শোভা সেন এর জন্ম বাংলাদেশের ঢাকায় (মতান্তরে ফরিদপুরে)। ১৯৩৯ সালে প্রবেশিকা পাস করে বেথুন কলেজে ভর্তি হন। কলেজে পড়ার সময় থেকেই নাট্যাভিনয়ের সাথে যুক্ত হয়েছিলেন। ১৯৪৩ সালে স্নাতক হওয়ার আগেই কমিউনিস্ট পার্টির কর্মী দেবপ্রসাদ সেনের সাথে বিয়ে। কমিউনিস্ট পার্টি এবং ভারতীয় গণনাট্য সংঘের সাথে যোগাযোগ এবং গণনাট্য সংঘ প্রযোজিত ‘নবান্ন’য় রাধিকার ভূমিকায় অভিনয় করেন।

শোভা সেন
প্রথম চলচ্চিত্রাভিনয় সত্যেন বসু পরিচালিত পরিবর্তন (১৯৪১) ছবিতে কেন্দ্রীয় চরিত্র অজয়ের মায়ের ভূমিকায়। সমগ্র চলচ্চিত্র জীবনে একশটিরও বেশি ছবিতে কাজ করেছেন চিত্ত বসু, কালীপ্রসাদ ঘোষ, ঋত্বিক ঘটক, অগ্রদূত, সুশীল মজুমদার, অজয় কর, অগ্রগামী, শৈলজানন্দ মুখোপাধ্যায়, উৎপল দত্ত প্রভৃতি পরিচালকের সাথে।

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র- শ্রীকান্তর স্ত্রী (ছিন্নমূল, ১৯৫১); শায়লা (বাবলা, ১৯৫১); নায়ক প্রশান্তর মা (সবার উপরে, ১৯৫৫), কুসুম (আদর্শ হিন্দু হোটেল, ১৯৫৭); মান্নার মা (রাস্তার ছেলে, ১৯৫৭): গৌরী (ঘুম ভাঙার গান, ১৯৬৫), সীতা (নাগরিক, ১৯৭৭): মা (মা, ১৯৮৪): অনিকেতের মা (আবহমান, ২০১০) ইত্যাদি।
চলচ্চিত্রাভিনয়ের পাশাপাশি নাট্যাভিনয় এবং যাত্রাভিনয়েও অংশ নিয়েছেন। প্রথম বিয়ে সুখের হয় নি, বিবাহ বিচ্ছেদের পর উৎপল দত্তকে বিয়ে করেন। উৎপল দত্তর সাথে এল.টি.জি. এবং পরে পি.এল.টি তৈরির সময়ও সক্রিয় ভাবে অংশ নিয়েছেন। প্রধানত নাট্যব্যক্তিত্ব শোভা সেন ১৯৭৪ সালে সংগীত নাটক অকাদেমীর পুরস্কার, এবং ১৯৯৫ সালে দীনবন্ধু পুরস্কার লাভ করেন। তাঁর লেখা গ্রন্থ ‘স্মরণে বিস্মরণে নবান্ন থেকে লালদূর্গ এবং এঁরা, আমরা, এরা প্রকাশিত হয়েছে।
চলচ্চিত্রপঞ্জি –
- ১৯৪৯ পরিবর্তন, বামুনের মেয়ে
- ১৯৫০ কাঁকনতলা লাইট রেলওয়ে, বিদ্যাসাগর, সহোদর, তথাপি, মেজদিদি,
- ১৯৫১ ছিন্নমূল, রূপান্তর, সেতু, স্পর্শমণি, সম্পদ, বাবলা,
- ১৯৫২ নতুন পাঠশালা, কপালকুণ্ডলা, স্বপ্ন ও সমাধি, সহযাত্রী।
- ১৯৫৩ চিরন্তনী, বনহংসী, ভোর হয়ে এলো, শেষের কবিতা
- ১৯৫৪ প্রফুল্ল, বকুল, মরণের পরে, অন্নপূর্ণার মন্দির, বলয়গ্রাস
- ১৯৫৫ কালো বৌ, অপরাধ, পরেশ, সবার উপরে, প্রশ্ন, রাতভোর, সম্পদ
- ১৯৫৬ ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণ, অভাগীর স্বর্গ, চিরকুমার সভা, পরাধীন, রিমা, ছায়াসঙ্গিনী, শুভলগ্ন, শিল্পী, ধূলার ধরণী, রাজপথ,
- ১৯৫৭ ঘুম, যাত্রা হলো শুরু, আদর্শ হিন্দু হোটেল, রাস্তার ছেলে, ওগো শুনছো, অভয়ের বিয়ে, আমি বড় হবো, পথে হল দেরী,
- ১৯৫৮ বন্ধু, ডাক হরকরা, শ্রীশ্রী তারকেশ্বর, সূর্যতোরণ:
- ১৯৫৯ লালু ভুলু, ঠাকুর হরিদাস, কিছুক্ষণ, অভিশাপ, আম্রপালী, হেডমাষ্টার,
- ১৯৬০ উত্তর মেঘ, খোকাবাবুর প্রত্যাবর্তন, গরীবের মেয়ে, কোন একদিন, নদের নিমাই,
- ১৯৬১ মেঘ, আহ্বান;
- ১৯৬২ ভগিনী নিবেদিতা, কান্না
- ১৯৬৩ সূৰ্য্যশিখা,
- ১৯৬৫ ঘুম ভাঙার গান, আকাশ কুসুম
- ১৯৬৬ নতুন জীবন, শঙ্খবেলা
- ১৯৬৮ জীবন সংগীত, কখনো মেঘ;
- ১৯৭০ শীলা, বিলম্বিত লয়।
- ১৯৭১ খুঁজে বেড়াই,
- ১৯৭২ শেষ পর্ব,
- ১৯৭৩ শেষ পৃষ্ঠায় দেখুন, অগ্নিযমর:
- ১৯৭৪ রোদনভরা বসন্ত, ঠগিনী,
- ১৯৭৫ স্বয়ংসিদ্ধা,
- ১৯৭৬ মোহনবাগানের মেয়ে, অর্জুন, দম্পতি,
- ১৯৭৭ বাবুমশাই, নাগরিক, মন্ত্রমুগ্ধ, এই পৃথিবীর পান্থনিবাস, স্বাতী,
- ১৯৭৮ বারবধূ, করুণাময়ী, তিলোত্তমা,
- ১৯৮০ বাঁশরী, পাকা দেখা, শেষ বিচার,
- ১৯৮১ বৈশাখী মেঘ, ঝড়,
- ১৯৮২ দুটি পাতা, সংসারের ইতিকথা:
- ১৯৮৩ ইন্দিরা:
- ১৯৮৪ মা;
- ১৯৮৫ আহুতি,
- ১৯৮৭ সম্রাট ও সুন্দরী, চপার
- ১৯৮৮ মধুবন
- ১৯৮৯ জজসাহেব;
- ১৯৯২মণিকাঞ্চন, পেন্নাম কলকাতা,
- ১৯৯৩ মায়ামমতা, মিষ্টিমধুর।
- ১৯৯৬ পরিক্রমা
- ২০০২ ফেরারী ফৌজ
- ২০১০ আবহমান।
