শঙ্কর চক্রবর্তীর জন্ম ২৪ পরগণা জেলার খড়দহে। সোদপুর দেশবন্ধু বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক, সিটি কলেজ (মেন) থেকে উচ্চমাধ্যমিক এবং পরে নাটক নিয়ে স্নাতক হন। নাট্যকর্মী হিসাবে পি.এল.টি.র সাথে যুক্ত ছিলেন।

শঙ্কর চক্রবর্তী
প্রথম চলচ্চিত্রাভিনয় সৈকত ভট্টাচার্য পরিচালিত আরোহী ছবিতে। প্রায় তিরিশটি ছবির অভিনেতা শঙ্কর কাজ করেছেন নীতীশ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, চিরঞ্জিত, বীরেশ চট্টোপাধ্যায়, বাবলু সমাদ্দার, ঋতুপর্ণ ঘোষ, মিলন ভৌমিক, স্বপন সাহা প্রভৃতি পরিচালকের সাথে।

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র নটবর (চরাচর, ১৯৯৫); বলরাম (উত্তরা, ১৯৯৯); ঘনশ্যাম (মানুষ ভূত, ২০০৬): মিতার স্বামী (দোসর, ২০০৬) বিক্রম (খেলা, ২০০৭) ইত্যাদি।
চলচ্চিত্রাভিনয়ের পাশাপাশি পেশাদার মধ্যে, দূরদর্শন ধারাবাহিকে এবং গুড়িয়া ছবিতেও অভিনয় করেছেন।
চলচ্চিত্রপঞ্জি—
- ১৯৮৩ আরোহী,
- ১৯৯৩ অনুভব, কাঁচের পৃথিবী:
- ১৯৯৪ তবু মনে রেখো, বিদ্রোহিনী,
- ১৯৯৫ চরাচর, সংসার সংগ্রাম, সুখের আশা, মেজ বৌ:
- ১৯৯৬ প্রাণ সজনী, নিখোঁজ, ভয়,
- ১৯৯৭ মান অপমান, মনের মানুষ, সমাধান, কালরাত্রি, লোফার, দশ নম্বর বাড়ী, জীবন সন্ধান,
- ১৯৯৮ পুত্রবধূ,
- ১৯৯৯ অসুখ শত্রু মিত্র,
- ২০০০ উত্তরা:
- ২০০১ দুর্গা, সুয়োরাণী দুয়োরাণী
- ২০০৩ চোর ভগবান
- ২০০৪ বারুদ
- ২০০৬ মানুষ, ভূত, দোসর,
- ২০০৮ জন্মদাতা, সত্যমেব জয়তে, খেলা
- ২০০৯ বদলা
- ২০১২ উল্লাস।
