মনোজ বসু

মনোজ বসু ছিলেন বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক।জন্ম ১৯০১ খ্রিস্টাব্দের ২৫ শে জুলাইপূর্ববঙ্গের যশোহর জেলার অন্তর্গত ডোঙ্গাঘাট অঞ্চলে। প্রথাগত শিক্ষাও সেখানেই শুরু হয়। কলেজে পড়ার সময় থেকেই স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত হন। স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী ধারা যুগান্তর দলের সাথে যুক্ত ছিলেন। কলকাতার রিপন কলেজ থেকে স্নাতক হন। কিছুদিন দক্ষিণ কলকাতার একটি স্কুলে শিক্ষকতাও করেছেন।

 

মনোজ বসু । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

মনোজ বসু 

 

কলকাতার ভবানীপুরে সাউথ সুবারবন স্কুলে শিক্ষকতা নিয়ে কর্মজীবন শুরু করেন এবং দীর্ঘদিন এখানে শিক্ষকতার পাশাপাশি পাঠ্যপুস্তক রচনায় মনোনিবেশ করেন। প্রকাশনার জন্য পরবর্তীতে নিজের প্রকাশনা সংস্থা “বেঙ্গল পাবলিশার্স” প্রতিষ্ঠা করেন। শেষে সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়ে শিক্ষকতা পেশা পরিত্যাগ করেন।

মনোজ বসুর কাহিনি অবলম্বনে প্রথম ছবি কালী ফিল্মস প্রযোজিত এবং নরেশচন্দ্র মিত্র পরিচালিত শর্মিষ্ঠা (১৯৩১)। স্বাধীনতা আন্দোলনের পটভূমিকায় তাঁর লেখা ভুলি নাই উপন্যাস অবলম্বনে ছবি তৈরি করেন হেমেন গুপ্ত। ছবিটি তৎকালীন সময়ে জনপ্রিয়তা লাভ করে।

 

মনোজ বসু । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

নরেশ মিত্র, হেমেন গুপ্ত ছাড়াও তাঁর লেখা কাহিনি অবলম্বনে ছবি করেছেন সুবোধ মিত্র, সুধীর মুখোপাধ্যায়, নির্মল দে, কার্তিক চট্টোপাধ্যায়, যাত্রিক, তরুণ মজুমদার প্রভৃতি পরিচালকেরা। যাত্রিক পরিচালিত পলাতক (১৯৬৩) এবং তরুণ মজুমদার পরিচালিত একটুকু বাসা (১৯৬৫) ছবি দুটি বক্স অফিসেও সাফল্য লাভ করে।

বেঙ্গল পাবলিশার্সের প্রতিষ্ঠাতা এবং দেড় শতাধিক গ্রন্থের রচয়িতা মনোজ বসুর কাহিনি অবলম্বনে এগারোটি কাহিনিচিত্র নির্মিত হয়েছে। শর্মিষ্ঠা (১৯৩৯) ছবির জন্য চিত্রনাট্য এবং গানও তাঁর নিজের লেখা। এছাড়াও তাঁর লেখা গান ব্যবহৃত হয়েছে সুধীর মুখোপাধ্যায় পরিচালিত আজ সন্ধ্যায় (১৯৫৪) ছবিতে।

২ খণ্ডে লেখা তাঁর বিখ্যাত উপন্যাস নিশিকুটুম্ব ১৯৬৬ সালে সাহিত্য অকাদেমির পুরস্কার লাভ করে।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৩৯ শর্মিষ্ঠা:
  • ১৯৪৮ ভুলি নাই,
  • ১৯৫৩ বাঁশের কেল্লা, নবীন যাত্রা,
  • ১৯৫৪ আজ সন্ধ্যায়, বকুল,
  • ১৯৫৫ দুজনায়,
  • ১৯৫৯ জলজঙ্গল:
  • ১৯৬৩ পলাতক:
  • ১৯৬৫ একটুকু বাসা:
  • ১৯৮৭ টুনিবউ।

Leave a Comment