শ্যাম লাহার জন্ম কলকাতায়। ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কিছুদিন কলেজে পড়লেও শিক্ষা অসম্পূর্ণ রেখেই নাট্যাভিনয়ের সাথে যুক্ত হন।

শ্যাম লাহা । বাঙালি চলচ্চিত্র অভিনেতা
প্রথম চলচ্চিত্রাভিনয় নীতিন বসু পরিচালিত ভাগ্যচক্র (১৯৩৫) ছবিতে। সমগ্র চলচ্চিত্র জীবনে প্রায় ১৭০টি ছবিতে অভিনয় করেছেন। নীতিন বসু ছাড়াও কাজ করেছেন দেবকী বসু, প্রফুল্ল রায়, নীরেন লাহিড়ী, প্রেমেন্দ্র মিত্র, চিত্ত বসু, সুকুমার দাশগুপ্ত, অগ্রদূত, তরুণ মজুমদার সহ বহু পরিচালকের সাথে।

সাধারণত চরিত্রাভিনেতা হিসাবে পরিচিত হলেও কৌতুক অভিনেতা হিসেবে তার পারদর্শিতা ছিল। অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র মিনতির স্বামী (নারী, ১৯৪2) নলিনাক্ষ (নৌকাডুবি, ১৯৪৭); গবা (মানিকজোড়, ১৯৫২): নটু দত্ত (সাহেব বিবি গোলাম, ১৯৫৬); অনুমান (দেয়ানেয়া, ১৯৬৩) গুরুদেব (শ্রীমান পৃথ্বীরাজ, ১৯৭৩) ইত্যাদি।
প্রযোজনা করেছেন নীরেন লাহিড়ী পরিচালিত লাখ টাকা (১৯৫৩)। চলচ্চিত্রাভিনয়ের পাশাপাশি পেশাদার রঙ্গমঞ্চে ও বেতার নাট্যে অংশ নিয়েছেন।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৩৫ দেবদাস, ভাগ্যচক্র;
- ১৯৩৬ বিজয়া,
- ১৯৩৮ সাথী, দেশের মাটি, অচিন প্রিয়া:
- ১৯৩৯ সাপুড়ে নরনারায়ণ,
- ১৯৪০ আলোছায়া, অভিনেত্রী,
- ১৯৪১ পরিচয়,
- ১৯৪২ শোধবোধ, নারী, গরমিল, মিলন,
- ১৯৪৩ প্রিয় বান্ধবী, সহধর্মিণী, আলেয়া, সমাধান, সম্পত্তি, দেবর
- ১৯৪৪ বিরিঞ্চিবাবা, বিদেশিনী, সমাজ, নন্দিতা, সন্ধ্যা, প্রতিকার,
- ১৯৪৫ কতদূর, সোটানা, পথ বেঁধে নিল, কলঙ্কিনী, ভাবীকাল, গৃহলক্ষ্মী,
- ১৯৪৬ সাত নম্বর বাড়ী, এই তো জীবন, নতুন বৌ, ঘরোয়া:
- ১৯৪৭ রাত্রি, নৌকাডুবি
- ১৯৪৮ জয়যাত্রা, মহাকাল, সমাপিকা, নারীর রূপ, কালোছায়া, সাধারণ মেয়ে
- ১৯৪৯ রাঙামাটি, বছর পথ, হেরফের, নিরুদ্দেশ, দাসীপুত্র, সিংহদ্বার, যার যেথা ঘর
- ১৯৫০ বৈকুণ্ঠের উইল, জাগ্রত ভারত, পথহারার কাহিনী, সীমান্তিক, সুধার প্রেম, গরবিনী
- ১৯৫২ জবানবন্দী, প্রহ্লাদ, মেঘমুক্তি, পাত্রী চাই, রাণী ভবানী, রাত্রির তপস্যা, হানাবাড়ি, ভুলের শেষে, মহিষাসুর বধ, স্বপ্ন ও সমাধি, মানিকজোড়
- ১৯৫৩ অদৃশ্য মানুষ, লাখ টাকা, মহারাজা নন্দকুমার, সাত নম্বর কয়েদী, সাড়ে চুয়াত্তর, নতুন ইহুদী, শশুরবাড়ী, রামী চণ্ডীদাস
- ১৯৫৪ মা ও ছেলে, অঙ্কুশ, সাদাকালো, কল্যাণী, মরণের পরে, সতী, কার পাপে, জয়দেব:
- ১৯৫৫ চাটুজ্যে বাড়ুজো, সাজঘর, পরিশোধ, জয় মা কালী বোর্ডিং, উপহার, কঙ্কাবতীর ঘাট, দস্যু মোহন, দেবী মালিনী, শ্রীবৎসচিন্তা
- ১৯৫৬ ভোলামাষ্টার, সাহেব বিবি গোলাম, টনসিল, আশা, রাজপথ, সূর্যমুখী, নাগরদোলা, আমার বৌ
- ১৯৫৭ হারজিৎ, শেখ পরিচয়, আঁধারে আলো, আদর্শ হিন্দু হোটেল, খেলা ভাঙার খেলা, হরিশ্চন্দ্র, নীলাচলে মহাপ্রভু, বসন্তবাহার, সন্ধান, পথে হল দেরী:
- ১৯৫৮ যমালয়ে জীবন্ত মানুষ, বাঘাযতীন, স্বৰ্গ মৰ্ত্তা, ইন্দ্রাণী, পুরীর মন্দির, ধূমকেতু, কংস, রাজধানী থেকে
- ১৯৫৯ মরুতীর্থ হিংলাজ, শ্রীরাধা, দেড়শো খোকার কাণ্ড দীপ জ্বেলে যাই, গলি থেকে রাজপথ, ছবি, আম্রপালী, অগ্নিসম্ভবা, অবাক পৃথিবী, রাতের অন্ধকারে
- ১৯৬০ মায়ামৃগ, রাজাসাজা, প্রবেশ নিষেধ, কোন একদিন, নদের নিমাই নতুন ফসল, শেষ পর্যন্ত
- ১৯৬১ মিষ্টার এন্ড মিসেস্ চৌধুরী, বিষকন্যা, স্বরলিপি, স্বয়ম্বরা, কাঞ্চনমূলা, কঠিন মায়া
- ১৯৬২ মন দিল না বধূ, কাজল, বেনারসী, দাদাঠাকুর
- ১৯৬৩ সৎ ভাই পলাতক, হাসি শুধু হাসি নয়, উত্তর ফাল্গুনী, দেয়ানেয়া,
- ১৯৬৪ সপ্তর্ষি, স্বর্গ হতে বিদায়, বিংশতি জননী, আরোহী
- ১৯৬৫ মহালগ্ন, একটুকু বাসা, রাজকন্যা, সুরের আগুন, রাজা রামমোহন,
- ১৯৬৬ গৃহসন্ধানে, মায়াবিনী লেন, পাগল ঠাকুর,
- ১৯৬৭ দেবীতীর্থ কামরূপ কামাখ্যা, সেবা, অভিশপ্ত চম্বল, মিস্ প্রিয়ংবদা, ৮০’তে আসিও না, হাটে বাজারে।
- ১৯৬৮ পথে হল দেখা, চৌরঙ্গী:
- ১৯৭০ नল দময়ন্তী,
- ১৯৭১ অন্য মাটি অন্য রং
- ১৯৭৩ বসন্তবিলাপ, শবরী, এক যে ছিল বাঘ, শ্রীমান পৃথ্বীরাজ:
- ১৯৮৮ বিলে নরেন।
