রাজেন চৌধুরী

রাজেন চৌধুরীঃ বাংলা চলচ্চিত্রের ইতিহাস শতাধিক বর্ষের ইতিহাস আর বাংলা কাহিনিচিত্রের প্রায় একশত বৎসরের ইতিবৃত্ত।

১৮৯৫ সালের ২৪ ডিসেম্বর ফ্রান্সের প্যারিস শহরে প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন লুমিয়ের ভ্রাতৃদ্বয়। এর কয়েক মাসের মধ্যেই ১৮৯৬ সালে ৭ জুলাই বোম্বে-র ওয়াটসন হোটেলে লুমিয়েরদের প্রতিনিধিদের প্রদর্শিত চলচ্চিত্রের মধ্য দিয়ে ভারতবর্ষে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু হয়।

দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন মি. স্টিফেন্স। ১৯৯৮ সালে সজল চট্টোপাধ্যায়-এর আর রেখোনা আঁধারে গ্রন্থ প্রকাশের পরে এই ধারণা পরিবর্তিত হয় এবং জানা যায় যে ১৮৯৭ সালের ১৮ জানুয়ারি মি. টমাস পি হাডসন কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন থিয়েটার রয়্যাল-এ। ১৮০১ ১৮৯৭ তারিখের দ ইংলিশম্যান পত্রিকা (ক্যালকাটা অ্যামিউজমেন্ট অংশে) এবং ১৯.০১.১৮৯৭ তারিখের দ স্টেটসম্যান পত্রিকা এই প্রদর্শনীর বিষয়ে সংবাদ প্রকাশ করেছিল।

 

রাজেন চৌধুরী । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

রাজেন চৌধুরী

 

জন্ম ১৯১৩ সালে লক্ষ্ণৌ শহরে। মাত্র ২১ বছর বয়সে চলচ্চিত্র শিল্পে প্রবেশ করেন। সম্পাদক ভোলানাথ আঢ্যর সহকারী হিসাবে রাধা ফিল্মস স্টুডিওতে কাজ শুরু করেন।

 

রাজেন চৌধুরী । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

স্বাধীন সম্পাদক হিসাবে প্রথম কাজ দেবদত্ত ফিল্মস প্রযোজিত চারু রায় পরিচালিত গ্রহের ফের (১৯৩৭) ছবিতে৷ ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়, নরেশ মিত্র, প্রফুল্ল রায়, দেবনারায়ণ গুপ্ত প্রভৃতি পরিচালকদের সাথে কাজ করেছেন।

হেমন্ত গুপ্তর সাথে যুগ্ম ভাবে পরিচালনা করেন বন্দিতা (১৯৪৫)। পরবর্তী কালে নিতাই ভট্টাচার্যের কাহিনি ও চিত্রনাট্য অবলম্বনে পরিচালনা করেন ওরে যাত্রী (১৯৫১)। সমগ্র চলচ্চিত্র জীবনে উনিশটি ছবি সম্পাদনা করেছেন।

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৩৭ গ্রহের ফের
  • ১৯৩৯ রুক্মিণী
  • ১৯৪০ পথ ভুলে,
  • ১৯৪১ আহুতি:
  • ১৯৪৩ দাবী,
  • ১৯৪৪ সমাজ
  • ১৯৪৫ বন্দিতা:
  • ১৯৪৬ সংগ্রাম, দুঃখে যাদের জীবন গড়া,
  • ১৯৪৭ শৃঙ্খল, দেশের দাবী,
  • ১৯৪৮ বিচারক
  • ১৯৪৯ যার যেথা ঘর
  • ১৯৫০ কঙ্কাল, দ্বৈরথ
  • ১৯৫১ ওরে যাত্রী,
  • ১৯৫৩ শ্রীকৃষ্ণলীলা
  • ১৯৫৬ ভাদুড়ীমশাই
  • ১৯৫৯ ঠাকুর হরি ।

Leave a Comment