ভানু বন্দ্যোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

ভানু বন্দ্যোপাধ্যায়, জন্ম পূর্ববঙ্গের (অধুনা বাংলাদেশ) ঢাকা জেলায়। আসল নাম সাম্যময় বন্দ্যোপাধ্যায়। ঢাকায় আই. এ. পাস করে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও শিক্ষা অসম্পূর্ণ রেখেই স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত হন। অনুশীলন সমিতির কর্মী হিসাবে স্বদেশি আন্দোলনে অংশ নেওয়ার কারণে ঢাকা ছাড়তে বাধ্য হন। ঢাকায় থাকাকালীন পাড়ার নাট্যাভিনয়ে অংশ। নিয়েছেন।

 

ভানু বন্দ্যোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

ভানু বন্দ্যোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা

 

প্রথম চলচ্চিত্রাভিনয় বিস্তৃতি চক্রবর্তী পরিচালিত জাগরণ (১৯৪৭) নির্মল দে পরিচালিত বসু পরিবার (১৯৫২) এবং সাড়ে চুয়াত্তর (১৯৫৩) ছবিতে অভিনয়ের সুবাদে খ্যাতি অর্জন করেন। বিভিন্ন ছবিতে পূর্ব বঙ্গের কথ্য ভাষায় তাঁর সংলাপ দর্শকদের মন জয় করেছিল। সমগ্র চলচ্চিত্র জীবনে ২৩০টিরও বেশি ছবির অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় প্রধানত পার্শ্ব চরিত্রের কৌতুক অভিনেতা হিসাবে পরিচিত হলেও কিছু ছবিতে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন।

 

ভানু বন্দ্যোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র মনোমোহনের ছোটছেলে (নতুন ইহুদি, ১৯৫৩); কেদার (সাড়ে চুয়াত্তর, ১৯৫৩) প্রহ্লাদ (নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে, ১৯৫৯): রমাপদ গুপ্ত (পার্সোনাল এ্যাসিস্ট্যান্ট, ১৯৫৯) নটবর (বধু, ১৯৬২) কার্তিক (দাদাঠাকুর, ১৯৬২), সদানন্দ (৮০ তে আসিও না, ১৯৬৭) ইত্যাদি কৌতুক অভিনেতা হিসাবে ভানু বন্দ্যোপাধ্যায় এবং জহর রায়ের জনপ্রিয়তার প্রমাণ হিসাবে ভানু পেলো লটারী (১৯৫৮) এবং ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট (১৯৭১) ছবি দুটির নাম উল্লেখ করা যেতে পারে।

অসিত মণ্ডলের সাথে যৌথভাবে প্রযোজনা করেন কাঞ্চনমূলা (১৯৬১), ছবিটির পরিচালক ছিলেন নির্মল মিত্র। ১৯৬৯ সালে বাংলা চলচ্চিত্র প্রসার সমিতির আন্দোলনের ফলে চলচ্চিত্র শিল্পীরা ‘শিল্পী সংস এবং “অভিনেতৃ সংঘ’ নামে দুটি দলে ভাগ হয় এবং ভানু বন্দ্যোপাধ্যায় সহ কিছু শিল্পীকে বয়কট করা হয়। ভানু বন্দ্যোপাধ্যায় সুশীল নাট্য কোম্পানি নামে একটি যাত্রা দল গঠন করে যাত্রাশিল্পের সাথে যুক্ত হন এবং নিজেকে সার্থক যাত্রাশিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করেন।

 

