রবি ঘোষ । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

রবি ঘোষ, জন্ম কলকাতায়, আসল নাম রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার। ভবানীপুর সাউথ সুবারবন স্কুল থেকে ম্যাট্রিক, আশুতোষ কলেজ থেকে আই এসসি পাস করে বি.কম পড়তে ভর্তি হয়েও শিক্ষা অসম্পূর্ণ রেখেই নাটকের সাথে যুক্ত হন। কিছুদিন পুলিস কোর্টে চাকরি করেছেন। মঞ্চে প্রথম উল্লেখযোগ্য অভিনয় লিটল থিয়েটার গ্রুপ প্রযোজিত এবং উৎপল দত্ত পরিচালিত অঙ্গার নাটকে সনাতনের ভূমিকায়।

 

রবি ঘোষ । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

রবি ঘোষ । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

প্রথম চলচ্চিত্রাভিনয় অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত কিছুক্ষণ (১৯৫৯) ছবিতে। সমগ্র চলচ্চিত্র জীবনে দুশোটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন।কাজ করেছেন উৎপল দত্ত, সত্যজিৎ রায়, তপন সিংহ, মৃণাল সেন, অসিত সেন, যান্ত্রিক, পার্থপ্রতিম চৌধুরী, অজয় কর, তরুণ মজুমদার সহ বহু পরিচালকের সাথে ।

 

রবি ঘোষ । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র রামা (অভিযান, ১৯৬২) বাবু (একটুকু বাসা, ১৯৬৫) ধনঞ্জয় (গল্প হলেও সত্যি, ১৯৬৬) গোবিন্দ (দোল গোবিন্দের কড়চা, ১৯৬৬) বন্ধু (বাঘিনী, ১৯৬৮), গুপী গুপী গাইন ও বাঘা বাইন, ১৯৬৯); শেখর (অরণ্যের দিনরাত্রি, ১৯৬৯) তোতলা ভট্টাচার্য (ধন্যি মেয়ে, ১৯৭১) গুপ্ত (বসন্ত বিলাপ, ১৯৭৩) বন্ধু (ঠগিনী, ১৯৭৪) নটবর মিত্র (জনঅরণ্য, ১৯৭৬) ইত্যাদি।

একলব্য ছদ্মনামের আড়ালে নিজের গল্প অবলম্বনে পরিচালনা করেন সাধু যুধিষ্ঠিরের কড়চা (১৯৭৪)। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি তিনি নেপথ্য সংগীতও পরিবেশন করেন। এছাড়te দীনেন গুপ্ত পরিচালিত আজকের নায়ক (১৯৭২), বসন্ত বিলাপ (১৯৭৩) এবং মৃণাল সেন পরিচালিত কোরাস (১৯৭৪) ছবিতেও নেপথ্য সংগীত পরিবেশন করেন। স্বনামে পরিচালনা করেন নিধিরাম সর্দার (১৯৭৬)।

 

রবি ঘোষ । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

মূলত কৌতুক অভিনেতা হিসাবে পরিচিত হলেও বহু ছবিতেই অন্য ধরনের ভূমিকায় নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। চলচ্চিত্রাভিনয়ের সূত্রে দেশে এবং বিদেশে বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও উপস্থিত থেকেছেন। মঞ্চাভিনয়, বেতারনাটার পাশাপাশি যাত্রাভিনয়েও অংশ নিয়েছেন। পেশাদার মঞ্চে অভিনয়ের সাথে সাথে নাট্য পরিচালনাও করেছেন।

