শেষ পর্যন্ত চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

শেষ পর্যন্ত চলচ্চিত্র

 

শেষ পর্যন্ত চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

 

শেষ পর্যন্ত চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

  • প্রযোজনা – প্রোডাকসন সিন্ডিকেট।
  • প্রয়োজক – সুধীর মুখোপাধ্যায়, আর. ডি. বনশল।
  • কাহিনি –কুমারেশ ঘোষ।
  • কাহিনি পরিবর্ধন, চিত্রনাট্য ও সংলাপ — নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়।
  • পরিচালনা—সুধীর মুখোপাধ্যায়।
  • সংগীত পরিচালনা – হেমন্ত মুখোপাধ্যায়।
  • চিত্রগ্রহণ— দেওজীভাই পাধিয়ার।
  • শব্দগ্রহণ — সত্যেন চট্টোপাধ্যায়, মৃণাল গুহঠাকুরতা, দেবেশ ঘোষ।
  • শিল্প নির্দেশনা— সত্যেন রায়চৌধুরী।
  • সম্পাদনা — বৈদ্যনাথ চট্টোপাধ্যায়।
  • গীতিকার— গৌরীপ্রসন্ন মজুমদার।
অভিনয়

ছবি বিশ্বাস, কালী বন্দ্যোপাধ্যায়, জীবেন বসু, বিশ্বজিৎ, – তরুণকুমার, তুলসী চক্রবর্তী, অনুভা গুপ্তা, রেণুকা রায়, গীতা দে, সুলতা চৌধুরী, সন্ধ্যা দেবী, মাঃ স্বপন।

 

শেষ পর্যন্ত চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

 

নেপথ্য সংগীত —

হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, অমল মুখোপাধ্যায়

কাহিনি—

বিশ্বাসবাবুর (কালী) পরিবারে স্ত্রী (অনুভা) এবং ভাগ্নি মিনু (সুলতা) ছাড়া আর কেউ নেই। শিক্ষিত হয়েও আদর্শের জন্য আপস করতে না পারার কারণে কোনো মতে তাঁদের সংসার চলে। বিশ্বাস গিন্নি সেলাই করে কিছু রোজগার করেন, তাতেই প্রতিপালন হয়।

 

শেষ পর্যন্ত চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

 

বিশ্বাস মশাই গৃহশিক্ষকের কাজ নিয়ে পুরীতে আসেন। কিছুদিন পর বিশ্বাস গিন্নি মিনুকে সঙ্গে নিয়ে পুরীতে আসেন স্বামীর সাথে দেখা করার জন্য এবং ভুবন দত্ত (ছবি) পরিচালিত সিন্ধুতট হোটেলে এসে ওঠেন। আতিথেয়তা ভালো হলেও বিল দেখে বিশ্বাস গিন্নি বুঝতে পারেন দত্ত তাদের ঠকিয়েছেন।

চিরকালের জেদি বিশ্বাস গিন্নি পুরীতেই হোটেল ব্যবসায় নামার সিদ্ধান্ত নেন, কিন্তু প্রাথমিক ভাবে দত্তের বিরোধিতায় হোটেল ব্যবসায় সফল হতে না পারলেও মিঃ বোসের (জীবেন) সহযোগিতায় হোটেল ব্যবসায় নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হন। যাত্রী ধরার জন্য বিভিন্ন ধরনের চাতুরীর আশ্রয় নেওয়া সহ্য করতে না পেরে বিশ্বাস মশাই নিজে একটি লন্ড্রির ব্যবসা শুরু করেন।

এদিকে মিনু ভালোবাসে পানুকে (বিশ্বজিৎ)। পানু আবার মিঃ দত্তর ভাইপো এবং একমাত্র উত্তরাধিকারী। দুই হোটেলের ঝগড়া যত তীব্র হয়, মিনু-পানুর প্রেমও ততই বাড়তে থাকে। বিশ্বাস গিন্নি মিনুর বিয়ে ঠিক করেন বিলেত ফেরত এক পাত্রের সাথে। মিনু মামার শরণাপন্ন হয়। শেষ পর্যন্ত মিনু-পানুর মিলনে ছবির সমাপ্তি।

কেন্দ্রীয় চরিত্র বিশ্বাস নিক্ষি ভূমিকায় অনুভা গুপ্তার এবং মিঃ দত্তর ভূমিকায় ছবি বিশ্বাসের অভিনয় সমালোচকদের প্রশংসা অর্জন করে। ছবিটি বাণিজ্যিক সাফল্যও লাভ করেছিল।

Leave a Comment