শক্তি বন্দ্যোপাধ্যায়, জন্ম মেদিনীপুর জেলার খঙ্গাপুরে। শিবপুর বি.কে. পাল ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক পাস করেন। ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় প্রতিষ্ঠিত চলচ্চিত্র শিক্ষার একটি বেসরকারি সংস্থা থেকে চিত্রগ্রহণের শিক্ষা গ্রহণ করার পর চিত্রগ্রাহক কানাই দের সহযোগিতায় এই শিল্পের সাথে যুক্ত হন।

শক্তি বন্দ্যোপাধ্যায়
১৯৫০ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত কানাই সে ছাড়াও মুরারী ঘোষ, সুধীশ ঘটক, অজয় কর প্রভৃতি চিত্রগ্রাহকের সাথে সহকারী হিসাবে কাজ করেছেন।
স্বাধীন চিত্রগ্রাহক হিসাবে প্রথম কাজ নব্যেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত অদ্বিতীয়া ছবিতে। এখনও পর্যন্ত প্রায় ৮০টি ছবিতে চিত্রগ্রহণের দায়িত্ব পালন করেছেন।

নব্যেন্দু চট্টোপাধ্যায় ছাড়াও তরুণ মজুমদার, ইন্দর সেন, অরবিন্দ মুখোপাধ্যায়, অমল শূর, উৎপলেন্দু চক্রবর্তী, অসিত সেন, সুজিত গুহ, অঞ্জন চৌধুরী, রাজা সেন প্রভৃতি পরিচালকের সাথে কাজ করেছেন। চিত্রগ্রহণের পাশাপাশি ছোট্ট নায়ক (১৯৭৭) এবং গোলাপ বৌ (১৯৭৮) ছবি দুটি পরিচালনা করেন।
প্রসঙ্গত উল্লেখ করা যায় গোলাপ বৌ ছবিটির কাহিনি ও চিত্রনাট্য তার নিজের রচনা। চলচ্চিত্র ছাড়াও দুরদর্শন ধারাবাহিক এবং দূরদর্শন চিত্রেও এবং তথ্যচিত্রেও কাজ করেছেন।
চলচ্চিত্রপঞ্জি –
- ১৯৬৮ অদ্বিতীয়া,
- ১৯৬১ দুরন্ত চড়াই,
- ১৯৭১ নিমন্ত্রণ, অন্য মাটি অন্য রং,
- ১৯৭৩ শ্রীমান পৃথ্বীরাজ, স্ত্রীর পত্র,
- ১৯৭৪ ঠগিনী, ছেঁড়া তমসুক;
- ১৯৭৫ রানুর প্রথম ভাগ,
- ১৯৭৬ অর্জুন,
- ১৯৭৭ মন্ত্রমুগ্ধ, ছোট্ট নায়ক, অজস্র ধন্যবাদ,
- ১৯৭৮ বারবধূ, গোলাপ বৌ,
- ১৯৭৯ গণদেবতা,
- ১৯৮০ গোপাল ভাঁড়, দাদার কীর্তি,
- ১৯৮১ শহর থেকে দূরে,
- ১৯৮২ অপরূপা, খেলার পুতুল, মেঘমুক্তি, রসময়ীর রসিকতা,
- ১৯৮৩: চোখ, অমরগীতি, মোহনার দিকে
- ১৯৮৫ ভালবাসা ভালবাসা, প্রতিজ্ঞা,
- ১৯৮৬ আশীর্বাদ, বৌমা, লালমহল,
- ১৯৮৭ বিদ্রোহী, গুরুদক্ষিণা,
- ১৯৮৮ ছোট বৌ,
- ১৯৮৯ শতরূপা, মঙ্গলদীপ;
- ১৯৯০ চক্রান্ত, হীরক জয়ন্তী, মহাজন, স্বর্ণতৃষ্ণা,
- ১৯৯১ অভাগিনী, বৌমণি, বিধিলিপি, জঙ্গলপাহাড়ী,
- ১৯৯৩ পৃথিবীর শেষ ষ্টেশন, শঙ্কা,
- ১৯৯৪ অতিক্রম, শিল্পী,
- ১৯৯৬ মিস মৈত্রেয়ী,
- ১৯৯৭ দামু, কালরাত্রি, সপ্তমী
- ১৯৯৮ অরণ্যের অধিকার, পুত্রবধূ,
- ১৯৯৯ দানাভাই, অনু, স্বপ্ন নিয়ে, দাবীদার, রাজন,
- ২০০০ বন্ধুপ্রিয়া, চক্রব্যূহ, দেবাঞ্জলি, শপথ নিলাম:
- ২০০১ মনসুর মিয়ার ঘোড়া
- ২০০২ চন্দ্রমল্লিকা, অবৈধ,
- ২০০৩ আলো, অন্ধ প্রেম:
- ২০০৪ কালো চিতা, আততায়ী,
- ২০০৬ ভালোবাসার অনেক নাম,
- ২০০৭ দশ দিন পরে, চাঁদের বাড়ী
- ২০০৯ অনুভব,
- ২০১২ উল্লাস।
