মলিনা দেবী । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

মলিনা দেবী  জন্ম হাওড়ায়। অল্প বয়সেই প্রথাগত শিক্ষায় ছেদ ঘটে। মাত্র আট বছর বয়সে শিশুশিল্পী হিসাবে। মিনার্ভা থিয়েটারে যোগ দেন। নৃত্য শিক্ষা নিয়েছিলেন ললিতমোহন গোস্বামীর কাছে। নিউ থিয়েটার্সে যোগ দেওয়ার পর রাইচাঁদ বড়ালের কাছে সংগীত শিক্ষার সুযোগ পান। প্রথম দিকে মঞ্চে সখীর দলের নৃত্য অনুষ্ঠানে অংশ নিলেও পরে মনোমোহন থিয়েটারে অল্পবয়সি ছেলের ভূমিকায়ও অভিনয় করেছেন।

 

মলিনা দেবী । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

মলিনা দেবী । বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী

 

প্রথম চলচ্চিত্রাভিনয় রাধা ফিল্মস প্রযোজিত এবং তারাকুমার ভাদুড়ী পরিচালিত শ্রীকান্ত (নির্বাক, ১৯৩০) ছবিতে। সবাক যুগে প্রথম উল্লেখযোগ্য অভিনয় নিউ থিয়েটার্স প্রযোজিত এবং প্রেমাঙ্কুর আতর্থী পরিচালিত চিরকুমার সভা (১৯৩২)। বাংলা, হিন্দী, উর্দু ভাষা মিলিয়ে ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। প্রেমাঙ্কুর আতর্থী ছাড়াও কাজ করেছেন ধীরেন গঙ্গোপাধ্যায়, হীরেন বসু, প্রমথেশ বড়ুয়া, প্রফুল্ল রায়, অমর মল্লিক, চিত্ত বসু, কার্তিক চট্টোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যয়, নির্মল দে, কালীপ্রসাদ ঘোষ সহ বহু উল্লেখযোগ্য পরিচালকের সাথে।

 

মলিনা দেবী । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র নির্মলা (চিরকুমার সভা, ১৯৩২), মহুয়া (মহুয়া, ১৯৩৪), মৃণাল (গৃহদাহ, ১৯৩৬), সন্ধ্যা (অভিজ্ঞান, ১৯৩৮), মাধবী (বড়দিদি, ১৯৩৯); সুপ্তা (রজত জয়ন্তী, ১৯৩৯): সুরবালা (মানে না মানা, ১৯৪৫); নারায়ণী ( রামের সুমতি, ১৯৪৭), জ্যাঠাইমা (বিন্দুর ছেলে, ১৯৫২); রজনীবাবুর স্ত্রী (সাড়ে চুয়াত্তর, ১৯৫৩): রাসমণি (রাণী রাসমণি, ১৯৫৫), ঠাকুরমা (ফুলু ঠাকুরমা, ১৯৭৫) ইত্যাদি।

 

মলিনা দেবী । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

পূর্ণিমা দেবী ছদ্মনামে তাঁর লেখা কবিতা ‘আমোদ’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি পেশাদার রঙ্গমঞ্চেও অভিনয় করেছেন। এক সময় রঙ্গমঞ্চে গুরুদাস বন্দ্যোপাধ্যায় এবং মলিনা দেবীর জুটি জনপ্রিয়তা লাভ করে এবং তারা মিলিতভাবে এম.জি. এন্টারপ্রাইস নামে একটি সংস্থা তৈরি করে ভ্রাম্যমাণ নাট্যদল পরিচালনা করেছেন।

