রাজলক্ষী দেবী (বড়), জন্ম মীরাটে। স্বল্প প্রথাগত শিক্ষা নিয়েও পেশাদার মঞ্চ এবং চলচ্চিত্র অভিনেত্রী হিসাবে নিজের স্থান করে নিয়েছেন।

রাজলক্ষী দেবী (বড়) । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী
প্রথম চলচ্চিত্রাভিনয় শিশির ভানুচী পরিচালিত পল্লী সমাজ (১৯৩২) ছবিতে। সমগ্র চলচ্চিত্র জীবনে ২০০টিরও বেশি বাংলা ছবিতে চরিত্রাভিনেত্রী হিসাবে কাজ করেছেন।
সতু সেন, প্রফুল্ল রায়, নরেশ মিত্র, সুশীল মজুমদার, প্রমথেশ বড়ুয়া, প্রেমেন্দ্র মিত্র, বিমল রায়, শাস্তিপ্রসাদ চৌধুরী সহ বহু উল্লেখযোগ্য পরিচালকের সাথে অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র আনন্দময়ী (গোরা, ১৯৩৮) সলিলের মা (উত্তরায়ণ, ১৯৪১), নারায়ণীর মা (রামের সুমতি, ১৯৪৭) ইত্যাদি। বাংলা ছবির পাশাপাশি হিন্দী, উর্দু এবং অসমিয়া ভাষায় নির্মিত কয়েকটি ছবিতেও অভিনয় করেছেন।

পেশাদার মঞ্চেও চরিত্রাভিনেত্রী হিসাবে তিনি সুনাম পেয়েছেন। রেডিও নাটকে অভিনয়ের সাথে সাথে তাঁর গাওয়া কয়েকটি গানের রেকর্ডও প্রকাশিত হয়েছে।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৩২ পল্লী সমাজ
- ১৯৩৪ তুলসীদাস, মাসতুতো ভাই,
- ১৯৩৫ মন্ত্রশক্তি,
- ১৯৩৬ মহানিশা, মায়া, পণ্ডিতমশাই,
- ১৯৩৭ রাজগী,
- ১৯৩৮ অভিজ্ঞান, গোরা, অভিসারিকা, রুপোর ঝুমকো, একলব্য,
- ১৯৩৯ অধিকার, জনকনন্দিনী, পথিক, বড়দিদি পরশমণি, রিক্তা, চাণক্য,
- ১৯৪০ স্বামী স্ত্রী, পরাজয়, তটিনীর বিচার, কর্মখালি, অমরগীতি, অভিনয়:
- ১৯৪১ বাঙলার মেয়ে, রাসপূর্ণিমা, মায়ের প্রাণ, প্রতিশোধ, উত্তরায়ণ
- ১৯৪২ পাষাণ দেবতা, নারী, মীনাক্ষী, মিলন, পতিব্রতা;
- ১৯৪৩ অভিসার, সহধর্মিণী, জননী, সমাধান, দ্বন্দ্ব, দম্পতি, শহর থেকে দূরে, পোষ্যপুত্র
- ১৯৪৪ মাটির ঘর, সমাজ, উদয়ের পথে, নন্দিতা, সন্ধ্যা, অভিনয় নয়।
- ১৯৪৫ মানে না মানা, কলঙ্কিনী, গৃহলক্ষ্মী,
- ১৯৪৬ বিরাজ বৌ, নিবেদিতা, বন্দেমাতরম, মাতৃহারা, দুঃখে যাদের জীবন গড়া, প্রতিমা, পূর্বরাগ
- ১৯৪৭ দেশের দাবী, মুক্তির বন্ধন, চন্দ্রশেখর, রামের সুমতি।
