লোকেন বসু

লোকেন বসু: বাংলা চলচ্চিত্রের ইতিহাস শতাধিক বর্ষের ইতিহাস আর বাংলা কাহিনিচিত্রের প্রায় একশত বৎসরের ইতিবৃত্ত।

১৮৯৫ সালের ২৪ ডিসেম্বর ফ্রান্সের প্যারিস শহরে প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন লুমিয়ের ভ্রাতৃদ্বয়। এর কয়েক মাসের মধ্যেই ১৮৯৬ সালে ৭ জুলাই বোম্বে-র ওয়াটসন হোটেলে লুমিয়েরদের প্রতিনিধিদের প্রদর্শিত চলচ্চিত্রের মধ্য দিয়ে ভারতবর্ষে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু হয়।

দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন মি. স্টিফেন্স। ১৯৯৮ সালে সজল চট্টোপাধ্যায়-এর আর রেখোনা আঁধারে গ্রন্থ প্রকাশের পরে এই ধারণা পরিবর্তিত হয় এবং জানা যায় যে ১৮৯৭ সালের ১৮ জানুয়ারি মি. টমাস পি হাডসন কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন থিয়েটার রয়্যাল-এ।

১৮০১ ১৮৯৭ তারিখের দ ইংলিশম্যান পত্রিকা (ক্যালকাটা অ্যামিউজমেন্ট অংশে) এবং ১৯.০১.১৮৯৭ তারিখের দ স্টেটসম্যান পত্রিকা এই প্রদর্শনীর বিষয়ে সংবাদ প্রকাশ করেছিল।

 

লোকেন বসু । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

লোকেন বসু

জন্ম কলকাতায়। প্রথাগত শিক্ষা শেষ করে কিছুদিন ব্যবসা করেন। পরবর্তী কালে নিউ থিয়েটার্সে যোগ দিয়ে সহকারী শব্দযন্ত্রী হিসাবে কাজ শুরু করেন।

স্বাধীন শব্দযন্ত্রী হিসাবে প্রথম কাজ নিউ থিয়েটার্স প্রযোজিত এবং প্রেমাঙ্কুর আতর্থী পরিচালিত নন্দনার (১৯৩৩) নামে একটি তামিল ছবিতে। উল্লেখযোগ্য যে সব পরিচালকের সাথে কাজ করেছেন তাঁরা হলেন প্রমথেশ বড়ুয়া, শিশির ভাদুড়ী, ধীরেন গঙ্গোপাধ্যায়, দেবকী বসু, বিমল রায়, ফণী মজুমদার প্রভৃতি।

 

লোকেন বসু । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

বাংলা ছাড়াও নিউ থিয়েটার্স প্রযোজিত হিন্দী ও উর্দু ভাষায় নির্মিত ছবিতেও শব্দগ্রহণের কাজ করেছেন। ১৯৫০ সালে নিউ থিয়েটার্স স্টুডিও ছেড়ে ক্যালকাটা মুভিটোন স্টুডিওতে প্রধান শব্দযন্ত্রী এবং ম্যানেজার হিসাবে যোগ দেন।

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৩৩ সীতা, মাসতুতো ভাই,
  • ১৯৩৪ মহুয়া, রূপলেখা:
  • ১৯৩৫ দেবদাস,
  • ১৯৩৬ বিজয়া
  • ১৯৩৮ বিদ্যাপতি, সাথী,
  • ১৯৩৯ রজত জয়ন্তী
  • ১৯৪০ ডাক্তার,
  • ১৯৪১ নর্তকী
  • ১৯৪৫ দুই পুরুষ:
  • ১৯৪৯ মন্ত্রমুগ্ধ,
  • ১৯৫৩ ভগবান শ্রীকৃষ্ণ- চৈতন্য, পথিক, শেষের কবিতা
  • ১৯৫৪ সতী, শুভযাত্রা
  • ১৯৫৫ প্রতীক্ষা, রিক্সাওয়ালা।

Leave a Comment