সত্য বন্দ্যোপাধ্যায়

সত্য বন্দ্যোপাধ্যায় এর জন্ম কলকাতায়। রাণী ভবানী স্কুল থেকে ম্যাট্রিক এবং সিটি কলেজ থেকে আই.এ. পাস করে চাকরিতে যোগ দেন। অল্প বয়স থেকেই নাট্যাভিনয় শুরু করেন। অফিসে রিক্রিয়েশন ক্লাবের হয়ে নাট্যাভিনয়ে অংশ নিতেন। প্রধানত নাট্যব্যক্তিত্ব। অভিনয়ের সাথে নাটক লেখা এবং নিয়মিত নাট্য পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছেন। অভিনেতা তরুণকুমারের সাথে কল্পতরু নাট্যদল গঠন এবং উত্তম মঞ্চ প্রতিষ্ঠা করেন।

 

সত্য বন্দ্যোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

সত্য বন্দ্যোপাধ্যায়

 

প্রথম চলচ্চিত্রে অভিনয় হেমেন গুপ্ত পরিচালিত ভুলি নাই (১৯৪৮)। কেন্দ্রীয় চরিত্রে প্রথম অভিনয় পাশের বাড়ী (১৯৫২)। সমগ্র চলচ্চিত্র জীবনে ১৬০টিরও বেশি ছবিতে কখনও কেন্দ্রীয় চরিত্র আবার কখনও চরিত্রাভিনয়ে অংশ নিয়েছেন। হেমেন গুপ্ত ছাড়াও কাজ করেছেন সত্যেন বসু, সুধীর মুখোপাধ্যায়, নরেশ মিত্র, তপন সিংহ, চিত্ত বসু, তরুণ মজুমদার, শৈলজানন্দ মুখোপাধ্যায়, অসিত সেন, সত্যজিৎ রায়, মৃণাল সেন সহ বহু পরিচালকের সাথে।

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র কে গুপ্ত (বরযাত্রী, ১৯৫১ ও টনসিল, ১৯৫৬): ক্যাবলাকান্ত (পাশের বাড়ী, ১৯৫২): অরুণাংশু (উল্কা, ১৯৫৭) শশধর সিংহ (বালিকা বধু, ১৯৬৭); ডাক্তার (কুহেলি, ১৯৭১) বনমালী ( শ্রীমান পৃথ্বীরাজ, ১৯৭৩) পঞ্চানন মুখোপাধ্যায় (দামু, ১৯৯৭) ইত্যাদি।

 

