মিঠু মুখোপাধ্যায়: বাংলা চলচ্চিত্রের ইতিহাস শতাধিক বর্ষের ইতিহাস আর বাংলা কাহিনিচিত্রের প্রায় একশত বৎসরের ইতিবৃত্ত।
১৮৯৫ সালের ২৪ ডিসেম্বর ফ্রান্সের প্যারিস শহরে প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন লুমিয়ের ভ্রাতৃদ্বয়। এর কয়েক মাসের মধ্যেই ১৮৯৬ সালে ৭ জুলাই বোম্বে-র ওয়াটসন হোটেলে লুমিয়েরদের প্রতিনিধিদের প্রদর্শিত চলচ্চিত্রের মধ্য দিয়ে ভারতবর্ষে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু হয়।
দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন মি. স্টিফেন্স। ১৯৯৮ সালে সজল চট্টোপাধ্যায়-এর আর রেখোনা আঁধারে গ্রন্থ প্রকাশের পরে এই ধারণা পরিবর্তিত হয় এবং জানা যায় যে ১৮৯৭ সালের ১৮ জানুয়ারি মি. টমাস পি হাডসন কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন থিয়েটার রয়্যাল-এ।

মিঠু মুখোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী
জন্ম কলকাতায়। সেন্ট টমাস স্কুলে পড়েছেন। প্রথাগত শিক্ষার পাশাপাশি গান এবং নাচের তালিমও নিয়েছিলেন। প্রথম চলচ্চিত্রাভিনয় শুভাৎ পিকচার্স প্রযোজিত এবং চিত্ত বসু পরিচালিত শেষ পর্ব (১৯৭২) ছবিতে। চিত্ত বসু ছাড়াও কাজ করেছেন অরবিন্দ মুখোপাধ্যায়, সুশীল মুখোপাধ্যায়, যাত্রিক, মানু সেন, অসিত সেন, অজয় বিশ্বাস প্রভৃতি পরিচালকের সাথে।

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র মর্জিনা (মর্জিনা আবদাল্লা, ১৯৭৩): চণ্ডী (স্বয়ংসিদ্ধা, (১৯৭৫) নীপা (মৌচাক, ১৯৭৫); বসন (কবি, ১৯৭৫) স্বপ্না (চাদের কাছাকাছি, ১৯৭৬) ইত্যাদি। মৌচাক ছবিতে অভিনয়ের সাথে তিনি নেপথ্য সংগীতেও অংশ নিয়েছিলেন।
চন্দ্র বরাট পরিচালিত আশ্রিতা (১৯৯০) ছবিটি তাঁর প্রযোজনায় তৈরি হয়েছিল। এই ছবিটির নায়িকার ভূমিকায় অভিনয়ের পাশাপাশি পার্থপ্রতিম চৌধুরীর সাথে যুগ্ম ভাবে ছবিটির চিত্রনাট্য রচনায় অংশ নিয়েছিলেন এবং এই ছবির গীতিকার হিসাবেও তিনি কাজ করেছেন। যৌথভাবে সলিল চৌধুরী এবং মুকুল দত্তর সাথে। বাংলা ছাড়াও হিন্দী ছবিতেও অভিনয় করেছেন।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৭২ শেষ পর্ব।
- ১৯৭৩ মর্জিনা আবদাল্লা, নিশিকন্যা,
- ১৯৭৫ মৌচাক, কবি, স্বয়ংসিদ্ধা
- ১৯৭৬ হোটেল স্নো ফক্স, চাঁদের কাছাকাছি,
- ১৯৮০ সন্ধি, ভাগ্যচক্র, বন্ধন;
- ১৯৮১ ফাদার
- ১৯৮৪ দুজনে
- ১৯৯০ আশ্রিতা।
