ভিক্টর বন্দ্যোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

ভিক্টর বন্দ্যোপাধ্যায় শিলং-এ স্কুল শিক্ষা শেষ করে কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন এবং ইংরাজিতে সাম্মানিক সহ স্নাতক হন। স্নাতকোত্তর শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও শিক্ষা শেষ করেন নি।

 

ভিক্টর বন্দ্যোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

ভিক্টর বন্দ্যোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

প্রথম চলচ্চিত্রাভিনয় সত্যজিৎ রায় পরিচালিত হিন্দী ছবি শতরঞ্জ কে খিলাড়ী (১৯৭৭)। বাংলা ছবিতে প্রথম অভিনয় দুই পৃথিবী (১৯৮০)। ছবিটির পরিচালক ছিলেন পীযূষ বসু। এখনও পর্যন্ত প্রায় ৬০টি বাংলা ছবির পাশাপাশি হিন্দী এবং ইংরাজি ছবিতেও অভিনয় করেছেন।

কাজ করেছেন সত্যজিৎ রায়, অসিত সেন, প্রভাত রায়, অজয় কর, মৃণাল সেন, অঞ্জন চৌধুরী সহ বহু পরিচালকের সাথে। ভারতে সত্যজিৎ রায়, মৃণাল সেন, শ্যাম বেনেগালের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক ছাড়াও বিদেশে রোমান পোলানস্কি, ডেভিড লীন, জেমস আইভরি, জেরি লন্ডন প্রভৃতি পরিচালকদের সাথেও তিনি কাজ করেছেন। অ্যান আগস্ট রিকোয়াম নামে একটি ইংরাজি কাহিনিচিত্রও পরিচালনা করেছেন।

 

ভিক্টর বন্দ্যোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র কুণাল (দুই পৃথিবী, ১৯৮০), টনি (তানিয়া, ১৯৮৩), নিখিলেশ (ঘরে বাইরে, ১৯৮৪); সম্রাট (আক্রোশ, ১৯৮৯); সনু (মহাপৃথিবী, ১৯৯১); অতীন্দ্র (লাঠি, ১৯৯৬); রামজীবন (তুমি এলে তাই, ১৯৯৯): রাজা (মানুষ কেন বেইমান, ১৯৯৯) ইত্যাদি। তুমি এলে তাই এবং আগুন (১৯৮৮) ছবিতে অভিনয়ের সাথে নেপথ্য সংগীতও পরিবেশন করেন। প্রসঙ্গত উল্লেখ্য আগুন ছবিটির পরিচালনা তিনি নিজেই করেছিলেন।

অভিনয়ের সাথে সাথে ভিক্টর কয়েকটি তথ্যচিত্রও পরিচালনা করেন। এই তথ্যচিত্রগুলির কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। চলচ্চিত্রাভিনয়ের পাশাপাশি বিদেশি নাটকে অভিনয় এবং যাত্রাভিনয়েও অংশ নিয়েছেন।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৮০ দুই পৃথিবী
  • ১৯৮৩ পিকু, তনয়া, প্রতিদান।
  • ১৯৮৪ প্রার্থনা।
  • ১৯৮৫ ঘরে বাইরে, প্রতিজ্ঞা
  • ১৯৮৭ একান্ত আপন, প্রতিকার:
  • ১৯৮৮ আগুন, শঙ্খচূড়, মধুবন:
  • ১৯৮৯ আক্রোশ
  • ১৯৯০ ব্যবধান, রক্তক্ষণ, দেবতা,
  • ১৯৯১ মহাপৃথিবী:
  • ১৯৯৬ লাঠি, মহান:
  • ১৯৯৭ দানব:
  • ১৯৯৮ আমার মা, মনের মতো মন, শেষ কর্তব্য:
  • ১৯৯১ তুমি এলে তাই, মানুষ কেন বেইমান, চেনা অচেনা, রাজদণ্ড, রজত জয়ন্তী:
  • ২০০০ আমাদের সংসার, সত্যি এই তো জীবন, ভালোবাসি তোমাকে
  • ২০০১ বংশধর, অন্তর্ঘাত, মাষ্টার মশাই, দাদাঠাকুর
  • ২০০২ চন্দ্রমল্লিকা
  • ২০০৩ পথ
  • ২০০৪ আবার আসব ফিরে, বন্ধন,
  • ২০০৫ পরিণাম:
  • ২০০৭ আলোয় ফেরা, বন্ধু, কালীশঙ্কর
  • ২০০৯ অপরাধী, চৌরাস্তা।

Leave a Comment