রিক্সাওয়ালা চলচ্চিত্রটি সঙ্গীত যাদুকর সলিল চৌধুরী পরিচালিত একটি ছবি। এই ছবিটির প্রযোজনা করেছিল চিত্রনাট্য পরিষদ। ১৯৫৩ সালে বিমল রায় পরিচালিত ‘দো ভিঘা জামিন’ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে সলিল চৌধুরীর হিন্দি চলচ্চিত্রে অভিষিক্ত হন। এটি ছিল সলিল চৌধুরীর লিখা ‘রিক্সাওয়ালা’ গল্প অবলম্বনে নির্মিত। এটি ফিল্মফেয়ার সেরা চলচ্চিত্র পুরস্কার এবং কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার অর্জন করে।

রিক্সাওয়ালা চলচ্চিত্র
- প্রযোজনা — চিত্রনাট্য পরিষদ।
- প্রযোজক – বাণীকান্ত গুহ, অজয় বন্দ্যোপাধ্যায়।
- কাহিনি ও সংগীত পরিচালনা – সলিল চৌধুরী।
- চিত্রনাট্য ও পরিচালনা – সত্যেন বসু।
- চিত্রগ্রহণ – বিভূতি চক্রবর্তী।
- শব্দগ্রহণ—লোকেন বসু, সত্যেন চট্টোপাধ্যায়, দুর্গা মিত্র।
- শিল্প নির্দেশনা – নির্মল মজুমদার।
- সম্পাদনা— দুলাল দত্ত।
- গীতিকার – সলিল চৌধুরী, গোবিন্দ মুনিষ।
- নেপথ্য সংগীত — সতীনাথ মুখোপাধ্যায়।
অভিনয় –
কালী বন্দ্যোপাধ্যায়, শ্রীমান মানিক, শ্রীমান সুখেন, সুধী প্রধান, তৃপ্তি মিত্র, সুব্রত সেন, শীতল বন্দ্যোপাধ্যায়, শাস্তি ভট্টাচার্য, শান্তি পাল, বিনয় মুখোপাধ্যায়, নিরঞ্জন দাস, সন্ধ্যা দেবী, লীলাবতী।

কাহিনি—
দু বিঘা জমির মালিক নদী (কালী) জমিদারের চক্রান্তের শিকার হয়। জমিলার ভুজঙ্গ নস্কর, নায়েব শ্রীকান্তর সহযোগিতায় শশীকে তার চাষের জমি থেকে উচ্ছেদ করে। শশী স্ত্রী আদুরী (তৃপ্তি) এবং পুত্র শম্ভুকে (মানিক) নিয়ে কলকাতায় চলে আসে।
গ্রামের চাষি শহরে এসে পরিণত হয় রিক্সাওয়ালায়। শশীর ছেলে শম্ভু জুতো পালিশ করে এবং স্ত্রী আদুরীও দিন মজুরি খেটে টাকা জমিয়ে জমিদারের কবল থেকে তার চাষের জমি উদ্ধার করার স্বপ্ন দেখে। শশী গ্রামে ফিরে জমিদারের বিরুদ্ধে কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেয়। জমিদারের পোষা গুণ্ডারা শশীকে মারার চক্রান্ত করে। শেষ পর্যন্ত জমিদার ও প্রশাসনের যৌথ চক্রান্তে পুলিস শশীকে গ্রেফতার করে।
এই ছবির হিন্দী সংস্করণ দো বিঘা জমিন (১৯৫৩) প্রযোজনা ও পরিচালনা করেছিলেন। বিমল রায়। শশী (হিন্দীতে শত্রু) এবং আদুরীর ভূমিকায় অভিনয় করেছিলেন যথাক্রমে বলরাজ সাহনী এবং নিরুপা রায়।
ছবিটির চিত্রনাট্য রচনা এবং সম্পাদনা করেন হৃষিকেশ মুখোপাধ্যায়। হিন্দী ছবিটি জনপ্রিয় হলেও বাংলা ছবিটি ততটা জনপ্রিয়তা অর্জন করতে পারে নি, যদিও তৎকালীন সময়ে রিক্সাওয়ালা সমালোচকদের প্রশংসা অর্জন করে।
শশীর ভূমিকায় কালী বন্দ্যোপাধ্যায় এবং আদুরীর ভূমিকায় তৃপ্তি মিত্রের অভিনয়ও দর্শকদের প্রশংসা পেয়েছিল।
