বিমল কর একজন ভারতীয় বাঙালি লেখক। তিনি উত্তর ২৪ পরগণার টাকীতে জন্মগ্রহণ করেন।

বিমল কর
জন্ম ২৪ পরগণা জেলার শঙ্খচূড় গ্রামে প্রাথমিক শিক্ষা শুরু হয় ধানবাদে। বিদ্যাসাগর কলেজ থেকে বি.এ পাস করে আসানসোলে চাকরি নেন। ছাত্রাবস্থাতেই লেখালেখি শুরু করেন, সাংবাদিক হিসাবে পরাগ, সত্যযুগ পত্রিকার সাথে যুক্ত ছিলেন। ১৯৫৪ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত যুক্ত ছিলেন সাপ্তাহিক দেশ পত্রিকার সাথে উল্লেখযোগ্য রচনা দেওয়াল, নিমফুলের গন্ধ, অসময়, খড়কুটো, উড়ো খই ইত্যাদি। এইসব রচনা পাঠকদের মুগ্ধ করেছে।
১৯৪৪ খ্রিষ্টাব্দে তার রচিত প্রথম ছোটগল্প অম্বিকানাথের মুক্তি প্রবর্তক পত্রিকায় প্রকাশিত হয় । ১৯৪৬ খ্রিষ্টাব্দে তিনি মণিলাল গঙ্গোপাধ্যায় সম্পাদিত পরাগ পত্রিকায় সহ সম্পাদকের কাজ পান । সহ সম্পাদক হিসাবে তিনি পশ্চিমবঙ্গ ও সত্যযুগ পত্রিকায় কাজ করেন ।

১৯৫৪ খ্রিষ্টাব্দে তার রচিত প্রথম ছোটগল্প সংকলন বরফ সাহেবের মেয়ে প্রকাশিত হয় । সেই বছরেই দেশ পত্রিকার বিভাগীয় প্রধান হিসাবে যোগ দেন । এই পদে তিনি ১৯৮২ সাল অবধি ছিলেন। এছাড়া তিনি শিলাদিত্য এবং গল্পপত্র পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন।
তাঁর লেখা কাহিনি অবলম্বনে মোট এগারোটি ছবি তৈরি হয়েছে। প্রথম ছবি হ্রদ (১৯৫৫) রূপমায়ার প্রযোজনায় এবং অর্ধেন্দু সেনের পরিচালনায় মুক্তি পায়। উল্লেখযোগ্য যে সব পরিচালক তাঁর কাহিনি অবলম্বনে ছবি করেছেন তাঁরা হলেন অরুন্ধতী দেবী, তরুণ মজুমদার, দীনেন গুপ্ত, ইন্দর সেন পার্থপ্রতিম চৌধুরী, রাজা মিত্র প্রভৃতি। ১৯৭৫ সালে তিনি সাহিত্য অকাদেমির পুরস্কার লাভ করেন।
বিমল কর অসময় উপন্যাসের জন্য ১৯৭৫ খ্রিষ্টাব্দে সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন । এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎচন্দ্র পুরস্কার, দিল্লি বিশ্ববিদ্যালয়ের নরসিংহ দাস পুরস্কার পান । তিনি দুবার আনন্দ পুরস্কার লাভ করেছিলেন । তিনি বহু ছোটগল্প এবং কিশোর উপন্যাসও লিখেছিলেন।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৫৫ হ্রদ
- ১৯৬৭ ছুটি বালিকা বধূ:
- ১৯৭৩ রৌদ্রছায়া, বসন্তবিলাপ,
- ১৯৭৪ যদুবংশ
- ১৯৭৬ অসময়:
- ১৯৭৯ পরিচয়
- ১৯৯৭ নয়নতারা
- ২০০১ এরা কারা:
- ২০০৭ বনভূমি।
