শেখর চট্টোপাধ্যায়, জন্ম নদীয়া জেলার অন্তর্গত ধর্মসহ অঞ্চলে। নদীয়ার মুড়াগাছা হাইস্কুল থেকে ম্যাট্রিক পাস করে কলকাতায় বঙ্গবাসী কলেজে ভর্তি হন। জন্মের আগেই পিতার মৃত্যু হয়। আর্থিক অসুবিধার মধ্যেই প্রথাগত শিক্ষা নিয়েছেন। কলেজে পড়ার সময় থেকেই নাটকে আগ্রহ।

শেখর চট্টোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা
উৎপল দত্তের মাধ্যমে ভারতীয় গণনাট্য সংঘের সাথে যোগাযোগ ঘটে। প্রধানত নাট্যকর্মী শেখর চট্টোপাধ্যায় প্রথম দিকে এল.টি.জি-র সাথে যুক্ত হলেও মতান্তরের কারণে নিজস্ব নাট্য সংস্থা গড়ে তোলেন। নাটক রচনা, পরিচালনা এবং অভিনয় সর্বক্ষেত্রেই নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন।
প্রথম উল্লেখনীয় চলচ্চিত্রাভিনয় অগ্রদূত পরিচালিত সবার উপরে (১৯৫৫) ছবিতে। ৮০টির) বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। কাজ করেছেন শাস্তিপ্রসাদ চৌধুরী, সত্যজিৎ রায়, মৃণাল সেন, তরুণ মজুমদার, অরবিন্দ মুখোপাধ্যায়, মঞ্জু দে, দীনেন গুপ্ত প্রভৃতি পরিচালকের সাথে।

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র ডাকাত সর্দার (ডাকাতের হাতে, ১৯৬২): রামেশ্বর (অভিযান, (১৯৬২), বাবু লোহেনী (অভিশপ্ত চম্বল, ১৯৬৭) রঙ্গলাল (দেবী চৌধুরাণী, ১৯৭৪); রাজেন ( ঠগিনী, ১৯৭৪); সীতেশের উপরওয়ালা (মৌচাক, ১৯৭৫) ইত্যাদি।
বাংলা ছাড়া হিন্দী ছবিতেও অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি মঞ্জু দে পরিচালিত স্বর্গ হতে বিদায় (১৯৬৪) ছবির কাহিনি এবং দীনেন গুপ্ত পরিচালিত বসন্ত বিলাপ (১৯৭৩), সঙ্গিনী (১৯৭৪) এবং রজনী (১৯৭৮) ইত্যাদি ছবিগুলির চিত্রনাট্যও রচনা করেছেন।
নিজের লেখা কাহিনি এবং চিত্রনাট্য অবলম্বনে পরিচালনা করেন বসুন্ধরা (১৯৮৩)। ছবিটি ঐ বছর বাংলা ভাষায় নির্মিত বছরের সেরা ছবি হিসাবে রাষ্ট্রপতির রৌপ্য পদক লাভ করে। বসুন্ধরা ১৯৮৬ সালে মুক্তি পায়।
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে নাট্যকর্মী এবং অভিনেত্রী সাধনা রায়চৌধুরী তাঁর স্ত্রী।
প্রকাশিত গ্রন্থ—
বিবেক গুহ সম্পাদিত শেখর চট্টোপাধ্যায় জীবন ও নাট্যভাবনা গ্রন্থটি ইউনিটি থিয়েটার থেকে ১৯৯৮ সালে প্রকাশিত হয়।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৫২ সহসা
- ১৯৫৫ সবার উপরে:
- ১৯৫৬ টাকা আনা পাই, হাতে, অভিযান:
- ১৯৬৩ শেষ প্রহর:
- ১৯৬৫ তৃষ্ণা, রাজকন্যা, ঘুম ভাঙার গান, একই অঙ্গে এত রূপ;
- ১৯৬৬ জোড়াদীঘির চৌধুরী পরিবার:
- ১৯৬৭ অভিশপ্ত চম্বল, চিড়িয়াখানা:
- ১৯৬৮ গড় নাসিমপুর, জীবন সংগীত:
- ১৯৭০ আলেয়ার আলো, শীলা, ইন্টারভিউ,
- ১৯৭১ কুহেলি, প্রথম প্রতিশ্রুতি, মহাবিপ্লবী অরবিন্দ, সংসার;
- ১৯৭২ আজকের নায়ক, শপথ নিলাম, শেষ পর্ব, জবান;
- ১৯৭৩ মর্জিনা আবদাল্লা, আমি সিরাজের বেগম, আশার আলো, অচেনা অতিথি;
- ১৯৭৪ শ্রাবণ সন্ধ্যা, প্রান্তরেখা, রক্ততিলক, রোদনভরা বসন্ত, সঙ্গিনী, দাবী, সাধু যুধিষ্ঠিরের কড়চা, দেবী চৌধুরাণী, ঠগিনী, কোরাস,
- ১৯৭৫ মৌচাক, রাজা, প্রেমের ফাঁদে, রাগ অনুরাগ, সংসার সীমান্তে, নিশিদায়া,
- ১৯৭৬ বিশ্বসল, স্বীকারোক্তি যুগমানব কবীর,
- ১৯৭৭ এই পৃথিবীর পান্থনিবাস, প্রতিমা
- ১৯৭৮ রজনী, বারণ, স্ট্রাইকার, নিশান, মান অভিমান, মা ছিন্নমস্তা
- ১৯৮০ এই তো সংসার, শেষ বিচার:
- ১৯৮১ খনাবরাহ,
- ১৯৮২ শঠে শাঠ্যং, প্রতীক্ষা,
- ১৯৮৩ দুটি পাতা, বনশ্রী, সমাপ্তি, জবানবন্দী,
- ১৯৮৪ অমরগীতি, রাশিফল, মা:
- ১৯৮৫ টগরী:
- ১৯৮৬ বসুন্ধরা, বৌমা:
- ১৯৮৭ রাজপুরুষ, সম্রাট ও সুন্দরী:
- ১৯৮৮ কিডন্যাপ, অপমান, হীরের শিকল:
- ১৯৮৯ নিশিতৃষ্ণা- জজ সাহেব, অঙ্গার:
- ১৯৯১ লক্ষ্মী দুর্গা সরস্বতী,
- ১৯৯৫ বেপরোয়া।
