ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য চলচ্চিত্র: বাংলা চলচ্চিত্র বা বাংলা সিনেমা ১৮৯০ সালে ভারতের কলকাতায় বায়োস্কোপ নামে শুরু হয়েছিল। ১৮৯৮ খ্রিষ্টাব্দের কলকাতায় বাঙালিদের মধ্যে প্রথম বায়োস্কোপ কোম্পানি গঠন করেন তৎকালীন ঢাকার বগজুরী গ্রামের হীরালাল সেন (১৮৬৬-১৯১৭)। তার প্রতিষ্ঠিত কোম্পানির নাম রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। তিনিই ছিলেন বাংলার প্রথম চলচ্চিত্র নির্মাতা। তার তোলা খণ্ডচিত্র (নাটক থেকে) সীতারাম, আলীবাবা, দোললীলা, ভ্রমর, হরিরাজ বুদ্ধ ১৯০১ খ্রিষ্টাব্দের ৯ ফেব্রুয়ারি কলকাতার স্টার থিয়েটার ও ক্ল্যাসিক থিয়েটারে প্রদর্শিত হয়।

ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য চলচ্চিত্র । বাংলা চলচ্চিত্র
- প্রযোজক—চিত্রমায়া।
- প্রযোজনা, চিত্রনাট্য ও পরিচালনা — দেবকীকুমার বসু।
- সংগীত পরিচালনা – কমল দাশগুপ্ত।
- চিত্রগ্রহণ – বিশু চক্রবর্তী।
- শিল্প নির্দেশনা- কার্তিক বসু।
- শিল্প তত্ত্বাবধান—সৌরেন সেন।
- শব্দগ্রহণ – লোকেন বসু, মধু শীল।
- সম্পাদনা — গোবর্ধন অধিকারী।
- গীতিকার — কমল দাশগুপ্ত, গোবিন্দগোপাল
অভিনয় –
সুচিত্রা সেন, অনুভা গুপ্তা, সুপ্রভা মুখোপাধ্যায়, নমিতা সিংহ, বসন্ত চৌধুরী, পাহাড়ী সান্যাল, কৃষ্ণচন্দ্র দে, মনোরঞ্জন ভট্টাচার্য, নীতীশ মুখোপাধ্যায়, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, রবি রায়, বিমান বন্দ্যোপাধ্যায়।

কণ্ঠ সংগীত —
ধনঞ্জয় ভট্টাচার্য, অপরেশ লাহিড়ী, গোবিন্দগোপাল, মাধুরী আচার্য, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, ছবি বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র।
কাহিনি—
প্রায় পাঁচশ বছর আগে নবদ্বীপে জন্ম নিয়েছিলেন ব্রাহ্মণ সন্তান নিমাই, তিনি ছিলেন অদ্বিতীয় পণ্ডিত। নিমাই (বসন্ত) ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নেন এবং বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। মানুষের মধ্যে কোনো ভেদ নেই, সকলেই ঈশ্বরের সন্তান এবং কৃষ্ণভজনার মধ্যেই জীবের মুক্তি। প্রচারের প্রয়োজনে নিমাই সন্ন্যাস গ্রহণ করে পরিব্রাজকের বৃত্তি অবলম্বন করেন, শ্রীচৈতন্যের বৈষ্ণব ধর্মের প্রভাবে এক সময় বাংলাদেশ ভেসে গিয়েছিল। নিমাই থেকে শ্রীচৈতন্যে রূপান্তরের কাহিনি অবলম্বনে এই ছবি তৈরি।
ছবিটি তৎকালীন সময়ে দর্শক সমাদরের সাথে সাথে সমালোচকদেরও প্রশংসা অর্জন করে।
পুরস্কার
ছবিটি ১৯৫৩ সালে ভারতের রাষ্ট্রপতির সার্টিফিকেট অফ মেরিট লাভ করে।
প্রকাশনা –
ছবিটির চিত্রনাট্য বিভাব পত্রিকার ৬৩তম বিশেষ সংখ্যায় ১৯৯৫ সালে প্রকাশিত হয়।
