শ্যামল গুপ্ত, জন্ম কলকাতায়, প্রথাগত শিক্ষাও এই শহরে। ছোটবেলা থেকেই কবিতা লিখতেন। আটশোরও বেশি গানের রচয়িতা শ্যামলবাবুর গীতিকার হিসাবে চলচ্চিত্রে প্রথম কাজ বিনয় বন্দ্যোপাধ্যায় পরিচালিত অভিমান (১৯৪৯) ছবিতে। এই ছবির সংগীত পরিচালক ছিলেন রামচন্দ্র পাল।

শ্যামল গুপ্ত
প্রায় নব্বইটি ছবির জন্য গান রচনা করেছেন। উল্লেখযোগ্য যে সব সংগীত পরিচালকের সাথে কাজ করেছেন তাঁরা হলেন দক্ষিণামোহন ঠাকুর, সতীনাথ মুখোপাধ্যায়, নচিকেতা ঘোষ, অনিল বাগচী, মানবেন্দ্র মুখোপাধ্যায়, জ্ঞানপ্রকাশ ঘোষ, আলী আকবর খাঁ, অনুপম ঘটক, রবিশঙ্কর, ভি বালসারা, রবীন চট্টোপাধ্যায়, কমল দাশগুপ্ত, গোপেন মল্লিক, কালীপদ সেন, শ্যামল মিত্র প্রভৃতি।

চলচ্চিত্রের জন্য গীত রচনা ছাড়াও তিনটি ছবির চিত্রনাট্য রচনা করেছেন। দিলীপ নাগ পরিচালিত বধূবরণ (১৯৬৭), সুনীল মুখোপাধ্যায়ের সুদূর নীহারিকা (১৯৭৬) এবং অজয় বিশ্বাস পরিচালিত ভাগ্যচক্র (১৯৮০) ছবি তৈরি হয় তাঁর চিত্রনাট্য অবলম্বনে। প্রসঙ্গত উল্লেখ্য বধূবরণ এবং ভাগ্যচক্র ছবির গল্পও শ্যামলবাবুর রচনা।
উল্লেখ করা যায় যে বধূবরণ ছবিটি তাঁর প্রযোজনায় নির্মিত হয়েছিল এবং ছবিটির সংগীত পরিচালক ছিলেন কমল দাশগুপ্ত। স্বনামধন্য গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় ছিলেন শ্যামলবাবুর স্ত্রী। তাঁর লেখা গানে কণ্ঠ দিয়েছেন। মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, আশা ভোসলে প্রমুখ গায়কেরা।
চলচ্চিত্রপঞ্জি –
- ১৯৪৯ অভিমান:
- ১৯৫০ জিপসী মেয়ে, তথাপি, পথহারার কাহিনী, অপবাদ, মর্য্যাদা:
- ১৯৫১ অনুরাগ:
- ১৯৫২ রাণী ভবানী, আবু হোসেন, কা তব কান্তা
- ১৯৫৩ বৌদির বোন, বৈমানিক, শ্বশুর বাড়ী.
- ১৯৫৪ অমর প্রেম, ষোড়শী,
- ১৯৫৫ সাঁঝের প্রদীপ, হ্রদ, কালো বউ:
- ১৯৫৬ ভাদুড়ীমশাই, অসমাপ্ত, মহাকবি গিরিশচন্দ্র, আশা, শুভলগ্ন, ধূলার ধরণী,
- ১৯৫৭ বড়দিদি, রাত্রি শেষে, আঁধারে আলো, পঞ্চতপা, খেলা ভাঙার খেলা, সুরের পরশে বসন্ত বাহার, ওগো শুনছো
- ১৯৫৮ রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, নূপুর, কালামাটি, নাগিনী কন্যার কাহিনী, কংস
- ১৯৫৯ জন্মান্তর, চাওয়া পাওয়া, ঠাকুর হরিদাস, দেড়শো খোকার কাণ্ড, শশীবাবুর সংসার, অভিশাপ, এ জহর সে জহর নয়, আম্রপালী, মৃতের মর্ত্যে আগমন:
- ১৯৬০ মায়ামৃগ, ত্রৈলঙ্গস্বামী;
- ১৯৬১ স্বয়ম্বরা, মা, কানামাছি,
- ১৯৬২ শাস্তি, তরণীসেন বধ, বসু, অভিসারিকা, শুভদৃষ্টি, রক্তপলাশ
- ১৯৬৩ শেষ অঙ্ক, কাঞ্চনকন্যা
- ১৯৬৪ কালস্রোত, গোধূলি বেলায়, বীরেশ্বর বিবেকানন্দ, কষ্টিপাথর
- ১৯৬৫ ভারতের সাধক, অভয়া ও শ্রীকান্ত, মুখুজ্যে পরিবার।
- ১৯৬৬ উত্তর পুরুষ,
- ১৯৬৭ বধূবরণ,
- ১৯৬৯ শেষ থেকে শুরু. অগ্নিযুগের কাহিনী
- ১৯৭০ সাগিনা মাহাতো
- ১৯৭১ জয়জয়ন্তী, নিশাচর, শচীমার সংসার, ত্রিনয়নী মা
- ১৯৭৪ দেবী চৌধুরাণী, রোদনভরা বসন্ত
- ১৯৭৫ মৌচাক, স্বয়ংসিদ্ধা
- ১৯৭৬ সুদূর নীহারিকা, হোটেল স্নো ফক্স,
- ১৯৭৯ মণি মা
- ১৯৮০ ভাগ্যচক্র, কালো চোখের তারা
- ১৯৮১ কলঙ্কিনী,
- ১৯৮৩ ইন্দিরা
- ১৯৮৭ রাজপুরুষ:
- ১৯৯৩ পৃথিবীর শেষ স্টেশন:
- ২০০২ স্ত্রীর মর্যাদা।
