শ্রেয়া ঘোষাল

শ্রেয়া ঘোষাল হলেন একজন ভারতীয় বাঙালি নেপথ্য সঙ্গীতশিল্পী। তিনি বলিউডের অসংখ্য চলচ্চিত্রে গান গেয়েছেন।

 

শ্রেয়া ঘোষাল

 

শ্রেয়া ঘোষাল

 

জন্ম দুর্গাপুরে। ছোটবেলায় মায়ের কাছে সংগীত শিক্ষায় হাতেখড়ি। বাবার চাকরির সূত্রে রাজস্থানে প্রথাগত শিক্ষার সাথে কোটায় মহেশচন্দ্র শর্মার কাছে উচ্চাঙ্গ সংগীতের তালিম নেন। Zee TV নিবেদিত ছোটদের সারেগামা প্রতিযোগিতায় অংশগ্রহণ কালে বিচারক কল্যাণজীর নজরে আসেন এবং কল্যাণজী মুম্বাইতে শ্রেয়ার তালিমের দায়িত্ব নেন।

চলচ্চিত্রে প্রথম কাজ মুম্বাইয়ে সঞ্জয় লীলা বনসালী পরিচালিত হিন্দী দেবদাস (২০০৩) ছবিতে। এই ছবিতে কাজের সুবাদে শ্রেয়া বছরের শ্রেষ্ঠ নেপথ্য সংগীত শিল্পীর জাতীয় পুরস্কার লাভ করেন। পরবর্তী কালে ২০০৬ এবং ২০০৮ সালেও তিনি শ্রেষ্ঠ নেপথ্য সংগীতশিল্পীর জাতীয় পুরস্কার পেয়েছেন।

 

শ্রেয়া ঘোষাল

 

বাংলা ছবিতে প্রথম স্মরণীয় কাজ প্রশান্ত নন্দা পরিচালিত আক্রোশ (২০০৪) ছবিতে। জি গঙ্গোপাধ্যায়, শান্তনু মৈত্র, নীল দত্ত, মলয় গঙ্গোপাধ্যায়, সৌমিত্র কুণ্ডু, অশোক ভদ্র, নচিকেতা কল্যাণ সেন বরাট, ভি বালসারা, যতীন ললিত, অরূপ প্রণয় প্রভৃতি সংগীত পরিচালকের সাথে কাজ করেছেন।

অভিনয় করেছেন নীলাঞ্জন পরিচালিত তোমার জন্য (২০০৮) এবং স্বপন সাহা পরিচালিত ওলট পালট (২০০৯) ছবিতে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত অন্তহীন (২০০৯) ছবিতে নেপথ্য সংগীতশিল্পী হিসাবে কাজের সুবাদে শ্রেয়া চতুর্থ বারের জন্য সেরা নেপথ্য সংগীতশিল্পীর জাতীয় পুরস্কার লাভ করেন। প্রসঙ্গত এই ছবির সংগীত পরিচালক ছিলেন শান্তনু মৈত্র। বাংলা, হিন্দী ছাড়াও অসমীয়া, কন্নড়, মালয়ালম, মারাঠী, ওড়িয়া, গুজরাটি, তামিল, তেলুগু, এবং ইংরাজি ছবিতে কাজ করেছেন।

চলচ্চিত্রপঞ্জি –
  • ২০০৩ মায়ের আঁচল
  • ২০০৪ আক্রোশ, বারুদ, দাদু নং ১. কুয়াশা, তুফান, প্রেমী, সমুদ্রসাক্ষী, শুধু তুমি স্বপ্নে দেখা রাজকন্যা:
  • ২০০৫ বাবুমশাই, চিতা, মানিক, নিশাচর, তিল থেকে তাল,
  • ২০০৬ অগ্নিশপথ, ক্রান্তি:
  • ২০০৭ বিধাতার লেখা, ভালবাসার দিব্যি, শুধু তোমার জন্য
  • ২০০৮ লাল কালো, তোমার জন্য
  • ২০০৯ অন্তহীন, ব্রেক ফেল, পামাগারেসা, ওলট পালট’,
  • ২০১০ থানা থেকে আসছি, যদি একদিন।

Leave a Comment