মন্মথ রায় । বাঙালি চলচ্চিত্র নির্মাতা

মন্মথ রায় হলেন একজন বাঙালি সাহিত্যিক।জন্ম পূর্ববঙ্গের (অধুনা বাংলাদেশ) টাঙ্গাইলে। প্রথাগত শিক্ষা শুরু হয় ময়মনসিংহে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম. এ. এবং আইন পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯২৩ সালে প্রথম একাঙ্ক নাটক ‘মুক্তির ডাক’ রচনা করেন।১৯২৫ সালে বিএল পাস করে তিনি বালুর ঘাটে ওকালতি শুরু করেন এবং একই সঙ্গে সরকারি দায়িত্বও পালন করেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নাট্যচর্চাও করতেন।

 

মন্মথ রায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

মন্মথ রায় । বাঙালি চলচ্চিত্র নির্মাতা

 

১৯২৫ সালে বিএল পাস করে তিনি বালুর ঘাটে ওকালতি শুরু করেন এবং একই সঙ্গে সরকারি দায়িত্বও পালন করেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নাট্যচর্চাও করতেন।

তাঁর ১৯২৭ সালে লেখা চাঁদ সদাগর নাটক অবলম্বনে শ্রীভারতলক্ষ্মী পিকচার্স ১৯৩৪ সালে চলচ্চিত্র নির্মাণ করে। ছবিটি পরিচালনা করেন প্রফুল্ল রায়। তার লেখা নাটক অবলম্বনে মোট ১৭টি ছবি নির্মিত হয়েছে।

 

মন্মথ রায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

যে সব পরিচালক তাঁর কাহিনি অবলম্বনে ছবি তৈরি করেছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হীরেন বসু, মধু বসু, সুশীল মজুমদার, দেবনারায়ণ গুপ্ত, বিজয় বসু প্রভৃতি। হেমচন্দ্র চন্দ্র এবং সৌরেন সেন পরিচালিত চিত্রাঙ্গদা (১৯৫৫), শ্রীকৃষ্ণ গোপী পরিচালিত মা কল্যাণেশ্বরী (১৯৮২) এবং নিজের কাহিনি অবলম্বনে শক্তি চট্টোপাধ্যায়ের পরিচালনায় তৈরি লালন ফকির (১৯৮৭) ছবিগুলির চিত্রনাট্য মন্মথ রায়ের রচনা।

কাহিনি ও চিত্রনাট্য রচনার সাথে শুভ ত্র্যহস্পর্শ (১৯৩৪) নামে একটি খণ্ড চিত্র পরিচালনার পাশাপাশি ওয়াদিয়া মুভিটোন প্রযোজিত এবং মধু বসু পরিচালিত রাজনর্তকী (১৯৪১) ছবিতে অভিনয়ও করেছেন।

১৯৪৭-৫৮ পশ্চিমবঙ্গ সরকারের প্রচার বিভাগে চাকরি করেছেন। সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী (১৯৫৫) ছবির জন্য পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহযোগিতায় এবং প্রযোজনার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে তাঁর সদর্থক ভূমিকা ছিল।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৩৪ চাঁদ সদাগর, শুভ ত্র্যহস্পর্শ (পরিচালনা), মহুয়া,
  • ১৯৩৮ অভিনয়, খনা
  • ১৯৪০ কুমকুম,
  • ১৯৪১ রাজনর্তকী,
  • ১৯৪২ মীনাক্ষী,
  • ১৯৪৩ যোগাযোগ;
  • ১৯৪৭ ঝড়ের পরে, অলকানন্দা
  • ১৯৫০ কৃষাণ, পথহারার কাহিনী,
  • ১৯৫২ রাণী ভবানী, সাবিত্রী সত্যবান;
  • ১৯৫৫ চিত্রাঙ্গদা,
  • ১৯৮১ থনাবরাহ,
  • ১৯৮২ মা কল্যাণেশ্বরী (চিত্রনাট্য);
  • ১৯৮৭ লালন ফকির (গল্প ও চিত্রনাট্য);
  • ১৯৯১ রাজনর্তকী।

Leave a Comment