশিনী, নন্দিতা
  • ১৯৪৫ দোটানা, পথ বেঁধে দিল, ভাবীকাল:
  • ১৯৪৬ মৌচাকে ঢিল, এই তো জীবন
  • ১৯৪৭ পথের দাবী, পরভৃতিকা, রাত্রি
  • ১৯৪৮ জয়যাত্রা, সমাপিকা
  • ১৯৪৯ সঞ্চালী:
  • ১৯৫০ রাধারাণী, বড় বৌ, সতী সীমন্তিনী:
  • ১৯৫১ অভিশপ্ত, জিঘাংসা:
  • ১৯৫২ আলাদিন ও আশ্চর্য প্রদীপ, প্রার্থনা, চিতা বহ্নিমান, কবি চন্দ্রাবতী,
  • ১৯৫৩ নতুন ইহুদী
  • ১৯৫৪ মা অন্নপূর্ণা, বিক্রম উব্বশী, নববিধান, কল্যাণী, অগ্নিপরীক্ষা, যদুভট্ট
  • ১৯৫৫ অনুপমা, বিধিলিপি, দেবী মালিনী, সবার উপরে:
  • ১৯৫৬ সাগরিকা, শঙ্করনারায়ণ ব্যাঙ্ক, ত্রিযামা, পুত্রবধূ, সিঁথির সিঁদুর:
  • ১৯৫৭ যাত্রা হলো শুরু সুরের পরশে, সন্ধান, আমি বড় হবো
  • ১৯৫৮ রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, তানসেন:
  • ১৯৫৯ কিছুক্ষণ, হেডমাষ্টার, ইন্দ্রনাথ শ্রীকান্ত ও অন্নদাদি
  • ১৯৬৩ শেষ অঙ্ক, বর্ণালী:
  • ১৯৬৪ প্রভাতের রঙ, অয়নান্ত, সন্ধ্যাদীপের শিখা
  • ১৯৬৫ অভয়া ও শ্রীকান্ত।
  • ১৯৭০ দিবারাত্রির কাব্য
  • ১৯৭১ এখানে পিঞ্জর
  • ১৯৭৩ আমি সিরাজের বেগম:
  • ১৯৭৪ রোদনভরা বসন্ত
  • ১৯৭৫ স্বয়ংসিদ্ধা
  • ১৯৭৬ সুদূর নীহারিকা
  • ১৯৭৮: মা ছিন্নমস্তা, সাত ভাই চম্পা;
  • ১৯৭৯ বনবাসর, মাদার,
  • ১৯৮৫ আমার পৃথিবী।

Leave a Comment