মান্না দে

মান্না দে, জন্ম কলকাতায়, আসল নাম প্রবোধচন্দ্র দে। প্রাথমিক শিক্ষা শুরু হয় ইন্দুবাবুর পাঠশালায়। পরবর্তীকালে স্কটিশচার্চ স্কুল থেকে ম্যাট্রিক এবং বিদ্যাসাগর কলেজ থেকে স্নাতক হন। সংগীত শিক্ষায় হাতেখড়ি কাকা খ্যাতনামা সংগীতশিল্পী কৃষ্ণচন্দ্র দের কাছে, পরবর্তী কালে ওস্তাদ দবীর খান, ওস্তাদ আমন আলী খান এবং ওস্তাদ আবদুল রহমান খানের কাছেও সংগীতে তালিম নিয়েছেন। ১৯৪২ সালে কাকা কৃষ্ণচন্দ্রের সাথে বোম্বে যান এবং কিছুদিন কাকার সহকারী হিসাবে কাজ করেন। পরবর্তী কালে কিছুদিন শচীন দেববর্মণের সহকারী হিসাবেও কাজ করেছেন।

 

মান্না দে । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

মান্না দে 

 

নেপথ্য গায়ক হিসাবে প্রথম কাজ তামান্না (হিন্দী, ১৯৪৩) ছবিতে। বাংলা, হিন্দী, গুজরাটি, মারাঠী, মালয়ালম, কন্নড়, অসমীয়া ইত্যাদি ভাষায় প্রায় ৩৫০০টি গান গেয়েছেন।

বাংলা ছবিতে প্রথম নেপথ্য শিল্পী হিসাবে কাজ করেন অজয় কর পরিচালিত গৃহপ্রবেশ (১৯৫৪) ছবিতে। এই ছবির সংগীত পরিচালক ছিলেন মুকুল রায় এবং সহশিল্পী ছিলেন গীতা দত্ত। বাংলা ছবির ক্ষেত্রে সমগ্র চলচ্চিত্র জীবনে ছয়টি ছবির সংগীত পরিচালনার পাশাপাশি ২৬০টি বাংলা ছবিতে নেপথ্য সংগীত শিল্পী হিসাবে কাজ করেছেন।

 

মান্না দে । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

তাঁর সংগীত পরিচালনায় নির্মিত প্রথম ছবি রামধাক্কা (১৯৬৬, পরিচালক তারু মুখোপাধ্যায়)। পরবর্তী সময়ে শেষ পৃষ্ঠায় দেখুন (১৯৭৩), এবং বাবুমশাই (১৯৭৭), প্রেয়সী (১৯৮২), ললিতা (১৯৮৪), কত ভালবাসা (১৯৯২) ছবিতে সংগীত পরিচালক হিসাবে কাজ করেন।

সারা জীবনে সরকারি পুরস্কারের পাশাপাশি বহু বেসরকারি পুরস্কারেও ভূষিত হন। ১৯৬৯ সালে মেরা হুজুর (হিন্দী, ১৯৬৯) ছবির জন্য শ্রেষ্ঠ নেপথ্য গায়কের পুরস্কার এবং ১৯৭১ সালে নিশিপদ্ম (বাংলা, পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়) ছবির জন্য শ্রেষ্ঠ নেপথ্য গায়কের সম্মান লাভ করেন।

 

মান্না দে । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

১৯৭১ সালে পদ্মশ্রী, ২০০৫ সালে পদ্মভূষণ এবং ২০০৭ সালে দাদা। সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। ২০০৪ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং ২০০৮ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় তাঁকে ডি.লিট দিয়ে সম্মান জানায়।

প্রকাশনা মান্না দে, জীবনের জলসাঘরে, কলকাতা, আনন্দ, ২০০৫। আত্মজীবনীমূলক এই গ্রন্থটি ইংরাজি ছাড়াও হিন্দী ও মারাঠী ভাষায় অনুদিত হয়।

 

