বিমল রায়, জন্ম পূর্ববঙ্গের (অধুনা বাংলাদেশ) ঢাকায় প্রাথমিক শিক্ষা ঢাকায় হলেও পরবর্তী কালে উচ্চশিক্ষার জন্য কলকাতায় আসেন।

বিমল রায়
নীতিন বসুর সহকারী হিসাবে চিত্রগ্রহণের কাজ শেখার জন্য নিউ থিয়েটার্স-এ যোগ দেন। প্রমথেশ বড়ুয়া পরিচালিত হিন্দী দেবদাস (১৯৩৫) ছবিতে চিত্রগ্রহণের কাজে নীতিন বসুর সহকারী ছিলেন।
প্রমথেশ বড়ুয়া পরিচালিত গৃহদাহ (১৯৩৬), মায়া (১৯৩৬), মুক্তি (১৯৩৭), প্রফুল্ল রায় পরিচালিত অভিজ্ঞান (১৯৩৮), অমর মল্লিক পরিচালিত বড় দিদি (১৯৩৯), অভিনেত্রী (১৯৪০), হারজিৎ (১৯৪০, হিন্দী) এবং মধু বসু পরিচালিত মীনাক্ষী (হিন্দী, ১৯৪২) ছবিতে আলোকচিত্র গ্রহণ করেন।

হিন্দী দেবদাস (১৯৩৫) ছবির চিত্রগ্রহণের দায়িত্বও পালন করেন। নিউ থিয়েটার্সএর মঞ্জিল (১৯৩৬) মায়া (১৯৩৬), মুক্তি (১৯৩৭), অভাগীন (১৯৩৮), হারজিৎ (১৯৪০) ইত্যাদি হিন্দী ছবিগুলিরও আলোকচিত্র গ্রহণ করেছিলেন।
পরিচালক হিসাবে প্রথম ছবি উদয়ের পথে (১৯৪৪) জ্যোতির্ময় রায়ের কাহিনি অবলম্বনে এই ছবির চিত্রনাট্য রচনা করেন বিমল রায় এবং নির্মল দে। ছবিটির চিত্রগ্রহণের কাজও তিনি নিজে করেছিলেন। ছবিটি তৎকালীন সময়ে সমালোচকদের পাশাপাশি রসিক দর্শকদের সমাদর লাভ করে এবং বাংলা ভাষায় নির্মিত প্রথম সমাজমনস্ক ছবি হিসাবে স্বীকৃতি পায়।
পরবর্তী ছবি অঞ্জনগড় (১৯৪৮) দর্শক সমাদর লাভ করে। মন্ত্রমুগ্ধ (১৯৪৯) ছবির চিত্রনাট্য রচনায় বিমল রায়ের সহকারী ছিলেন সুধীশ ঘটক, এই ছবিটিও সমালোচকদের প্রশংসার পাশাপাশি দর্শক সমাদর লাভ করেছিল। উদয়ের পথের হিন্দী হামরাহী (১৯৪৫) এবং হিন্দী অল্পনগড় ও পহেলা আদমী (১৯৫০) ছবি পরিচালনা করেছিলেন।

১৯৫০ সালে বোম্বে চলে যান এবং বোম্বে টকীজের হয়ে কাজ করতে শুরু করেন, বোম্বে টকীজ প্রযোজিত নীতিন বসু পরিচালিত সমর (১৯৫০) ছবিটির সম্পাদনার সাথেও যুক্ত ছিলেন। পরবর্তী কালে বোম্বেতে নিজস্ব প্রযোজনা সংস্থা ‘বিমল রায় প্রোডাকসন্স’ তৈরি করে।
১৩টি কাহিনিচিত্র নির্মাণ করেন। বিমল রায় প্রযোজিত ও পরিচালিত উল্লেখযোগ্য কাহিনি: চিত্রগুলি হল দো বিঘা জমিন (১৯৫৩), পরিণীতা (১৯৫৩), নৌকরী (১৯৫৪), বিরাজ (১৯৫৪), দেবদাস (১৯৫৫), মধুমতী (১৯৫৮), সুজাতা (১৯৫৯) এবং বন্দিনী (১৯৬৩)।
বেঙ্গল ফেমিন (১৯৪৩), স্বামী বিবেকানন্দ (১৯৬৪) এবং গৌতম দা বুদ্ধ (১৯৬৭) প্রভৃতি তথ্যচিত্রও নির্মাণ করেছিলেন।
চলচ্চিত্রপঞ্জি—
- ১৯৩৬ গৃহদাহ, মায়া,
- ১৯৩৭ মুক্তি
- ১৯৩৮ অভিজ্ঞান,
- ১৯৩৯ বড়দিদি
- ১৯৪০ অভিনেত্রী
- ১৯৪২ মীনাক্ষী,
- ১৯৪৩ উদয়ের পথে”, হামরাহী, বেঙ্গল ফেমিন (তথ্যচিত্র):
- ১৯৪৮ অল্পনগড়
- ১৯৪৯ মন্ত্রমুগ্ধ,
- ১৯৫০ পহেলা আদনী
- ১৯৫২ মা* (হিন্দী):
- ১৯৫৩ দো বিঘা জমিন (হিন্দী), পরিণীতা (হিন্দী):
- ১৯৫৪ নৌকরী (হিন্দী), বিরাজবহু (হিন্দী), বাপবেট (হিন্দী)
- ১৯৫৫ দেব (হিন্দী):
- ১৯৫৮ মধুমতী (হিন্দী), ইহুদী (হিন্দী):
- ১৯৫৯ সুজাতা (হিন্দী):
- ১৯৬০ পরখ* (হিন্দী):
- ১৯৬১ ইম্মর্টাল স্তূপ* (তথ্যচিত্র):
- ১৯৬২ প্রেমপত্র (হিন্দী):
- ১৯৬৩ বন্দিনী (হিন্দী):
- ১৯৬৪ লাইফ এ্যান্ড মেসো অফ স্বামী বিবেকানন্দ (তথ্যচিত্র):
- ১৯৬৭ গৌতম দা বুদ্ধ (তথ্যচিত্র)।