সংগীত নাটক অ্যাকাডেমি তাঁকে বিশেষ সম্মান আপন করে। প্রসঙ্গত উল্লেখ্য রাইচাদ বড়ালের ভাই এবং নিউ থিয়েটার্সের প্রোডাকসন কন্ট্রোলার জলু (বিষণচাদ) বড়ালের সাথে তাঁর বিয়ে হয়েছিল।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৩০ শ্রীকান্ত
  • ১৯৩২ চিরকুমার সভা
  • ১৯৩৩ কপালকুণ্ডলা, মীরাবাই
  • ১৯৩৪ মহুয়া, এক্সকিউজ মী স্যার, মাসতুতো ভাই
  • ১৯৩৫ অবশেষে, ভাগ্যচক্র।
  • ১৯৩৬ গৃহদাহ
  • ১৯৩৮ অভিজ্ঞান,
  • ১৯৩৯ রজত জয়ন্তী, বড়দিদি,
  • ১৯৪১ শ্রীরাধা, নন্দিনী
  • ১৯৪২ শোধবোধ, অশোক:
  • ১৯৪৩ সহধর্মিণী, জননী, নীলাঙ্গুরীয়, শহর থেকে দূরে:
  • ১৯৪৪ মাটির ঘর, নন্দিতা:
  • ১৯৪৫ কতদূর, অভিনয় নয়, মানে-না-মানা
  • ১৯৪৬ সাত নম্বর বাড়ী, শাস্তি, সংগ্রাম, নিবেদিতা, বন্দেমাতরম, মাতৃহারা,
  • ১৯৪৭ শৃঙ্খল, জাগরণ, ঘরোয়া, রামের সুমতি, শাঁখা সিঁদুর,
  • ১৯৪৮ শেষ নিবেদন, প্রিয়তমা, রং বেরং,
  • ১৯৪৯ মহাদান, সঙ্কল্প, উল্টোরথ
  • ১৯৫০ রাধারাণী, বৈকুণ্ঠের উইল, সন্ধ্যাবেলার রূপকথা, সীমান্তিক, মাইকেল মধুসূদন, বানপ্রস্থ, ১০৯ ধারা, বিদ্যাসাগর, দ্বৈরথ
  • ১৯৫১ অপরাজিতা, সহযাত্রী, অনুরাগ;
  • ১৯৫২ প্রার্থনা, মহাপ্রস্থানের পথে, আবু হোসেন, পল্লী সমাজ, পাশের বাড়ী, বিন্দুর ছেলে:
  • ১৯৫৩ সাড়ে চুয়াত্তর, রাজা কৃষ্ণচন্দ্র, চিকিৎসাসঙ্কট, নবীন যাত্রা, সরলা, নিষ্কৃতি, ব্লাইন্ড লেন;
  • ১৯৫৪ এটম বম্, ওরা থাকে ওধারে না, অন্নপূর্ণার মন্দির, গৃহপ্রবেশ, মন্ত্রশক্তি, বলয়গ্রাস,
  • ১৯৫৫ ঝড়ের পরে, কথা কও, মেজ বৌ, ভালবাসা, রাণী রাসমণি, ব্রতচারিণী, পরেশ, দুজনায়, দৃষ্টি, কালিন্দী,
  • ১৯৫৬ সাবধান, পরাধীন, একটি রাত, মহাকবি গিরিশচন্দ্র, অসমাপ্ত, শ্যামলী, মামলার ফল, রাজপথ, ছায়াসঙ্গিনী, মদনমোহন, শুভলগ্ন, শিল্পী, সাধক রামপ্রসাদ:
  • ১৯৫৭ হারজিৎ, একতারা, তাপসী, নীলাচলে মহাপ্রভু, পরের ছেলে, চন্দ্রনাথ, তমসা, দাতা কর্ণ, জন্মতিথি,
  • ১৯৫৮ যৌতুক, কংস, শ্রীশ্রীমা, বন্ধু, মানময়ী গার্লস স্কুল, ডেলি প্যাসেঞ্জার, সাধক বামাক্ষ্যাপা
  • ১৯৫৯ ইন্দ্রনাথ শ্রীকান্ত ও অন্নদাদি, মরুতীর্থ হিংলাজ,
  • ১৯৬০ আকাশ পাতাল:
  • ১৯৬১ লক্ষ্মীনারায়ণ, মধ্যরাতের তারা, নেকলেস,
  • ১৯৬৩ সাত পাকে বাঁধা, আকাশ প্রদীপ, ছায়াসুর্য,
  • ১৯৬৪ তাহলে, নতুন তীর্থ, লালপাথর:
  • ১৯৬৫ রূপসনাতন, মহালগ্ন, জয়া:
  • ১৯৬৬ সুশান্ত সা, লবকুশ,
  • ১৯৬৭ মহাশ্বেতা,
  • ১৯৬৮ পরিশোধ, বালুচরী, বৌদি:
  • ১৯৬৯ প্রতিদান;
  • ১৯৭০ মেঘকালো:
  • ১৯৭১ প্রথম বসন্ত, প্রথম প্রতিশ্রুতি;
  • ১৯৭২ শপথ নিলাম,
  • ১৯৭৩ বনপলাশির পদাবলী, অগ্নিভ্রমর,
  • ১৯৭৪ ছন্দপতন, ফুলেশ্বরী, দেবী চৌধুরাণী,
  • ১৯৭৫ ফু ঠাকুরমা
  • ১৯৭৭ নয়ন, অমৃতের স্থান
  • ১৯৭৮ ময়না, বালক শরৎচন্দ্র।

Leave a Comment