শোধবোধ চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

শোধবোধ চলচ্চিত্র

 

শোধবোধ চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

 

শোধবোধ চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

  • প্রযোজনা — নিউ থিয়েটার্স।
  • কাহিনি ও গীতরচনা — রবীন্দ্রনাথ ঠাকুর।
  • চিত্রনাট্য ও পরিচালনা — সৌমেন মুখোপাধ্যায়।
  • সংগীত পরিচালনা – অনাদি দস্তিদার।
  • চিত্রগ্রহণ – সুধীন মজুমদার।
  • শিল্প নির্দেশনা – বিজয় বসু।
  • শব্দগ্রহণ অতুল চট্টোপাধ্যায়
  • সম্পাদনা – হরিদাস মহলানবীশ।
অভিনয় —

শ্রীলেখা, ভানু বন্দ্যোপাধ্যায় (বড়), মলিনা দেবী, রতীন বন্দ্যোপাধ্যায়, সুপ্রভা মুখোপাধ্যায়, শৈলেন চৌধুরী, ইন্দু মুখোপাধ্যায়, রেবা বসু, ছবি বিশ্বাস, শীলা হালদার, নিমাই নাগচৌধুরী, শ্যাম লাহা, খগেন পাঠক, কালী ঘোষ, সুধীর মিত্র, নরেশ বসু, লীলা ঘোষ।

নেপথ্য সংগীত —

শ্রীলেখা, শীলা হালদার।

 

শোধবোধ চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

 

কাহিনি—

সতীশ (ভানু) ভালোবাসে ব্যারিস্টার লাহিড়ীর (ইন্দু) মেয়ে নলিনীকে (শ্রীলেখা) এবং নিজের সামর্থ্য না বুঝেই বিলাতিয়ানার আদর্শে নিজেকে গড়ে তুলতে চেষ্টা করে। সতীশের বাবা মন্মথর (রতীন) আপত্তি থাকলেও মা বিধুমুখী (মলিনা), মাসিমা সুকুমারী (সুপ্রভা) এবং মেসো শশধরের (শৈলেন) প্রশ্রয়ে সতীশ বড়লোকি দেখায়। মাসি-মেসোর কোনো সন্তান নেই।

ব্যারিস্টার লাহিড়ীর ইচ্ছে ব্যারিস্টার বরুণ নন্দীর (ছবি) সাথে মেয়ের বিয়ে দেন। বরুণ নন্দী নলিনীর জন্মদিনে তাকে হীরে বসানো এক জোড়া ব্রেসলেট উপহার দেন। পাল্লা দিতে গিয়ে সতীশ বাবার ঠাকুরদার আমলের সোনার গড়গড়া বন্ধক দিয়ে সোনার নেকলেস কিনে নলিনীকে উপহার দেয়।

মন্মথ বিষয়টি জানতে পেরে ছেলেকে এবং তার মাকে ক্ষমা করতে পারেন নি, তাঁর মৃত্যুর পর সতীশ ও বিধুমুখী জানতে পারেন যে তাদের ভবিষ্যৎ ভরণ পোষণের ব্যবস্থা রেখে অতিরিক্ত সব অর্থই মন্মথ একটি অনাথ আশ্রমে দান করেছেন। ইতিমধ্যে গোদের ওপর বিষফোঁড়ার মতো সুকুমারী বৃদ্ধ বয়সে সন্তান প্রসব করেন এবং তাঁর সমস্ত স্নেহ সতীশ থেকে সরে নিজের সন্তানের উপর বর্ষিত হয়। মেসো সতীশকে কিছুটা আর্থিক সুরাহা দিতে চাইলেও মাসির আপত্তিকে অগ্রাহ্য করতে পারেন না।

সতীশ অফিসের তহবিল তছরুপ করে পনেরো হাজার টাকা তার এতদিনের ঋণ শোধ করার জন্য মাসির হাতে দিতে যায় এবং অফিসের লোকেরা পুলিস নিয়ে সতীশকে গ্রেফতার করতে আসে। নলিনী নিজের সমস্ত সামর্থ্য দিয়ে সতীশের পাশে এসে দাঁড়ায়।

Leave a Comment