সত্য বন্দ্যোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

তাঁর লেখা নাটক অবলম্বনে এই সত্যি (১৯৫৪), নাগরদোলা (১৯৫৬), জোনাকির আলো (১৯৫৮), শেষ থেকে শুরু (১৯৬৯) এবং পরবেশ (১৯৮০) ছবিগুলি তৈরি হয়েছে। এর মধ্যে এই সত্যি এবং জোনাকির আলো ছবির জন্য তিনি গান রচনাও করেছেন এবং কল্পতরু নামের আড়ালে পরবেশ ছবির চিত্রনাট্য ও পরিচালনাও নিজেই করেছেন।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পেশাদার নাট্যমঞ্চে, বেতার নাট্যে, যাত্রায় এবং দূরদর্শন ধারাবাহিকেও অংশ নিয়েছেন।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৪৮ ভুলি নাই,
  • ১৯৫১ বরযাত্রী
  • ১৯৫২ পাশের বাড়ী:
  • ১৯৫৩ শ্বশুরবাড়ী, বাঁশের কেল্লা বউঠাকুরাণীর হাট,
  • ১৯৫৪ লেডিজ সিট, এই সত্যি, যদুভট্ট
  • ১৯৫৬ টনসিল, সাবধান, কবি গোবিন্দদাস, নাগরদোলা, চোর:
  • ১৯৫৭ উল্কা, রাত্রিশেষে, সুরের পরশে, আমি বড় হবো;
  • ১৯৫৮ নাগিনী কন্যার কাহিনী;
  • ১৯৬০ স্বরলিপি, কোন একদিন, নদের নিমাই,
  • ১৯৬১ মধুরেণ, মা;
  • ১৯৬৪ প্রতিনিধি, দুই পর্ব,
  • ১৯৬৫ রাজকন্যা, কাপুরুষ ও মহাপুরুষ, দিনান্তের আলো, অভয়া ও শ্রীকান্ত:
  • ১৯৬৬ নায়ক, হারানো প্রেম, পাড়ি, জোড়াদীঘির চৌধুরী পরিবার:
  • ১৯৬৭ বালিকা বধু, অজানা শপথ
  • ১৯৬৯ বিবাহ বিভ্রাট, শেষ থেকে শুরু, প্রতিদান
  • ১৯৭০ পদ্মগোলাপ, মঞ্জরী অপেরা,
  • ১৯৭১ জননী, কুহেলি, জয় বাংলা
  • ১৯৭২ অনিন্দিতা, কলকাতা ৭১
  • ১৯৭৩ এক যে ছিল বাঘ, শ্রীমান পৃথ্বীরাজ;
  • ১৯৭৪ আলো ও ছায়া, রোদনভরা বসন্ত, দেবী চৌধুরাণী:
  • ১৯৭৫ ফুলু ঠাকুরমা, নতুন সূর্য, সংসার সীমান্তে, স্বয়ংসিদ্ধা
  • ১৯৭৬ সুদূর নীহারিকা, ছুটির ঘণ্টা, নিধিরাম সর্দার, চাদের কাছাকাছি
  • ১৯৭৭ বাবুমশাই, শেষরক্ষা, অমৃতের স্বাদ, ভোলা ময়রা, প্রাণের ঠাকুর রামকৃষ্ণ, তিন পরী ছয় প্রেমিক, বাবা তারকনাথ, জাল সন্ন্যাসী, প্রক্সি :
  • ১৯৭৮ সুষ্টিছাড়া, দুই পুরুষ, চারমূর্তি, নিষ্কৃতি, স্ট্রাইকার, রেঞ্জার সাহেব:
  • ১৯৭৯ যত মত তত পথ, দেবদাস, জোর চার্ণকের বিবি, অরুণ বরুণ কিরণমালা, হীরে মাণিক, বনবাসর, পম্পা
  • ১৯৮০ বাঁশরী, সঙ্গি, ঘরের বাইরে ঘর, জয় মা মঙ্গলচণ্ডী, গোপাল ভাঁড়, মাতৃভক্ত রামপ্রসাদ, সুরের পরশে, কালো চোখের তারা, বড়ভাই, দাদার কীর্তি, বন্ধন:
  • ১৯৮১ সুবর্ণলতা, বন্দী বলাকা, সোনায় সোহাগা, সেই সুর, দুর্গা দুর্গতিনাশিনী, উপলব্ধি, কলম্বিনী, ফাদার
  • ১৯৮২ সতী সাবিত্রী সত্যবান, মেঘমুক্তি, পিপাসা, প্রতীক্ষা, শ্রীশ্রী রামকৃষ্ণ কথামৃত, খেলার পুতুল, রসময়ীর রসিকতা, মায়ের আশীর্বাদ, প্রযুগ্ম:
  • ১৯৮৩ মৌচোর, সুপর্ণা, উৎসর্গ, যিনি রাম তিনি কৃষ্ণ একই দেহে রামকৃষ্ণ, এই ছিল মনে, কাজলাদিদি, শৃঙ্খল, ইন্দিরা, সংসারের ইতিকথা, নিশিভোর:
  • ১৯৮৪ সূর্যভূষ্ণা, অমরগীতি, বাগদীপাড়া দিয়ে, ললিতা
  • ১৯৮৫ হুলুস্থূল, অন্তরালে, ভালবাসা ভালবাসা, সন্ধ্যাপ্রদীপ, তিল থেকে তাল:
  • ১৯৮৬ প্রেম ও পাপ, অভিমান, বৌমা, ডাক্তার বৌ:
  • ১৯৮৭ নদীয়া নাগর, রাজপুরুষ, প্রতিকার, টুনিবউ, মৌনমুখর, স্বর্ণময়ীর ঠিকানা, দোলনচাপা
  • ১৯৮৮ কলঙ্কিনী নায়িকা, প্রতিপক্ষ, অগ্নিসংকেত, হীরের শিকল, অপরাধী, পরশমণি, মধুগঞ্জে সুমতি, তুমি কত সুন্দর, দেবীবরণ, পুনর্মিলন, মধুবন, দেনাপাওনা;
  • ১৯৮৯ বান্ধবী, নিশিবধূ, মনে মনে, অপরাহ্নের আলো, অভিসার, মহাপীঠ তারাপীঠ, আক্রোশ, বন্দিনী, ঝংকার, অঘটন আজও ঘটে
  • ১৯৯০ রক্তঋণ, সংক্রান্তি:
  • ১৯৯১ সিঁদুর, প্রশ্ন, পলাতকা, জঙ্গল পাহাড়ী, আনন্দ নিকেতন:
  • ১৯৯২ মণিকাঞ্চন
  • ১৯৯৩ ক্রান্তিকাল, রংবাজ, দান প্রতিদান, প্রেম পূজা:
  • ১৯৯৪ অতিক্রম, অজানা পথ ভালবাসার আশ্রয়, কথা ছিল, কালপুরুষ, মহাভারতী:
  • ১৯৯৫ পতিব্রতা, কেঁচো খুঁড়তে কেউটে
  • ১৯৯৭ দামু, সর্বজয়া, লোফার, গানে ভুবন ভরিয়ে দেব।

Leave a Comment