বেচু সিংহ, জন্ম কলকাতায়। সাউথ সুবার্বন স্কুল থেকে ম্যাট্রিক পাস করে কলেজে ভর্তি হলেও প্রথাগত শিক্ষা অসম্পূর্ণ রেখেই চলচ্চিত্র শিল্পের প্রতি আকৃষ্ট হন।

বেচু সিংহ । বাঙালি চলচ্চিত্র অভিনেতা
অভিনেতা হিসাবে প্রথম ছবি ইন্ডিয়ান ফিল্ম প্রোডিউসিং কোম্পানি প্রযোজিত এবং বেচারাম ঘোষ পরিচালিত নির্বাক ছবি মায়াবী (১৯৩০)। সমগ্র চলচ্চিত্র জীবনে প্রায় একশটি ছবিতে অভিনয় করেছেন।

সতু সেন, নরেশ মিত্র, জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়, মধু বসু, ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায়, নীরেন লাহিড়ী, সুকুমার দাশগুপ্ত, ফণী বর্মা, সুশীল মজুমদার, দেবকী বসু প্রভৃতি পরিচালকের সাথে কাজ করেছেন।
বীরেশ লাহিড়ী (১৯৫০) ছবিটি প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করেছিলেন।
পেশাদার মঞ্চ, রেডিও নাটকে অংশ নেওয়ার সঙ্গে যাত্রাভিনয়ও করেছেন।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৩০ মায়াবী
- ১৯৩৭ ইন্দিরা,
- ১৯৩৮ অভিনয়, গোৱা,
- ১৯৪০ কুমকুম, পথ ভুলে;
- ১৯৪১ রাজনর্তকী
- ১৯৪২ মীনাক্ষী, মিলন, বন্দী
- ১৯৪৩ আলেয়া, সহধর্মিণী, জননী, সমাধান, দিকশূল, দেবর, পোষ্যপুত্র, শহর থেকে দূরে,
- ১৯৪৪ স্বপ্নবেশী, বিরিঞ্চিবাবা, বিদেশিনী, সমাজ, নন্দিতা, সন্ধি, প্রতিকার, শেষরক্ষা,
- ১৯৪৫ পথ বেঁধে দিল, ভাবীকাল, গৃহলক্ষ্মী,
- ১৯৪৬ মৌচাকে ঢিল, নিবেদিতা, মাতৃহারা, বন্দেমাতরম,
- ১৯৪৭ পথের দাবী, রায়চৌধুরী, মন্দির, অভিযোগ, আমার দেশ, জাগরণ, নতুন খবর,
- ১৯৪৮ – ঘুমিয়ে আছে গ্রাম, স্বর্ণসীতা, বিশ বছর আগে, সাধারণ মেয়ে, বঞ্চিতা, অনির্বাণ, জয়যাত্রা, মহাকাল, শ্যামলের স্বপ্ন।
- ১৯৪৯ সতেরো বছর পরে, রাঙামাটি, নিশির ডাক, সমর্পণ,
- ১৯৫০ ধীবেশ লাহিড়ী, রক্তের টান, মহাসম্পদ:
- ১৯৫১ গাঁয়ের মেয়ে, সুনন্দার বিয়ে
- ১৯৫২ রাণী ভবানী, কা তব কাস্তা, দর্পচূর্ণ।
- ১৯৫৩ মহারাজ নন্দকুমার, হরনাথ পণ্ডিত, বিষবৃক্ষ, শ্রীশ্রী সত্যনারায়ণ, রাখী, সরলা বউঠাকুরাণীর হাট, ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য,
- ১৯৫৪ মনের ব নরমেধ যজ্ঞ:
- ১৯৫৫ দুর্লভ জন্ম, কথা কও
- ১৯৫৬ শুভরাত্রি, সাহেব বিবি গোলাম, আশা, পাপ ও পাপী, মানরক্ষা,
- ১৯৫৭ শেষ পরিচয়, খেলা ভাঙার খেলা, নীলাচলে মহাপ্রভু, পরের ছেলে:
- ১৯৫৮ অভিষেক, লৌহকপাট, বন্ধু।
- ১৯৫৯ বাড়ী থেকে পালিয়ে, অগ্নিসম্ভবা, অযান্ত্রিক, অপুর সংসার।
- ১৯৬০ হাত বাড়ালেই বন্ধু, অজানা কাহিনী:
- ১৯৬২ তরণীসেন বধ
- ১৯৭২ বিরাজ বৌ,
- ১৯৭৭ নাগরিক।
