রবিবার চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

রবিবার চলচ্চিত্র

 

রবিবার চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

রবিবার চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র

  • প্রযোজনা – আশিষ মুখোপাধ্যায়, নীতীশ মুখোপাধ্যায়।
  • কাহিনি—রবীন্দ্রনাথ ঠাকুর।
  • চিত্রনাট্য, শিল্প নির্দেশনা ও পরিচালনা — নীতীশ মুখোপাধ্যায়।
  • সংগীত- -অমল নাগ।
  • চিত্রগ্রহণ – বাসব – সিন্হা।
  • সম্পাদনা — মণি অধিকারী।
অভিনয় –

রঞ্জিত মল্লিক, অাধিতা মুখোপাধ্যায়, অনুপকুমার, স্মিতা সিনহা, দেবশ্রী রায়, রুবি সেন, আলপনা গোস্বামী, শামু চট্টোপাধ্যায়, অরুণ প্রকাশ, বিমল দেব, দিলীপ বসু, জন ব্যারিক, মানব চন্দ্র, সত্য ভট্টাচার্য, প্রভাস সরকার, পার্থ বন্দ্যোপাধ্যায়।

নেপথ্য কণ্ঠ —

অমল নাগ, কুমকুম চট্টোপাধ্যায়, গৌতম মিত্র।

 

রবিবার চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

কাহিনি—

অভীক (রঞ্জিত) ও বিভা (জয়িতা) ভিন্ন ধর্মের হলেও পরস্পরকে ভালোবেসে- ছিল। অভীক গোঁড়া হিন্দু পরিবারের সন্তান হলেও সে ছিল নাস্তিক। নিজের মাকে সে ভগবানের উপরে স্থান দিত। একদিন বাড়ির প্রতিষ্ঠিত দেবতা সম্পর্কে তার আচরণ বরদাস্ত করতে না পেরে বাবা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। অভীকও তার কৃতকর্মের জন্য কোনো আপসের পথে না গিয়ে মাকে প্রণাম করে বাড়ি থেকে চলে যায় এবং একটি কারখানায় শ্রমিকের কাজ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে।

অন্যদিকে বিভা ছিল ব্রাহ্ম ধর্মাবলম্বী। সে প্রতি রবিবার বিশ্বাসী উপাসনায় অংশ নিত এবং অনাথ শিশুদের দেখাশোনার কাজে নিজেকে ব্যস্ত রাখত। বিভা সর্ব ধর্ম সমন্বয়ের কথা চিন্তা করলেও পিতার মৃত্যুর আগে দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করে ভালোবাসা সত্ত্বেও অভীকের কাছ থেকে দূরে সরে থাকার চেষ্টা করত।

 

শেষ পর্যন্ত বিভা যখন তার সমস্ত দ্বিধা সরিয়ে অভীককে অন্তর থেকে গ্রহণ করতে প্রস্তুত হয় তখন অভীক তার থেকে অনেক দূরে। অভীক তাকে চিঠিতে জানায় সে আবার ফিরে আসবে বিভার কাছে কারণ সেও বিভার মতো বিশ্বাস করে একটা নতুন ভারতবর্ষের, যেখানে ধর্মে ধর্মে কোনো বিভেদ থাকবে না, কোনো কুসংস্কার থাকবে না। প্রকৃতপক্ষে একটা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে তাদের মিলন হবে।

Leave a Comment