রাজা সেন । বাঙালি চলচ্চিত্র পরিচালক

রাজা সেন, জন্ম ১৯৫৫ সালে যাদবপুরে, পিতা সুনীল সেনগুপ্ত। আদর্শ শিক্ষায়তন থেকে স্কুল শিক্ষা সম্পূর্ণ করে আশুতোষ কলেজে ভর্তি হন। স্নাতক হওয়ার পর প্রথাগত শিক্ষার সমাপ্তি ঘটিয়ে প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে আসেন এবং অজিতেশ প্রতিষ্ঠিত নান্দীমুখে যোগ দেন। এই নাট্যদলে অভিনয় করার সুবাদে মোহিত চট্টোপাধ্যায় মারফত মৃণাল সেনের আকালের সন্ধানে (১৯৮২) এবং একদিন প্রতিদিন (১৯৭৯) ছবি দুটিতে ছোট ভূমিকায় অভিনয় করেন।

 

রাজা সেন । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

রাজা সেন । বাঙালি চলচ্চিত্র পরিচালক

 

রাজা সেনের চলচ্চিত্র নির্মাণে হাতেখড়ি হয় মোহিত চট্টোপাধ্যায় পরিচালিত মেঘের খেলা ছবিতে সহ পরিচালক হিসাবে। পরবর্তী কালে জোছন দস্তিদার পরিচালিত প্রাগৈতিহাসিক (১৯৮৪) ছবিতে সহ পরিচালক এবং বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত ফেরা (১৯৮৬) ছবিতে সহযোগী পরিচালক হিসাবে কাজ করেছেন।

 

রাজা সেন । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

স্বাধীন ভাবে কাজ শুরু করেন দূরদর্শন ধারাবাহিক নির্মাতা হিসাবে। এই পর্যায়ের কাজগুলির মধ্যে ১৩ পর্বে সুবর্ণলতা (১৯৮৭), ১৩ পর্বে আরোগ্য নিকেতন (১৯৯৩), কলকাতা কলকাতা (১৯৮৮), দেশ আমার দেশ (১৯৮৮), আদর্শ হিন্দু হোটেল (১৯৮১) ইত্যাদি উল্লেখযোগ্য। ধারাবাহিকগুলির পাশাপাশি তথ্যচিত্র নির্মাণও শুরু করেন।

রাজার তৈরি তৃতীয় তথ্যচিত্র সুচিত্রা মিত্র (১৯৯২) তাঁকে প্রথম জাতীয় পুরস্কার এনে দেয়। ১৯৯০-২০০২ সাল পর্যন্ত প্রায় ১২টি তথ্যচিত্র, ১৪টি দূরদর্শন চিত্র পরিচালনা করেন। ১৯৯৬ সালে ছোটদের জন্য নির্মিত প্রথম কাহিনিচিত্র পামু শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্রের জাতীয় পুরষ্কার লাভ করে। পরবর্তী ছবি আত্মীয় স্বজন (১৯৯৮) শ্রেষ্ঠ পারিবারিক চিত্র হিসাবে জাতীয় পুরস্কারে ভূষিত হয়।

 

চলচ্চিত্রপঞ্জি (কাহিনিচিত্র) –
  • পামু (১৯৯৩),
  • আত্মীয় স্বজন (১৯৯৮),
  • চক্রব্যূহ (২০০০),
  • দেশ (২০০২),
  • দেবীপক্ষ (২০০৪),
  • কৃষ্ণকান্তের উইল (২০০৭),
  • তিনমূৰ্ত্তি (২০০৯),
  • ল্যাবরেটরী (২০১০)।
তথ্যচিত্র–
  • রসগোল্লা (১৯৮৯),
  • ইতিহাসের কলকাতা (১৯৯০),
  • সুচিত্রা মিত্র (১৯৯২),
  • ফিল্মমেকার ফর ফ্রীডম (১৯৯৪),
  • জ্যোতিময়ী দেবী (১৯৯৪),
  • শম্ভু মিত্র (১৯৯৭),
  • সুভাষ মুখোপাধ্যায় (২০০০),
  • সুন্দরবন (২০০২),
  • আলকাপ (২০০৫),
  • সমরেশ বসু (২০০৯)।

Leave a Comment