শতাব্দী রায় এর জন্ম কলকাতায়। ১৯৮৫ সালে মাধ্যমিক পাস করে যোগমায়া দেবী কলেজে ভর্তি হন। প্রথম চলচ্চিত্রাভিনয় তপন সিংহ পরিচালিত আতঙ্ক (১৯৮৬)। বাংলা চলচ্চিত্র নায়িকা শতাব্দী প্রায় ১৫০টি ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন।

শতাব্দী রায়
কাজ করেছেন সুজিত গুহ, অঞ্জন চৌধুরী, হীরেন নাগ, প্রভাত রায়, দীনেন গুপ্ত, তরুণ মজুমদার, শুরু বাগচী, হরনাথ চক্রবর্তী, পার্থপ্রতিম চৌধুরী, সুখেন দাস সহ বহু পরিচালকের সাথে। অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র রূপা (গুরুদক্ষিণা, ১৯৮৭); সুতপা (বন্দিনী, ১৯৮৯): উর্মিলা (আপন আমার আপন, ১৯৯০); ইনা (অন্তর্ধান, ১৯৯২) লিপি (লাঠি, ১৯৯৬) ইত্যাদি।

চলচ্চিত্রাভিনয়ের সাথে সাথে অভিনেত্রী (২০০৬), ঢাকী (২০০১) এবং ফ্রেন্ড (২০০৯) ছবিগুলি পরিচালনা করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য অভিনেত্রী এবং ফ্রেন্ড ছবিটির কাহিনি ও চিত্রনাট্যও তাঁর নিজের।
২০১১ সালে তিনি তৃণমূল কংগ্রেস দলের সদস্যা হিসাবে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৮৬ আতঙ্ক, বৌমা, অমর বন্ধন,
- ১৯৮৭ প্রতিভা, প্রতিকার, ন্যায় অধিকার, একান্ত আপন, গুরুদক্ষিণা:
- ১৯৮৮ ছন্নছাড়া, অগ্নিসংকেত, অন্তরঙ্গ, পরশমণি, আঘাত, পুনর্মিলন, মা এক মন্দির, দেনাপাওনা, শুধু তোমারই,
- ১৯৮৯ বিদায়, শত্রুপক্ষ মণিমালা, জজসাহেব, অস্মিতৃষ্ণা, মর্যাদা, শ্রীমতী হংসরাজ, মঙ্গলদীপ মনে মনে, মহাপীঠ তারাপীঠ, বন্দিনী, অঙ্গার, আমার শপথ, আমানত
- ১৯৯০ অনুরাগ, কলঙ্ক, আলিঙ্গন, আপন আমার আপন, রক্তঋণ, আবিষ্কার, ভাঙাগড়া, ঘরের বৌ, চেতনা, জোয়ার ভাঁটা, অভিমন্যুঃ
- ১৯৯১ বিধির বিধান, আমার সাথী, প্রেমপূজারী, মানমর্যাদা
- ১৯৯২ মণিকাঞ্চন, পেন্নাম কলকাতা, অন্তর্ধান, শয়তান, অধিকার, ধর্মযুদ্ধ, নতুন সংসার, মা:
- ১৯৯৩ মানসম্মান, শ্রদ্ধাঞ্জলি, অর্জুন, শক্তি, কন্যাদান, প্রথমা, সুখের স্বর্গ, ঘর সংসার, প্রজাপতি, শ্রেণী:
- ১৯৯৪ অজানা পথ, তুমি যে আমার, বিদ্রোহিনী, ফিরিয়ে দাও, লাল পান বিবি।
- ১৯৯৫ প্রতিধ্বনি, কুমারী মা, শেষ প্রতীক্ষা, বৌমণি, আবির্ভাব, মশাল, সুখের আশা, সংসার সংগ্রাম
- ১৯৯৬ জয় বিজয়, ত্রিধারা, সখী তুমি কার, জামাইবাবু, লাঠি,
- ১৯৯৭ অভিশপ্ত প্রেম, চন্দ্রগ্রহণ, সর্বজয়া, কুলপ্রিয়া, প্রতিরোধ, মায়ার বাঁধন, বিদ্রোহ, আজকের সন্তান, বৌঠান
- ১৯৯৮ অপরাজিতা, জীবনতৃষ্ণা, কমলার বনবাস, পুত্রবধূ, রাজা রানী বাদশা, রণক্ষেত্র, শিমুল পারুল, শ্রীমান ৪২০, স্বামীর
- ১৯৯৯ গুণ্ডা, চাওয়া পাওয়া, নতুন মা, যুগাবতার লোকনাথ:
- ২০০০ সজনী আমার সোহাগ, বন্ধুপ্রিয়া, কলঙ্কিনী বধু, বিধাতার খেলা, দাবী, রূপসী দোহাই তোমার, শপথ নিলাম, শত্রুতা, ত্রিশূল, দিদি আমার মা, পতি স্বর্গ পতি ধর্ম;
- ২০০১ এটাই স্বৰ্গ, অন্য পৃথিবী, জনক জননী, কালীর মেয়ে রাধা, নেমকহারাম, ভালবাসা কি আগে বুঝিনি, ক্যানসার, আমি জীবনপুরের পথিক;
- ২০০২ ইনকিলাব
- ২০০৩ চোর ভগবান, সুখ দুঃখের সংসার, জুয়া, দেবীপূজা
- ২০০৪ ত্যাগ
- ২০০৫ নিশাচর,
- ২০০৬ অভিনেত্রী
- ২০০৮ শিবাজী, টলিলাইটস:
- ২০০৯ ফ্রেন্ড, ঢাকী’,
- ২০১০ ৩ডলী:
- ২০১২ উল্লাস।
