সত্যেন বসু । বাঙালি চলচ্চিত্র পরিচালক

সত্যেন বসু: বাংলা চলচ্চিত্র বা বাংলা সিনেমা ১৮৯০ সালে ভারতের কলকাতায় বায়োস্কোপ নামে শুরু হয়েছিল। ১৮৯৮ খ্রিষ্টাব্দের কলকাতায় বাঙালিদের মধ্যে প্রথম বায়োস্কোপ কোম্পানি গঠন করেন তৎকালীন ঢাকার বগজুরী গ্রামের হীরালাল সেন (১৮৬৬-১৯১৭)। তার প্রতিষ্ঠিত কোম্পানির নাম রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। তিনিই ছিলেন বাংলার প্রথম চলচ্চিত্র নির্মাতা।

 

সত্যেন বসু । বাঙালি চলচ্চিত্র পরিচালক

 

সত্যেন বসু । বাঙালি চলচ্চিত্র পরিচালক

 

জন্ম বিহারের পূর্ণিয়ায় বিদ্যাসাগর কলেজ থেকে বাণিজ্যে স্নাতক। চলচ্চিত্রে আসার আগে ব্যাঙ্কে এবং রেলে কিছুদিন চাকরি করেছেন। ছাত্র অবস্থায় একটি নাট্য সম্প্রদায়ের সাথে যুক্ত ছিলেন।

১৯৪৮ সালে বন্ধুদের সাথে ন্যাশনাল প্রোগ্রেসিভ পিকচার্স নামে একটি প্রযোজনা সংস্থা। তৈরি করে মনোজ বসুর কাহিনি অবলম্বনে ভুলি নাই (১৯৪৮) ছবিটি প্রযোজনা করেন। ছবিটি পরিচালনা করেছিলেন হেমেন গুপ্ত। চলচ্চিত্র পরিচালক হিসাবে প্রথম ছবি পরিবর্তন (১৯৪৯)। এই ছবি পরিচালনার পাশাপাশি তিনি শিশিরবাবু বলে এক শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছিলেন।

 

সত্যেন বসু । বাঙালি চলচ্চিত্র পরিচালক

 

শিশিরবাবু এক বোর্ডিং স্কুলের শিক্ষক এবং তিনি কি ভাবে অজয় নামে একটি কিশোরের মানসিক বিকাশে সাহায্য করলেন সেই বিষয় নিয়ে এই ছবিটি তৈরি হয়েছিল। তাঁর পরিচালনায় পরবর্তী ছবি বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে বরযাত্রী (১৯৫১)। এই বছর তিনি শঙ্খবাদী নামে একটি ছবিতে এক বৈজ্ঞানিকের ভূমিকায় অভিনয় করেছিলেন।

পরিচালক হিসাবে পরবর্তী ছবি ভোর হয়ে এলো (১৯৫৩)। তাঁর শেষ বাংলা ছবি রিক্সাওয়ালা (১৯৫৫)। বিমল রায়ের দো বিঘা জমিন (১৯৫৩) ছবির বাংলা চিত্ররূপ। সলিল চৌধুরীর কাহিনি ও সংগীত অবলম্বনে এই ছবিতে নায়ক শশীর ভূমিকায় অভিনয় করেছিলেন কালী বন্দ্যোপাধ্যায়। হিন্দীতে দো বিঘা জমিন ছবিতে এই ভূমিকাটিতে অভিনয় করেছিলেন বলরাজ সাহানী। ১৯৫৩ সালেই তিনি বোম্বে চলে যান এবং চিত্রপরিচালক হিসাবে ১৯৮৩ সাল পর্যন্ত সেখানে কাজ করেছেন।

সমগ্র চলচ্চিত্র জীবনে মোট ৩২টি ছবি পরিচালনা করেছেন। যার মধ্যে মাত্র পাঁচটি ছবি বাংলা ভাষায় নির্মিত।

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৪৯ পরিবর্তন:
  • ১৯৫১ বরযাত্রী, শঙ্খবাণী:
  • ১৯৫৩ এলো,
  • ১৯৫৫ রিক্সাওয়ালা।

Leave a Comment