চলচ্চিত্রপঞ্জি—
  • ১৯৫৪ গৃহপ্রবেশ,
  • ১৯৫৬ একদিন রাত্রে, পুত্রবধূ:
  • ১৯৫৭ হরিশ্চন্দ্র
  • ১৯৫৮ ও আমার দেশের মাটি,
  • ১৯৫৯ দীপ জ্বেলে যাই, গলি থেকে রাজপথ;
  • ১৯৬০দুই বেচারা, গঙ্গা,
  • ১৯৬১ পঙ্কতিলক,
  • ১৯৬২ সরি ম্যাডাম:
  • ১৯৬৪ সন্ধ্যাদীপের শিখা, লাল পাথর, কাঞ্চনরঙ্গ,
  • ১৯৬৫ দিনান্তের আলো, দোলনা, মুখুজ্যে পরিবার:
  • ১৯৬৬ সুভাষচন্দ্র, রামধারা মায়াবিনী লেন, শঙ্খবেলা, লবকুশ:
  • ১৯৬৭ ৮০’তে আসিও না, বধুবরণ, অভিশপ্ত চম্বল, জীবনমৃত্যু, এন্টনী ফিরিঙ্গী
  • ১৯৬৮ বাঘিনী, চৌরঙ্গী, তিন অধ্যায়, অদ্বিতীয়া, গড় নাসিমপুর, জীবন সংগীত,
  • ১৯৬৯ সাবরমতী, চিরদিনের, তিন ভুবনের পারে, শেষ থেকে শুরু. শুকসারী, তীরভূমি, অগ্নিযুগের কাহিনী, মা ও মেয়ে।
  • ১৯৭০ মেঘ ও রৌদ্র, কলঙ্কিত নায়ক, মুক্তিস্নান, বিলম্বিত লয়, প্রথম কদম ফুল, দুটি মন, এই করেছো ভালো, নল। দময়ন্তী, মেঘ কালো, মহাকবি কৃত্তিবাস, নিশিপদ্ম, মঞ্জরী অপেরা, স্বর্ণশিখর প্রাঙ্গণে,
  • ১৯৭১ ধন্যি মেয়ে, চৈতালী, প্রথম প্রতিশ্রুতি, শচীমার সংসার, খুঁজে বেড়াই, ত্রিনয়নী মা ছদ্মবেশী, আটাত্তর দিন পরে,
  • ১৯৭২ আজকের নায়ক, মা ও মাটি, আলো আমার আলো, শপথ নিলাম, জীবন সৈকতে, শেষ পর্ব, ছায়াতীর, স্ত্রী, পিকনিক, মেমসাহেব, জবান, হার মানা হার; ১৯৭৩ বসন্ত বিলাপ, বনপলাশির পদাবলী।
  • ১৯৭৩ এপার ওপার, মর্জিনা আবদাল্লা, আবীরে রাঙানো, অচেনা অতিথি, অগ্নিভ্রমর, ননীগোপালের বিয়ে, নতুন দিনের আলো, নিশিকন্যা, রাতের রজনীগন্ধা, রৌদ্রছায়া, শবরী, শেষ পৃষ্ঠায় দেখুন*
  • ১৯৭৪ আলোর ঠিকানা, আলো ও ছায়া, অসতী, কোরাস, জন্মভূমি, জীবন রহস্য, ফুলেশ্বরী, প্রান্তরেখা, শজারুর কাঁটা, শ্রাবণ সন্ধ্যা, সুজাতা:
  • ১৯৭৫ মৌচাক, রানুর প্রথম ভাগ, সেদিন দুজনে, কবি, প্রেমের ফাঁদে, ছুটির ফাঁদে, সেলাম মেমসাহেব, বাঘবন্দী খেলা, স্বয়ংসিদ্ধা, উমনো ও ঝুমনো, নতুন সূর্য, কাজললতা, সন্ন্যাসী রাজা, পালঙ্ক,
  • ১৯৭৬ সুদূর নীহারিকা, বিশ্বমঙ্গল, যুগমানব কবীর, দম্পতি, বহ্নিশিখা, সেই চোখ, অসময়, স্বীকারোক্তি, শঙ্খবিষ, হোটেল স্নো ফক্স, আনন্দমেলা, অপরাজিতা, হারমোনিয়াম
