মনোজ মিত্র । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

মনোজ মিত্র, জন্ম বাংলাদেশের খুলনায়। দর্শনশাস্ত্রে স্নাতকোত্তর সম্মান লাভ করেন ১৯৬০ সালে। প্রধানত নাট্যব্যক্তিত্ব মনোজ বাবু রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্য বিভাগের অধ্যাপক ছিলেন। তাঁর লেখা নাটক বাঞ্ছারামের বাগান (১৯৮০) চলচ্চিত্রায়ণের মধ্য দিয়েই চলচ্চিত্রের সাথে তিনি যুক্ত হন। তপন সিংহ পরিচালিত এই ছবিতে তিনি বাঞ্ছার ভূমিকায় অনবদ্য অভিনয় করেন।

 

মনোজ মিত্র । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

মনোজ মিত্র । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

এখনও পর্যন্ত আশিটিরও বেশি ছবিতে অভিনয়ের পাশাপাশি নীতীশ মুখোপাধ্যায়ের সাথে যুগ্ম ভাবে নিজের কাহিনি ও চিত্রনাট্য অবলম্বনে নরক গুলজার (২০০১) ছবিটি পরিচালনা করেছেন। তপন সিংহ ছাড়াও কাজ করেছেন উৎপলেন্দু চক্রবর্তী, বুদ্ধদেব দাশগুপ্ত, সত্যজিৎ রায়, অরবিন্দ মুখোপাধ্যায়, প্রভাত রায়, অঞ্জন চৌধুরী সহ বহু পরিচালকের সাথে।

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র নিশিকান্ত (শত্রু, ১৯৮৪) অধীর (গণশত্রু, ১৯৮৯), বীরেন দত্ত (অন্তর্ধান, ১৯৯২) শতদল (হুইল চেয়ার, ১৯৯৪) পুলিস অফিসার (দামু, ১৯৯৭) ইত্যাদি। তাঁর কাহিনি ও চিত্রনাট্য অবলম্বনে কেনারাম বেচারাম (১৯৮৬), অনুরাধা (১৯৮৬), ভালোবাসা (১৯৯৭) এবং তিনমূর্তি (২০০৯) ছবিগুলি নির্মিত হয়েছে। ছবিগুলি পরিচালনা করেন যথাক্রমে অরবিন্দ মুখোপাধ্যায়, যাত্রিক, শমিত ভঞ্জ এবং রাজা সেন।

 

মনোজ মিত্র । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

সুন্দরম নাট্য গোষ্ঠীর প্রাণপুরুষ মনোজ মিত্র এক সময় এই গোষ্ঠী ত্যাগ করলেও পরবর্তী সময়ে দুর্দিনে এই সংস্থার হাল ধরেন। তাঁর লেখা বহু নাটক সুন্দরম ছাড়াও অন্যান্য দল মঞ্চস্থ করেছে।

চলচ্চিত্রাভিনয়, নাট্যাভিনয়ের সাথে সাথে দূরদর্শন ধারাবাহিকে অভিনয় করেছেন। নাট্যব্যক্তিত্ব হিসাবে তিনি বহু পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর লেখা নাট্যসমগ্র ছাড়াও নাট্য বিষয়ক অন্যান্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর ‘বাঞ্ছারামের বাগান চলচ্চিত্রে ও মঞ্চে’ গ্রন্থটিও প্রকাশিত হয়েছে।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৮০ বাঞ্ছারামের বাগান:
  • ১৯৮২ আদালত ও একটি মেয়ে, ময়না তদন্ত
  • ১৯৮৪ শত্রু, গৃহযুদ্ধ, মোহনার দিকে
  • ১৯৮৫ ঘরে বাইরে, হুলুস্থুল, বৈদুর্য্য রহস্য, সন্ধ্যা প্রদীপ,
  • ১৯৮৬ কেনারাম বেচারাম, দাদু নাতি হাতি, পরিণতি, আতঙ্ক,
  • ১৯৮৮ কিডন্যাপ, আগুন:
  • ১৯৮৯ নয়নমণি, শত্রুপক্ষ, তুফান, জজসাহেব;
  • ১৯৯০ গণশত্রু, আবিষ্কার, শেষ আঘাত, আশ্রিতা:
  • ১৯৯১ কাগজের নৌকা, আমার সাথী, প্রেম পূজারী, বৌরাণী, পতি পরম গুরু, অন্তরের ভালবাসা,
  • ১৯৯২ অন্তর্ধান, গুঞ্জন, অধিকার:
  • ১৯৯৩ মিষ্টি মধুর, পাষণ্ড পণ্ডিত;
  • ১৯৯৪ হুইল চেয়ার:
  • ১৯৯৫ সংঘর্ষ, অন্তরতম, আবির্ভাব, পতিব্রতা,
  • ১৯৯৬ বনফুল, পরিক্রমা, মিস মৈত্রেয়ী, মহান, লাঠি:
  • ১৯৯৭ আজকের সন্তান, বকুলপ্রিয়া, ভালোবাসা, বিদ্রোহ, মাতৃভূমি, সপ্তমী, দামু, সমাধান, পিতা-মাতা-সন্তান;
  • ১৯৯৮ আজব গাঁয়ের আজব কথা, হঠাৎ বৃষ্টি, হিংসা, শিমূল পারুল, মধুমালতী,
  • ১৯৯৯, জীবন নিয়ে খেলা, সংগ্রাম, অগ্নিশিখা, সত্যম শিবম সুন্দরম
  • ২০০০ কুলাঙ্গার, বিধাতার খেলা, চক্রব্যূহ, ঋণমুক্তি, পিতা স্বর্গ পিতা ধর্ম:
  • ২০০১ মা মানুষ মাটি, ভালোবাসা কি আগে বুঝিনি, নরক গুলজার, দুর্গা,
  • ২০০২ বরকনে, গান্ধবী
  • ২০০৩ জেহাদ:
  • ২০০৪ অধিকার, শতাব্দীর গল্প,
  • ২০০৫ শুধু ভালোবাসা:
  • ২০০৭ বালিগঞ্জ কোর্ট:
  • ২০০৯ লক্ষভেদ, তিনমূর্তি।

Leave a Comment