ভাঙাগড়া চলচ্চিত্রঃ বাংলা চলচ্চিত্র বা বাংলা সিনেমা ১৮৯০ সালে ভারতের কলকাতায় বায়োস্কোপ নামে শুরু হয়েছিল। ১৮৯৮ খ্রিষ্টাব্দের কলকাতায় বাঙালিদের মধ্যে প্রথম বায়োস্কোপ কোম্পানি গঠন করেন তৎকালীন ঢাকার বগজুরী গ্রামের হীরালাল সেন (১৮৬৬-১৯১৭)। তার প্রতিষ্ঠিত কোম্পানির নাম রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। তিনিই ছিলেন বাংলার প্রথম চলচ্চিত্র নির্মাতা।
তার তোলা খণ্ডচিত্র (নাটক থেকে) সীতারাম, আলীবাবা, দোললীলা, ভ্রমর, হরিরাজ বুদ্ধ ১৯০১ খ্রিষ্টাব্দের ৯ ফেব্রুয়ারি কলকাতার স্টার থিয়েটার ও ক্ল্যাসিক থিয়েটারে প্রদর্শিত হয়। তিনি প্রামাণ্য চিত্র, বিজ্ঞাপন চিত্র এবং সংবাদচিত্রও নির্মাণ করেন।

ভাঙাগড়া চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র
- প্রযোজনা — বাদল পিকচার্স।
- প্রযোজক- রাখালচন্দ্র সাহা।
- কাহিনি—প্রভাবতী দেবী সরস্বতী।
- চিত্রনাট্য ও পরিচালনা – সুশীল মজুমদার।
- সংলাপ – নারায়ণ গঙ্গোপাধ্যায়।
- চিত্রগ্রহণ – অনিল গুপ্ত।
- সংগীত পরিচালনা- গোপেন মল্লিক।
- শব্দগ্রহণ — পরিতোষ বোস।
- শিল্প নির্দেশনা—তারক বসু।
- সম্পাদনা — বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়, রবীন সেন।
- গীতিকার — চারু মুখোপাধ্যায়।
অভিনয় –
সন্ধ্যারাণী, আরতি মজুমদার, ছায়া দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায়, রেখা মল্লিক, রাজলক্ষ্মী দেবী, আশা দেবী, ছবি বিশ্বাস, কানু বন্দ্যোপাধ্যায়, মিহির ভট্টাচার্য, বীরেন চট্টোপাধ্যায়, রবীন মজুমদার, নির্মলকুমার, নৃপতি চট্টোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায়, বেচু সিংহ, প্রীতি মজুমদার।

কাহিনি—
অল্প বয়সে যোগীন্দ্রনাথের (ছবি) বাবা মারা যায়, পিসি (ছায়া) এবং তিন ভাই নৃপেন (কানু), রমেন (রধীন) এবং শৈলেনকে (নির্মলকুমার) নিয়ে সে খুবই অসুবিধার মধ্যে পড়ে। অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে যোগীন ক্রমশ উন্নতি লাভ করে। যোগীন্দ্রনাথ, বর্তমানে কলকাতার সাথে বোম্বেতেও তাঁর ব্যবসা প্রসারিত করেছেন। তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী সুরমাও (আরতি) বাড়ির সকলকে আপন করে নেন।
নৃপেন এখন উকিল। রমেন ডাক্তার এবং শৈলেন কলেজে পড়ে, শৈলেন বাদে অন্য ভাইদের তিনি বিয়ে দিয়েছেন। সামান্য কারণে সংসারে ভাঙন আসে। যোগীন্দ্রনাথ সংসারকে এক রাখার চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত সকলে নিজেদের ভুল বুঝতে পারে এবং সংসারে ফিরে আসে, কিন্তু অসুস্থ যোগীন্দ্রনাথ তখন মৃত্যুশয্যায়।
ছবিটি সমালোচকদের সাথে সাথে দর্শকদেরও প্রশংসা লাভের সঙ্গে বক্স অফিসেও সাফল্য পেয়েছিল।