- ১৯৪৮ শেষ নিবেদন, স্বর্ণসীতা, প্রতিবাদ, ভাইবোন, বঞ্চিতা, বিচারক, ধাত্রী দেবতা, শ্যামলের স্বপ্ন;
- ১৯৪৯ কবি, কামনা, বন্ধুর পথ, দাসীপুত্র, বিষের ধোঁয়া, স্বামী, বিষ্ণুপ্রিয়া, কুয়াশা
- ১৯৫০ সুধার প্রেম, রূপকথা:
- ১৯৫১ গাঁয়ের মেয়ে, সুনন্দার বিয়ে:
- ১৯৫২ কুহেলিকা, পাত্রী চাই, মহাপ্রস্থানের পথে, অনামী, রাণী। ভবানী, আবু হোসেন, স্বপ্ন ও সমাধি, মানিকজোড়
- ১৯৫৩ মায়াকানন, বিষবৃক্ষ, বনহংসী, চিরন্তনী, সরলা, অদৃশ্য মানুষ,
- ১৯৫৪ সতীর দেহত্যাগ, নদ ও নদী, মহিলামহল, লেডিজ সিট, সতী, বারবেলা, অমরপ্রেম, সতী বেহুলা, নীল শাড়ী, বকুল, হ্যাঁ, ভাঙাগড়া, বলয়গ্রাস,
- ১৯৫৫ নিষিদ্ধ ফল, চাটুজ্যে বাড়তো, প্রতীক্ষা, বিধিলিপি, অয় মা কালী বোর্ডিং, উপহার, কালো বৌ, গোধূলি;
- ১৯৫৬ সাহেব বিবি গোলাম, শুভরাত্রি, লক্ষ হীরা, শ্যামলী, মানরক্ষা, সিথির সিঁদুর, আমার বৌ,
- ১৯৫৭ ঘুম, সিঁদুর, একতারা, রাত্রি শেষে, খেলা ভাঙার খেলা, বাকসিদ্ধ, তমসা, জন্মতিথি,
- ১৯৫৮ মেজো জামাই, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, মেঘমল্লার, মা, লুকোচুরি:
- ১৯৫৯ চাওয়া পাওয়া, পুষ্পধনু, এ জহর সে জহর নয়, নৃত্যেরই তালে তালে, রাতের অন্ধকারে, শুভবিবাহ
- ১৯৬০ রাজাসাত্মা, আকাশ পাতাল, উত্তর মেঘ, দুই বেচারা, বাইশে শ্রাবণ, নতুন ফল, নারী,
- ১৯৬১ সাথী, লক্ষ্মীরণ, বিষকন্যা, স্বরলিপি, মধ্যরাতের তারা, কাঞ্চনমূল্য, কঠিন মায়া, আজ কাল পরশু, সন্ধ্যারাণ:
- ১৯৬২ মন দিল না বধূ, ভগিনী নিবেদিতা, অভিসারিকা, বেনারসী:
- ১৯৬৩ বর্ণচোরা, অবশেষে, সৎভাই, হাসি শুধু হাসি নয়, উত্তর ফাল্গুনী, শ্রেয়সী, প্রতিনিধি, এরা কারা,
- ১৯৬৪ বিংশতি জন লালপাথর,
- ১৯৬৫ ভারতের সাধক, ও কে. রাজা রামমোহন:
- ১৯৬৬ কলম্বী রা
- ১৯৬৭ মিস্ প্রিয়ংবদা,
- ১৯৬৮ রক্তলেখা, আদ্যাশক্তি মহামায়া, বৌদি:
- ১৯৭০ প্রথম কদম ফুল, নিশিপদ্ম;
- ১৯৭১ জীবন জিজ্ঞাসা:
- ১৯৭২ বিরাজ বৌ, পদিপিসীর বর্মি বাক্স:
- ১৯৭৩ বিন্দুর ছেলে, শবরী:
- ১৯৭৫ সম্রাট, যুগমানব কবীর:
- ১৯৭৮ বালক শরৎচন্দ্র;
- ১৯৮৮ বিলে নরেন।