  • ১৯৭৭ রাজবংশ, স্বাতী, তীর ভাঙা ঢেউ, ছোট্ট নায়ক, ফুলশয্যা, বাবা তারকনাথ, তিন পরী ছয় প্রেমিক, হারানো প্রাপ্তি নিরুদ্দেশ, সিস্টার, ভোলা ময়রা, অমৃতের স্বাদ, বাবুমশাই,
  • ১৯৭৮ দুই পুরুষ, জয় মা তারা, আগুনের ফুলকি, চারমূর্তি, গোলাপ বউ, তিলোত্তমা, জটায়ু, স্ট্রাইকার, সিংহদুয়ার, নদী থেকে সাগরে
  • ১৯৭৯ ব্রজবুলী, লাটু, দেবদাস, ঘটকালি, হীরে মাণিক, পরিচয়, গণদেবতা, পম্পা, সমাধান, শ্রীকান্তের উইল, মাদার, নবদিগন্ত
  • ১৯৮০ অভি, বাঁশরী, বড় ভাই, বাতাসী, ভাগ্যচক্র, বিচার, ব্যাপিকা বিদায়, দর্পচূর্ণ, দুই পৃথিবী, ঘরের বাইরে ঘর, গোপাল ভাঁড়, পন্থীরাজ, পরবেশ, রাজনন্দিনী, সন্ধি, সীতা
  • ১৯৮১ বন্দী বলাকা, দুর্গা দুর্গতিনাশিনী, কপালকুণ্ডলা, মা বিপত্তারিণী চণ্ডী পাহাড়ী ফুল, উপলব্ধি, সূৰ্য্যশিখা, সৎ মা, প্রতিশোধ, সাহেব, শহর থেকে দূরে, বন্দিনী কমলা:
  • ১৯৮২ ইমন কল্যাণ, মা কল্যাণেশ্বরী, মাটির স্বর্গ, মায়ের আশীর্বাদ, পিপাসা, প্রফুল্ল, প্রেয়সী রাজ, সংকল্প, শঠে শাঠ্যং, সোনার বাংলা,
  • ১৯৮৩ অভিনয় নয়, অগ্রদানী, বনশ্রী, চেনা অচেনা, দিন যায়, এই ছিল মনে, ইন্দিরা, জবানবন্দী, জীবন মরণ, যিনি রাম তিনি কৃষ্ণ –একই দেহে রামকৃষ্ণ, মাতা আগমেশ্বরী, মৌচাক, সমাপ্তি, সংসারের ইতিকথা, সুপর্ণা, উৎসর্গ,
  • ১৯৮৪ অগ্নিশুদ্ধি, দানামণি, লাল গোলাপ, ললিতা, প্রায়শ্চিত্ত, পূজারিণী, রাজেশ্বরী, রাশিফল, সাগর বলাকা, সীমন্তরাগ, শিলালিপি, সূর্যতৃষ্ণা, এক যে ছিল বাঘ,
  • ১৯৮৫ বৈকুণ্ঠের উইল, হরিশ্চন্দ্র শৈব্যা, নিশান্তে, অভিশাপ;
  • ১৯৮৬ ডাক্তারবাবু, জীবন, শাপমুক্তি:
  • ১৯৮৭ যার যে প্রিয়, ক্ষ্যাপা ঠাকুর, লালন ফকির, রাধারাণী, রাজপুরু, রানিমা, স্বর্ণময়ীর ঠিকানা
  • ১৯৮৮ দেনাপাওনা, মধুগঞ্জের সুমতি,
  • ১৯৮৯ আশা, মহাপীঠ তারাপীঠ,
  • ১৯৯০ দেবতা:
  • ১৯৯১ জঙ্গল পাহাড়ী, মানবপ্রেমিক নিমাই,
  • ১৯৯২ অনন্যা, ইন্দ্রজিৎ, কত ভালবাসা*,
  • ১৯৯৩ পৃথিবীর শেষ স্টেশন:
  • ১৯৯৪ আমিও মা, অতিক্রম
  • ১৯৯৯ সংগ্রাম,
  • ২০০০ ঋণমুক্তি,
  • ২০০১ ছোটো সাহেব।

* চিহ্নিত ছবিগুলির সংগীত পরিচালনা করেন।

Leave a Comment