রমেশ যোশী জন্ম সূত্রে গুজরাটের মানুষ হলেও বাংলা চলচ্চিত্র শিল্পের সম্পাদক হিসাবে পঞ্চাশ বছর কাজ করেছেন। চলচ্চিত্র জীবনের শুরুতে কিছুদিন সহকারী সম্পাদক হিসাবে কাজ করেন। স্বাধীন ভাবে প্রথম কাজ হিরণ্ময় সেন পরিচালিত বর্মার পথে (১৯৪৭) ছবিতে।

রমেশ যোশী
সমগ্র চলচ্চিত্র জীবনে প্রায় একশোটি ছবিতে কাজ করেছেন। হিরণ্ময় সেন ছাড়াও কাজ করেছেন মৃণাল সেন, সতীশ দাশগুপ্ত, অমল দত্ত, চিত্ত বসু, ঋত্বিক ঘটক, দীনেন গুপ্ত, পীযূষ গঙ্গোপাধ্যায়, তরুণ মজুমদার, অজিত গঙ্গোপাধ্যায় প্রভৃতি উল্লেখযোগ্য পরিচালকের সাথে। তাঁর সম্পাদনায় শেষ ছবি অন্য পৃথিবী ২০০১ সালে মুক্তি পায়।

চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৪৭ বর্মার পথে:
- ১৯৫০ দুধারা, ইন্দ্রজাল:
- ১৯৫১ অপরাজিতা, নাগরিক:
- ১৯৫২ জবানবন্দী, ভিন দেশের মেয়ে
- ১৯৫৪ সতী বেহুলা;
- ১৯৫৫ জয় মা কালী বোর্ডিং, রাতভোর:
- ১৯৫৬ মানরক্ষা, ফল্গু,
- ১৯৫৭ বাকসিদ্ধ,
- ১৯৫৮ মেজ জামাই, ডেলি প্যাসেঞ্জার, অযান্ত্রিক, লীলাঙ্ক, যৌতুক,
- ১৯৫৯ স্বপনপুরী, মাহুত বন্ধুরে, বাড়ী থেকে পালিয়ে,
- ১৯৬০ মেঘে ঢাকা তারা
- ১৯৬১ কোমল গান্ধার,
- ১৯৬২ শুভদৃষ্টি;
- ১৯৬৪ গোধুলিবেলায়,
- ১৯৬৫ বাক্সবদল, সুবর্ণরেখা।
- ১৯৬৬ দোল গোবিন্দের কড়চা, অশ্রু দিয়ে লেখা:
- ১৯৬৮ রক্তলেখা,
- ১৯৬৯ নতুন পাতা, বনজ্যোৎস্না, পান্না হীরে চুণী:
- ১৯৭১ সোনাবৌদি, প্রথম প্রতিশ্রুতি, জয় বাংলা, মহাবিপ্লবী অরবিন্দ
- ১৯৭২ আজকের নায়ক, শেষ পর্ব, নয়া মিছিল, অৰ্চনা:
- ১৯৭৩ বসন্ত বিলাপ, মর্জিনা আবদাল্লা, আবীরে রাঙানো, অচেনা অতিথি:
- ১৯৭৪ ফুলেশ্বরী, সাধু যুধিষ্ঠিরের কড়চা
- ১৯৭৫ ফুলু ঠাকুরমা, নতুন সূর্য, সংসার সীমান্তে
- ১৯৭৬ নিধিরাম সর্দার, হংসরাজ, স্বীকারোক্তি, অপরাজিতা,
- ১৯৭৭ যুক্তি তক্কো আর গল্পো, বেহুলা লখীন্দর, ভোলা ময়রা,
- ১৯৭৯ লাট্টু, গণদেবতা, সমাধান:
- ১৯৮০ বাতাসী, ভাগ্যচক্র, দাদার কীর্তি, পরবেশ
- ১৯৮১ দুষ্টু মিষ্টি, শহর থেকে দূরে;
- ১৯৮২ খেলার পুতুল, মেঘমুক্তি
- ১৯৮৩ উৎসর্গ
- ১৯৮৪ অমরগীতি, পারাবত প্রিয়া,
- ১৯৮৫ ভালবাসা ভালবাসা
- ১৯৮৬ অনুরাধা, কোনি, পথভোলা, শাপমুক্তি
- ১৯৮৭ সম্রাট ও সুন্দরী, আগমন,
- ১৯৮৮ পরশমণি, প্রতিপক্ষ
- ১৯৮৯ অভিসার:
- ১৯৯০ আপন আমার আপন, ভাঙাগড়া:
- ১৯৯১ পথ ও প্রাসাদ
- ১৯৯২ নতুন সংসার
- ১৯৯৩ বধূ, পৃথিবীর শেষ স্টেশন, শ্রীমতী
- ১৯৯৪ কালপুরুষ, কথা ছিল, নীলাঞ্জনা:
- ১৯৯৫ দাগী:
- ১৯৯৭ জীবন সন্ধান,
- ২০০১ অন্য পৃথিবী।
