শ্রী ভারতলক্ষ্মী পিকচার্স

শ্রী ভারতলক্ষ্মী পিকচার্স: সবাক ছবির প্রথম পর্বে যে কয়েকটি স্টুডিও এবং প্রযোজনা সংস্থা গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম হল শ্রী ভারতলক্ষ্মী পিকচার্স। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বাবুলাল চৌখানী (১৮৯৯- ১৯৭৮) মাত্র ৩১ বছর বয়সেই চলচ্চিত্র প্রযোজনার সাথে যুক্ত হন।

 

শ্রী ভারতলক্ষ্মী পিকচার্স

 

শ্রী ভারতলক্ষ্মী পিকচার্স

 

১৯৩০ সালে ম্যাডানদের সাথে তাঁর যোগাযোগ এবং ১৯৩৪ সালে আনোয়ার শাহ রোডে ভারতলক্ষ্মীর নিজস্ব স্টুডিও গড়ে ওঠে। এদের প্রথম ছবি মন্মথ রায়ের মঞ্চসফল নাটক অবলম্বনে চাঁদ সদাগর (১৯৩৪)। ছবিটির পরিচালক ছিলেন প্রফুল্ল রায়। যদিও এর আগেই ম্যাডান থিয়েটার্স প্রযোজিত কৃষ্ণকান্তের উইল (১৯৩২) এবং রাধাকৃষ্ণ বা কলঙ্কভঞ্জন (১৯৩৩) ছবি দুটি বাবুলালের আর্থিক সহযোগিতায় নির্মিত হয়েছিল।

এছাড়াও ম্যাডান থিয়েটার্স প্রযোজিত হিন্দী ছবি পতিভক্তি (১৯৩২) এবং চিত্রবকাবলী (১৯৩২) বাবুলালের আর্থিক সহযোগিতায় তৈরি হয় এবং ছবিগুলিতে পরোক্ষভাবে ভারতলক্ষ্মী পিকচার্সকে স্বীকৃতি দেওয়া হয়েছিল।

 

শ্রী ভারতলক্ষ্মী পিকচার্স

 

১৯৩৪ থেকে ১৯৫৬ পর্যন্ত ভারতলক্ষ্মী ১৮টি বাংলা ছবির ও ১১টি হিন্দী ছবির পাশাপাশি গুজরাটী, পাঞ্জাবি, তামিল, তেলুগু এবং উর্দু ভাষায় চলচ্চিত্র নির্মাণ করে। এর সাথে সাথে তারা বেশ কয়েকটি তথ্যচিত্র এবং স্বল্পদৈর্ঘ্য ছবিও তৈরি করেছিল। ভারতলক্ষ্মী প্রযোজিত কয়েকটি উল্লেখযোগ্য ছবি হল বাঙ্গালী (১৯৩৬), আলিবাবা (১৯৩৭), পরশমণি (১৯৩৯), ঠিকাদার (১৯৪০), অবতার (১৯৪১), মা ও ছেলে (১৯৫৪) এবং রাজপথ (১৯৫৬)।

তাদের নিজস্ব প্রেক্ষাগৃহ নবীনায় এখনও নিয়মিত চলচ্চিত্র প্রদর্শিত হয়। ১৯৭৮ সালে বাবুলালের মৃত্যুর পর তাঁর ছেলে অগদীশ চৌখানী এই প্রতিষ্ঠানের দায়িত্ব নেন এবং দীর্ঘদিন পরে তাদের প্রযোজনায় এবং মৃণাল সেনের পরিচালনায় তৈরি হয় খন্দহর (১৯৮৩)। ভারতলক্ষ্মীর প্রযোজনায় নির্মিত ছবিগুলি নিজেরাই করত। এছাড়াও গৌতম ঘোষ নির্মিত পার (১৯৮৪) ছবির পরিবেশন স্বত্ব ছিল তাদের হাতে।

 

শ্রী ভারতলক্ষ্মী পিকচার্স

 

বর্তমানে তারা চলচ্চিত্র প্রযোজনা না করলেও তাদের স্টুডিও ফ্লোরগুলো বিভিন্ন প্রযোজনা সংস্থা এবং দূরদর্শন ধারাবাহিক নির্মাতাদের ভাড়া দেয়।

তিরিশ থেকে পঞ্চাশের দশকে যে সব চলচ্চিত্র ব্যক্তিত্ব ভারতলক্ষ্মীর সাথে যুক্ত ছিলেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অমর চৌধুরী, জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়, চারু রায়, প্রফুল্ল রায়, মধু বসু, ছবি বিশ্বাস, প্রেমাঙ্কুর আতর্থী, ভিটল দাস পাঁচোটিয়া, জে. জে. ম্যাডান, অহীন্দ্র চৌধুরী, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, মন্মথ রায়, হিমাংশু দত্ত, শচীন দেববর্মণ, তুলসী লাহিড়ী প্রভৃতি।

 

চলচ্চিত্রপঞ্জি (বাংলা) —
  • ১৯৩১ কলঙ্কভঞ্জন,
  • ১৯৩২ কৃষ্ণকান্তের উইল:
  • ১৯৩৪ চাঁদ সদাগর;
  • ১৯৩৫ শশীনাথ
  • ১৯৩৬ বাঙ্গালী:
  • ১৯৩৭ আলিবাবা:
  • ১৯৩৮ অভিনয়:
  • ১৯৩৯ পরশমণি,
  • ১৯৪০ ঠিকাদার
  • ১৯৪১ প্রতিকার, অবতার;
  • ১৯৪২ জীবন সঙ্গিনী:
  • ১৯৪৩ মাটির ঘর:
  • ১৯৪৪ গৃহলক্ষ্মী,
  • ১৯৫১ গায়ের মেয়ে।
  • ১৯৫৪ মা ও ছেলে
  • ১৯৫৬ রাজপথ:
  • ১৯৬০ মীরাবাই।
(হিন্দী)—
  • ১৯৩২ চিত্রবকাবলী, পতিভক্তি:
  • ১৯৩৪ ইনসাফ কি তোপ, ভক্ত কি ভগবান, রামায়ণ
  • ১৯৩৫ দিল কি পিয়াস, ডাকু কি লেড়কা,
  • ১৯৩৮ গরীব কি তোপ:
  • ১৯৩৯ তকদির কি তোপ;
  • ১৯৪৯ গৃহলক্ষ্মী, গোপাল কি মীরা:
  • ১৯৮৩ খন্দহর।
অন্যান্য ভাষা —
  • ১৯৩৩ রুক্মিণী হরণ (তেলুগু);
  • ১৯৪০ মাতোয়ালী মীরা (পাঞ্জাবী);
  • ১৯৪৯ সীতা বনবাস (গুজরাটী);
  • ১৯৫৪ সতী সাকুবাই (তেলুগু):
  • ১৯৫৮ সতী সুলোচনা সয়ীদ ওয়ারিশ শা।

Leave a Comment