ভানু বন্দ্যোপাধ্যায় । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

চলচ্চিত্র এবং যাত্রাভিনয়ের পাশাপাশি মঞ্চাভিনয় এবং বেতার নাটোও অংশ নিয়েছেন। তাঁর কৌতুক নক্সার বহু রেকর্ড প্রকাশিত হয়েছে। এই রেকর্ডগুলি সেই সময়ে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। বিভিন্ন সময়ে তাঁর লেখা প্রবন্ধগুলি একত্র করে আজকাল লেখালেখি’ নামে একটি গ্রন্থ প্রকাশ করে। এ ছাড়াও তাঁর পুত্র গৌতম বন্দ্যোপাধ্যায় সংকলিত পুবের ডানু’ ২০০৩ সালে বিশ্ববাণী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৪৭ জাগরণ:
  • ১৯৪৯ যা হয় না
  • ১৯৫০ ইন্দ্রনাথ, মানদণ্ড, কৃষাণ, তথাপি, দিগভ্রান্ত, দ্বৈরথ, সহোদর।
  • ১৯৫১ বরযাত্রী, সে নিল বিদায়, নিয়তি, পলাতকা, সেতু, অনুরাগ,
  • ১৯৫২ জবানবন্দী, পাত্রী চাই, আলাদিন ও আশ্চর্য প্রদীপ, পাশের বাড়ী, বসু পরিবার, সহসা, রাত্রির তপস্যা, চিতা বহ্নিমান, বিন্দুর ছেলে, মহিষাসুর বধ, কপালকুণ্ডলা, দর্পচূর্ণ,
  • ১৯৫৩ মহারাজা নন্দকুমার, সাত নম্বর কয়েদী, সাড়ে চুয়াত্তর, বৌদির বোন, কাজরী, নতুন ইহুদি, কেরানীর জীবন, সবুজ পাহাড়, হরিলক্ষ্মী, শ্বশুরবাড়ী, রামী চণ্ডীদাস, লাখ টাকা, বনহংসী, বাস্তব, রাণী, বউঠাকুরাণীর হাট, অদৃশ্য মানুষ:
  • ১৯৫৪ এটম বম, মনের ময়ূর, ওরা থাকে ওধারে, দুঃখীর ইমান, সতীর দেহত্যাগ, লেডিজ সিট, জাগৃহি, মরণের পরে, মণি আর মানিক, সদানন্দের মেলা, সতী, বারবেলা, ছেলে কার, নীল শাড়ি, গৃহপ্রবেশ, ভাঙাগড়া, মন্ত্রশক্তি, বলয়গ্রাস, জয়দেব;
  • ১৯৫৫ নিষিদ্ধ ফল, সাঁঝের প্রদীপ, চাটুজ্যে বাঁড়ুজ্যে, সাজঘর, রাণী রাসমণি, ছোট বৌ, অপরাধী, দুর্লভ জন্ম, বীর হাম্বীর, জ্যোতিবী, জয় মা কালী বোর্ডিং, দস্যু মোহন, ভালবাসা, ব্রতচারিণী, শ্রীবৎসচিস্তা, আত্মদর্শন, অর্ধাঙ্গিনী:
  • ১৯৫৬ মহানিশা, সাহেব বিবি গোলাম, টনসিল, শুভরাত্রি, সাবধান একটি রাত, অসমাপ্ত, মামলার ফল, মানরক্ষা, রাজপথ, সূর্যমুখী, কবি গোবিন্দদাস, মা, দানের মর্যাদা, টাকা আনা পাই, আমার বৌ-
  • ১৯৫৭ মধুমালতী, ঘুম, শেষ পরিচয়, বড়মা, একতারা, আঁধারে আলো, খেলা ভাঙার খেলা, নতুন প্রভাত, নীলাচলে মহাপ্রভু, কাঁচামিঠে, বসন্ত বাহার, ওগো শুনছো, তমসা, জীবনতৃষ্ণা,
  • ১৯৫৮ লৌহকপাট, যমালয়ে জীবন্ত মানুষ, মানময়ী গার্লস স্কুল, নূপুর, ভানু পেলো লটারী, কালামাটি, স্বর্গ মর্ত্যা, ডাক্তারবাবু, লীলাকক্ষ, সূর্যতোরণ;
  • ১৯৫৯ নৌকাবিলাস, পুষ্পধনু, ভ্রান্তি, ছবি, নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে, সোনার হরিণ, মৃতের মর্তো আগমন, পার্সোনাল এ্যাসিস্ট্যান্ট,
  • ১৯৬০ শখের চোর, হসপিটাল,
  • ১৯৬১ রায়বাহাদুর, মিষ্টার এন্ড মিসেস্ চৌধুরী, বিষকন্যা, স্বপ্নেরা, কাঞ্চনমূল্য, কঠিন মায়া, কানামাছি,
  • ১৯৬২ অতল জলের আহ্বান, অগ্নিশিখা, বধু, মায়ার সংসার, অভিসারিকা, দাদাঠাকুর,
  • ১৯৬৩ দুই বাড়ী, বর্ণচোরা, সৎভাই, হাই হিল, প্রাপ্তিবিলাস, দুই নারী, আকাশ প্রদীপ, ছায়াসুর্য, হাসি শুধু হাসি নয়, শ্রেয়সী,
  • ১৯৯৪ জীবন কাহিনী, দীপ নেভে নাই, বিংশতি জননী,
  • ১৯৬৫ মায়াবিনী লেন, শেষ তিনদিন, গল্প হলেও সত্যি, জোড়াদীঘির চৌধুরী পরিবার, কাল তুমি আলেয়া
  • ১৯৬৭ ৮০ তে আসিও না, হঠাৎ সাবরমতী, মানু দেখা, খেয়া, প্রস্তর স্বাক্ষর, মিস প্রিয়ংবদা, এন্টনী ফিরিঙ্গী, হাটে বাজারে;
  • ১৯৬৮ পথে হল দেখা, রক্তলেখা, বাঘিনী, চৌরঙ্গী, গড় নাসিমপুর, আপনজন,
  • ১৯৬৯ শুকসারী, মা ও মেয়ে
  • ১৯৭০ আলেয়ার আলো, প্রথম কদম ফুল, সাগিনা মাহাতো, রাজকুমারী,
  • ১৯৭১ এখানে পিঞ্জর, মাল্যদান, প্রথম বসন্ত, মহাবিপ্লবী অরবিন্দ, ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট,
  • ১৯৭২ স্ত্রী
  • ১৯৭৩ নিশিকন্যা, বিন্দুর ছেলে;
  • ১৯৭৪ প্রান্তরেখা
  • ১৯৭৫ প্রিয় বান্ধবী, সংসার সীমান্তে, স্বয়ংসিদ্ধা, নিশিমৃগয়া,
  • ১৯৭৬ স্বীকারোক্তি, নন্দিতা, হারমোনিয়াম,
  • ১৯৭৭ অসাধারণ, রামের সুমতি, ছোট্ট নায়ক, এক যে ছিল দেশ,
  • ১৯৭৯ দেবদাস,
  • ১৯৮০ সন্ধি, প্রিয়তমা, মাতৃভক্ত রামপ্রসাদ, দর্পচূর্ণ, ভাগ্যচক্র, বাঞ্ছারামের বাগান-
  • ১৯৮১ প্রতিশোধ, ফাদার, সুবর্ণলতা, কপালকুণ্ডলা, শহর থেকে দূরে।
  • ১৯৮২ পিপাসা, বিজয়িনী, প্রেয়সী, রাজবধূ, অমৃতকুত্তের সন্ধানে, প্রফুল্ল, মাটির স্বর্গ
  • ১৯৯৪ সোরগোল।

Leave a Comment