মৃণাল বন্দ্যোপাধ্যায়, জন্ম কলকাতায়। বাবা উচ্চাঙ্গ সংগীতের শিল্পী ছিলেন। ছোটবেলা থেকেই বাবার কাছে সংগীত শিক্ষা শুরু। ১৯৬৪ সালে আকাশবাণী থেকে তাঁর গাওয়া গান প্রচার করা হয় এবং পরবর্তী সময়ে তিনি আকাশবাণীর গীতিকার হিসাবে কাজ শুরু করেন। বাংলা ছবিতে সংগীত পরিচালক হিসাবে প্রথম কাজ স্বদেশ সরকার পরিচালিত নন্দিতা (১৯৭৬) ছবিতে, যদিও এর আগেই হিরন্ময় সেন পরিচালিত বালক গদাধর (১৯৬৯) ছবিতে তিনি নেপথ্য সংগীত শিল্পী হিসাবে কাজ করেছেন।

মৃণাল বন্দ্যোপাধ্যায়
৫০টিরও বেশি ছবির সংগীত পরিচালক মৃণাল বন্দ্যোপাধ্যায় যে সব উল্লেখযোগ্য পরিচালকের সাথে কাজ করেছেন তাঁরা হলেন সলিল দত্ত, পিনাকী চৌধুরী, অঞ্জন চৌধুরী, স্বপন সাহা, অজিত গঙ্গোপাধ্যায়, প্রভাত রায়, বাবলু সমাদ্দার প্রভৃতি।

অমল দত্ত পরিচালিত আবীরে রাঙানো (১৯৭৩), সঞ্জীব সেন পরিচালিত শ্রীমতী (১৯৯৩), সুভাষ সেন পরিচালিত গীত সংগীত (১৯৯৪) এবং চঞ্চল চক্রবর্তী পরিচালিত আমার ভালবাসা- (২০০৯) ছবিতে মৃণাল গীতিকার হিসাবেও কাজ করেছেন। প্রসঙ্গত শেষ তিনটি ছবির সংগীত পরিচালনাও তার নিজের।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৬৯ বালক গদাধর
- ১৯৭৩ আবীরে রাঙানো;
- ১৯৭৪ আলো – আঁধারে
- ১৯৭৬ নন্দিতা:
- ১৯৭৭ হারানো প্রাপ্তি নিরুদ্দেশ:
- ১৯৭৯ হীরে মাণিক:
- ১৯৮০ ঘরের বাইরে ঘর
- ১৯৮২ ফয়সালা
- ১৯৮৩ দুটি পাতা
- ১৯৮৬ শ্যাম সাহেব:
- ১৯৮৭ আপন ঘরে, যার যে প্রিয়, ন্যায় অধিকার, সম্রাট ও সুন্দরী
- ১৯৮৮ আঘাত, ছন্নছাড়া, তুমি কত সুন্দর;
- ১৯৮৯ অঙ্গার:
- ১৯৯০ অভিমন্যু, আবিষ্কার, চেতনা, জীবনসঙ্গী :
- ১৯৯১ আমার সাথী, দেবর,
- ১৯৯৩ ঈশ্বর পরমেশ্বর, প্রজাপতি, প্রথমা, রাজার মেয়ে পারুল, সম্পর্ক, শ্রীমতী’:
- ১৯৯৪ আব্বাজান, বিদ্রোহিনী, দাঙ্গা, গীত সংগীত” সাগর, সালমা সুন্দরী, সন্ধ্যাতারা;
- ১৯৯৫ দাগী;
- ১৯৯৬ মহান মুখ্যমন্ত্রী, নাচ নাগিনী নাচ রে, নিখোঁজ, পূজা;
- ১৯৯৭ বড় বৌ, শ্রীমান ভূতনাথ
- ১৯৯৮ হিংসা, লোলা লুসি,
- ১৯৯৯ দাদাভাই:
- ২০০০ দাবি,
- ২০০১ অরণ্যবহ্নি,
- ২০০৩ জুয়া অন্ধ প্রেম
- ২০০৯ আমার ভাললাগা আমার ভালবাসা’,
- ২০১০ কার্তিকের বিয়ে।