স্বনামধন্যা অভিনেত্রী অনুভা গুপ্তার সাথে ১৯৫৩ সালে তাঁর বিয়ে হয়। ১৯৫৯ সালে অনুভা গুপ্তার অকাল মৃত্যুর পরে ১৯৮২ সালে তিনি দ্বিতীয় বার বিয়ে করেন বৈশাখী দাসকে। বাংলা ছবির পাশাপাশি পাঁচটি হিন্দী ছবিতেও অভিনয় করেছেন। তাঁর মৃত্যুর পর রবি ঘোষ স্মৃতি সংসদ ১৯৯৮ সালে ‘রবি ঘোষ স্মারক সংকলন’ প্রকাশ করে, এই স্মারক গ্রন্থটি সংকলন করেন প্রদ্যোৎকুমার ভদ্র ও রানা দাস।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৫৯ কিছুক্ষণ:
  • ১৯৬০ কোন একদিন,
  • ১৯৬১ মেষ:
  • ১৯৬২ হাঁসুলী বাঁকের উপকথা, আগুন, অভিমান,
  • ১৯৬৩ অবশেষে, নির্জন সৈকতে, পলাতক, শেষ প্রহর, ছায়াসুর্য, বিনিময়, ন্যায়দণ্ড
  • ১৯৬৪ সপ্তর্ষি, কষ্টিপাথর, প্রভাতের রঙ, নতুন তীর্থ, আরোহী, মোমের আলো, লালপাথর, সুভা ও দেবতার গ্রাস,
  • ১৯৬৫ একটুকু বাসা, কাপুরুষ ও মহাপুরুষ, সুরের আগুন;
  • ১৯৬৬ গৃহসন্ধানে, দোল গোবিন্দের কড়চা, স্বপ্ন নিয়ে, গল্প হলেও সত্যি, উত্তর পুরুষ, কাল তুমি আলেয়া,
  • ১৯৬৭ ৮০’তে আসিও না;
  • ১৯৬৮ হংস মিথুন, পঞ্চশর, বাঘিনী, আপনজন,
  • ১৯৬৯ বিবাহ বিভ্রাট, তিন ভুবনের পারে, গুপী গাইন ও বাঘা বাইন, তীরভূমি, আরোগ্য নিকেতন;
  • ১৯৭০ অরণ্যের দিনরাত্রি, শীলা, এই করেছো ভালো, রূপসী,
  • ১৯৭১ প্রতিবাদ, ধন্যি মেয়ে, কুহেলি,
  • ১৯৭২ আজকের নায়ক, মা ও মাটি, শেষ পর্ব, ছাযাত্রীর, পণিপিনীর বর্মি বাক্স,
  • ১৯৭৩ বসন্ত বিলাপ, মর্জিনা আবদার চিঠি. শ্রীমান পৃথ্বীরাজ, অচেনা অতিথি;
  • ১৯৭৪ প্রান্তরেখা, রক্ততিলক, যদুবংশ, ফুলেশ্বরী, দাবী, সাধু যুধিষ্ঠিরের কড়চা, বিকেলে ভোরের ফুল, সঙ্গিনী, ঠগিনী, কোরাস,
  • ১৯৭৫ মৌচাক, প্রেমের ফাঁদে, ছুটির ফাঁদে, সেলাম মেমসাহেব, রাগ অনুরাগ, সংসার সীমান্তে
  • ১৯৭৬ সুদূর নীহারিকা, সম্রাট, জনঅরণ্য, শঙ্খবিষ, মোহনবাগানের মেয়ে, আনন্দমেলা, নিধিরাম সর্দার, দম্পতি,
  • ১৯৭৭ হারানো প্রাপ্তি নিরুদ্দেশ, এক যে ছিল দেশ, মন্ত্রমুগ্ধ, প্রশ্নি, ভোলা ময়রা:
  • ১৯৭৮ বারবধূ, নদী থেকে সাগরে, জটায়ু, চারমূর্তি, তিলোত্তমা:
  • ১৯৭১ রজবুলী, লা ঘটকালি, গণদেবতা, চিরন্তন, কৃষ্ণ সুनামা, সবুজ দ্বীপের রাজা, সমাধান, নৌকাডুবি:
  • ১৯৮০ বাতাসী, এই তো সংসার, গোপাল ভাঁড়, প্রিয়তমা, পাকাদেখা, বাঞ্ছারামের বাগান, বন্ধন, হীরক রাজার দেশে,
  • ১৯৮১ সৎমা, সূবর্ণ গোলক, মা বিপত্তারিণী চণ্ডী, সোনায় সোহাগা, প্রতিশোধ, বৈশাখী মেঘ, শহর থেকে দূরে, স্বামী স্ত্রী, কলঙ্কিনী, পাহাড়ী ফুল।
  • ১৯৮২ ঝড়, মালঞ্চ, মেঘমুক্তি, মেঘের পরে মেঘ, সমর্পণ, রসময়ীর রসিকতা, রাজবধূ, অমৃতকুম্ভের সন্ধানে, অপরূপা, মাটির স্বর্গ,
  • ১৯৮৩ রবি সোম, দিন যায়, কাউকে বোলো না, দুটি পাতা, এই ছিল মনে, শৃঙ্খলা, বনশ্রী, অর্পিতা, ইন্দিরা, জীবনমরণ,
  • ১৯৮৪ জয় পরাজয়, সমর্পিতা, অমরগীতি, সীমন্তরাগ, মোহনার দিকে, প্রার্থনা, আঙ্কেল, রাশিফল, সোরগোল
  • ১৯৮৫ হুলুস্থূল, টগরী, প্রতিজ্ঞা,
  • ১৯৮৬ কেনারাম বেচারাম, অভিমান, বসুন্ধরা, জীবন, বৌমা, অভিশাপ:
  • ১৯৮৭ বিদ্রোহী, লালন ফকির, রাজপুরুষ, সম্রাট ও সুন্দরী, অমরসঙ্গী
  • ১৯৮৮ অগ্নিসংকেত, করোটি, অন্তরঙ্গ, ওরা চারজন, মধুগঞ্জের সুমতি
  • ১৯৮৯ অন্তর্জলী যাত্রা, আমার তুমি:
  • ১৯৯০ চক্রান্ত, চেতনা, জোয়ার ভাঁটা, অভিমন্যু
  • ১৯৯১ প্রশ্ন, আমার সাথী, পলাতকা, শুভ কামনা, অন্তরের ভালোবাসা,
  • ১৯৯২ গুপী বাঘা ফিরে এলো, অনুতাপ, প্রিয়া, অনন্যা, শয়তান, আগন্তুক, অধিকার, গুঞ্জন:
  • ১৯৯৩ মন মানে না, কুঁচবরণ কন্যা, মায়ামমতা, ক্রান্তিকাল, পদ্মা নদীর মাঝি, শঙ্কা, প্রজাপতি,
  • ১৯৯৪ তবু মনে রেখো, সাগর, ফিরিয়ে দাও, গীত সংগীত:
  • ১৯৯৫ মোহিনী, প্রতিধ্বনি, কুমারী মা, বৌমণি, মেজ বৌ
  • ১৯৯৬ অবুঝ মন, ভাই আমার ভাই, ত্রিধারা, মিস্ মৈত্রেয়ী:
  • ১৯৯৭ প্রেম জোয়ারে, মায়ার বাঁধন, সর্বজয়া, নয়ন তারা, পবিত্র পাপী, লোফার।

Leave a Comment