শুভ বিবাহ চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

শুভ বিবাহ চলচ্চিত্র

 

শুভ বিবাহ চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

শুভ বিবাহ চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

  • প্রযোজনা – চলচ্চিত্র প্রয়াস সংস্থা।
  • কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা- শম্ভু মিত্র, অমিত মৈত্র।
  • চিত্রগ্রহণ—দেওজীভাই পাধিয়ার।
  • সংগীত পরিচালনা — ভি বালসারা, শামল গুহ।
  • শব্দগ্রহণ-শ্যামসুন্দর ঘোষ, সত্যেন চট্টোপাধ্যায়।
  • শিল্প নির্দেশনা – সত্যেন রায়চৌধুরী।
  • সম্পাদনা—গোবর্ধন অধিকারী।
অভিনয় –

শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, ছবি বিশ্বাস, করুণা বন্দ্যোপাধ্যায় সুপ্রিয়া চৌধুরী, পাহাড়ী সান্যাল, ছায়া দেবী, গঙ্গাপদ বসু, কমলা মুখোপাধ্যায়, রাজলক্ষ্মী দেবী, অপর্ণা দেবী, রেখা দেবী, কুমার রায়, শান্তি দাস, কালিপদ ঘোষাল, পঙ্কজ মিত্র, বিশ্বনাথ মিত্র ও আরও অনেকে।

 

শুভ বিবাহ চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

কাহিনি—

বাড়ির বড় কর্তার (ছবি) মেয়ে গায়ত্রী (সুপ্রিয়া) বিয়ের আগের দিন পালিয়ে যায়। বিয়ের দিন স্ত্রী আচার পালন করতে বাড়ির মেয়েরা তাকে ঘরে পায় নি। বাবা, মা (ছায়া), দুই কাকা (পাহাড়ী, গঙ্গাপদ), কাকিমা (করুণা) ছাড়া বিষয়টি আর কারুর কাছে প্রকাশ করা হয় না।

সকলে মিলে ভাগ্নি সন্ধ্যাকে (তৃপ্তি) জেরা করা শুরু করে, কারণ বাড়িতে একমাত্র তার সাথেই গায়ত্রীর বন্ধুত্ব। এক সময় সন্ধ্যা ভালোবাসত অরুণ বোসকে (শম্ভু), কিন্তু জাতে মেলে নি বলে অরুণের সাথে সন্ধ্যার বিয়ে দেওয়া হয় নি। জাত, কুল মেনে তার অন্যত্র বিয়ে দেওয়া হয়েছিল এবং কিছুদিনের মধ্যে তাকে বিধবা হয়ে বাড়ি ফিরে আসতে হয়।

সন্ধ্যা মামা, মামিদের জানায় যে গায়ত্রীর বিষয়ে সে কিছুই জানে না। কার্যত গায়ত্রী ভালোবাসত অরুণকে (শান্তি), যদিও জাতে মেলে নি বলে অরুণকে গায়ত্রীর অভিভাবকরা জানিয়ে দিয়েছিল কোনো কারণেই অরুণের সাথে গায়ত্রীর বিয়ে হতে পারে না।

জাত, কুল মেনে সন্ধ্যার বিয়ের পরিণতি গায়ত্রী চোখের সামনে দেখেছে এবং সে মনে করে সমাজের স্বার্থে ব্যক্তির বলিদানের কোনো অর্থ হয় না। সন্ধ্যাও তার সিদ্ধান্তকে সমর্থন করে এবং এই সমর্থনের জোরেই গায়ত্রী বিয়ের আগে অরুণের কাছে পালিয়ে যেতে সমর্থ হয়।

Leave a Comment