শেষ উত্তর চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

শেষ উত্তর চলচ্চিত্র

 

শেষ উত্তর চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

শেষ উত্তর চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

  • প্রযোজনা — এম.পি. প্রোডাকসন।
  • কাহিনি—শশধর দত্ত।
  • চিত্রগ্রহণ ও পরিচালনা- প্রমথেশচন্দ্র বড়ুয়া।
  • সংগীত পরিচালনা — কমল দাশগুপ্ত।
  • শিল্প নির্দেশনা—তারক বসু।
  • শব্দগ্রহণ—জে.ডি. ইরানী।
  • সম্পাদনা – কালী রাহা।
  • গীতিকার — শৈলেন রায়।
অভিনয়-

কানন দেবী, প্রমথেশচন্দ্র বড়ুয়া, অহীন্দ্র চৌধুরী, যমুনা দেবী, কৃষ্ণা দেবী, দেববালা, রতীন বন্দ্যোপাধ্যায়, যোগেশচন্দ্র চৌধুরী, বিক্রম কাপুর, রণজিৎ রায়, তুলসী চক্রবর্তী, কৃষ্ণধন মুখোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, যষ্ঠী মুখোপাধ্যায়, ইন্দ্রজিৎ লাহিড়ী, অমল সেনগুপ্ত, সত্য মুখোপাধ্যায়।

 

শেষ উত্তর চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

নেপথ্য সংগীত —

কানন দেবী, রণজিৎ রায়, যমুনা দেবী, উমাতারা।

কাহিনি—

পয়সাওয়ালা বাড়ির ছেলে মনোজ (প্রমথেশ) কোনো এক সময় মানসিক আঘাত পেয়ে বর্তমানে কিছুটা মানসিক রোগগ্রস্ত। এলাহাবাদ যাওয়ার পথে হঠাৎই একটি ছোট স্টেশনে সে ট্রেন থেকে নেমে পড়ে। গ্রামের স্টেশন মাস্টারের নাতনি স্বশিক্ষিতা মী (কানন) সাথে তার পরিচয় হয় এবং মনোজ তাদের বাড়িতে আশ্রয় পায়। মীনার সহৃদয় ব্যবহারে মনোজ মুগ্ধ হয়।

মীনাদের বাড়ি থেকে মনোজ এলাহাবাদ যায় এবং পিতৃবন্ধু রায়বাহাদুরের (অহীন্দ্র) বাড়িতে ওঠে। রায়বাহাদুরের কন্যা রেবার (যমুনা) সাথে তার বিয়ের কথা আগে থেকেই ঠিক করা ছিল। অতিআধুনিক রেবার চালচলন মনোজ সহ্য করতে পারে না, প্রকাশ্যেই সমালোচনা করে এবং মীনার সাথে তার তুলনা করে। রেবা এতদিন পুরুষদের কাছ থেকে একতরফা শ পেতেই অভ্যস্ত ছিল এখন এই তুলনা থেকে মীনাকে না দেখেই তার প্রতি বিষেষ পোষণ করতে শুরু করে। মনোজের অসুস্থতা বেড়ে যায়।

মনোজের মা (দেববালা) ছেলেকে বাঁকীপুরে নিয়ে আসেন এবং রায়বাহাদুর ও তাঁর কন্যা রেবা আমন্ত্রিত হয়ে মনোজদের বাড়িতে এসে ওঠেন। বাকীপুর থেকে মীনাদের গ্রাম কাছে হওয়ায় মনোজ মাঝে মাঝে মীনার সাথে দেখা করতে যায়, সে বর্তমানে মানসিক ভাবে সুস্থ। রেবাও মনোজের সাথে একদিন মীনাদের বাড়ি যায় এবং প্রথম সাক্ষাতেই মীনার সাথে অভর ব্যবহার করে। মীনার প্রতি রেবার ব্যবহারে মনোজ ক্ষিপ্ত হয়, সে আবার মানসিক অসুস্থতা বোধ করে। শেষ পর্যন্ত মনোজ সুস্থ হয় এবং তার মার উদ্যোগে মীনার সাথে তার মিলনে ছবি শেষ হয়।

 

ছবিটি তৎকালীন সময়ে বক্স অফিসে সাফল্য পেয়েছিল, বিশেষ করে ছবিটির সংগীতাংশ অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। মীনার (কানন) কণ্ঠে কানন দেবীর গাওয়া ‘তুফান মেল’, ‘আমি বনফুল’ এবং ‘যদি আপনার মনে মাধুরী মিশায়ে’ গানগুলি জনসমাদর পেয়েছিল। এম. পি. প্রোডাকসনের প্রযোজনায় ছবিটি তৈরি হলেও ছবিটি প্রমথেশচন্দ্র বড়ুয়ার আর্থিক সহযোগিতায় নির্মিত হয়েছিল।

Leave a Comment