রবীন মজুমদার । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

রবীন মজুমদার, জন্ম মুর্শিদাবাদ জেলার লালগোলায় (মতান্তরে হুগলী জেলায়)। ম্যাট্রিক পরীক্ষায় ভালো রেজাল্ট করে স্কটিশচার্চ কলেজে ভর্তি হন। সংগীত শিক্ষা নিয়েছিলেন বীরেন নিয়োগী এবং ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের কাছে। ১৯৩৭ সাল থেকেই সংগীতশিল্পী হিসাবে বেতারে অনুষ্ঠান করতেন। প্রথম চলচ্চিত্রাভিনয় নিউ থিয়েটার্স প্রযোজিত এবং প্রমথেশ বড়ুয়া পরিচালিত শাপমুক্তি (১৯৪০) ছবিতে। গায়ক-নায়ক হিসাবে রবীন মজুমদার দর্শক সমাদর লাভ করেন।

 

রবীন মজুমদার । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

রবীন মজুমদার । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

সমগ্র চলচ্চিত্র জীবনে সত্তরটিরও বেশি বাংলা চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রায় পনেরোটি ছবিতে নেপথ্য সংগীত পরিবেশন করেন। প্রমথেশ বড়ুয়া ছাড়াও কাজ করেছেন সুকুমার দাশগুপ্ত, নীরেন লাহিড়ী, দেবকী বসু, দীনেন গুপ্ত, বিকাশ রায়, পীযূষ বসু, অগ্রদূত, সত্যজিৎ রায় প্রভৃতি উল্লেখযোগ্য পরিচালকের সাথে।

 

রবীন মজুমদার । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র রবি (গরমিল, ১৯৪২) রাখাল (পাষাণ দেবতা, ১৯৪২) শঙ্কর (দম্পতি, ১৯৪৩): অতুল (অরক্ষণীয়া, ১৯৪৮) ধর্মদাস (সর্বহারা, ১৯৪৮)। নিতাই কবিয়াল (কবি, ১৯৪৯): রমেন (ভাঙাগড়া, ১৯৫৪) সকর মল্লিক (রূপ সনাতন, ১৯৬৫): চরণদাস (হীরক রাজার দেশে, ১৯৮০) ইত্যাদি।

ললিত চক্রবর্তী পরিচালিত হ্যাঁ (১৯৫৪) ছবিতে অভিনয়ের পাশাপাশি ছবির সংগীত পরিচালনার দায়িত্বও পালন করেন। ১৯৫৪ সাল থেকেই পেশাদার রঙ্গমঞ্চে নিয়মিত অভিনয় করেছেন, এর সাথে সাথেই বেতারে সংগীত পরিবেশন এবং বেতার নাট্যেও অংশ নিয়েছেন।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৪০ শাপমুক্তি
  • ১৯৪২ পাষাণ দেবতা, গরমিল, অশোক:
  • ১৯৪৩ দম্পতি, যোগাযোগ, সমাধান
  • ১৯৪৪ মাটির ঘর, চাঁদের কলঙ্ক, নন্দিতা:
  • ১৯৪৫ বন্দিতা,
  • ১৯৪৭ দেশের দাবী: অরক্ষণীয়া, সর্বহারা, নারীর রূপ:
  • ১৯৪৯ কবি, নিরুদ্দেশ;
  • ১৯৫০ একই গ্রামের ছেলে, দর্পচূর্ণ,
  • ১৯৫২ জবানবন্দী;
  • ১৯৫৪ হ্যাঁ, না, ঢুলী, বাঙলার নারী, শিবশক্তি, ভাঙাগড়া, জয়দেব
  • ১৯৫৫ শ্রীকৃষ্ণ সুদামা, ঝড়ের পরে, অপরাধী, দেবী মালিনী:
  • ১৯৫৬ মহানিশা, ভোলামাষ্টার, সাধক রামপ্রসাদ, ফল্গু, দানের মর্য্যাদা, নাগর দোলা, টাকা আনা পাই,
  • ১৯৫৭ সিঁদুর, রাত্রিশেষে, রাত একটা, নতুন প্রভাত, তাসের ঘর, কাঁচামিঠে, কড়ি ও কোমল, ছায়াপথ;
  • ১৯৫৮ প্রিয়া, ও আমার দেশের মাটি।
  • ১৯৫৯ এ জহর সে জহর নয়, ক্ষণিকের অতিথি;
  • ১৯৬০ চুপি চুপি আসে, অজানা কাহিনী, অপরাধ:
  • ১৯৬১ কঠিন মায়া:
  • ১৯৬২ ভগিনী নিবেদিতা, বধু,
  • ১৯৬৩ ন্যায়দণ্ড
  • ১৯৬৪ কালস্রোত, কিন্তু গোয়ালার গলি, মরুতৃষ্ণা, মহাতীর্থ কালীঘাট,
  • ১৯৬৫ রূপ সনাতন, দিনান্তের আলো।
  • ১৯৬৬, সুভাষচন্দ্র,
  • ১৯৭০ স্বর্ণশিখর প্রাঙ্গণে
  • ১৯৭২ খ্রী:
  • ১৯৭৩ সোনার খাঁচা, বিজ্ঞান ও বিধাতা:
  • ১৯৭৫ কাজললতা, সন্ন্যাসীরাজা, নিশিমৃগয়া:
  • ১৯৭৭ নয়ন:
  • ১৯৭৮ মা ছিন্নমস্তা, সিংহদুয়ার:
  • ১৯৭৯ দেবদাস,
  • ১৯৮০ হীরক রাজার দেশে, দুই পৃথিবী:
  • ১৯৮১ ন্যায় অন্যায়:
  • ১৯৮৩ উৎসর্গ।

Leave a Comment