বিভূতি লাহা

বিভূতি লাহা, জন্ম কলকাতায় ।প্রথাগত শিক্ষা চলাকালীন স্থিরচিত্র বিষয়ে আগ্রহ জন্মায়, পরবর্তী কালে কালী ফিল্মস স্টুডিওতে সহকারী চিত্রগ্রাহক হিসাবে কাজ শুরু করেন ১৯৩৪ সাল থেকে। ১৯৩৫-৩৬ সালে অবিভক্ত বাংলা সরকারের হয়ে কয়েকটি তথ্যচিত্রে কাজ করেছেন।

 

 

বিভূতি লাহা 

 

স্বাধীন চিত্রগ্রাহক হিসাবে প্রথম ছবি কালী ফিল্মস প্রযোজিত এবং জ্যোতিষ মুখোপাধ্যায় পরিচালিত কচি সংসদ (১৯৩৭)। সুকুমার দাশগুপ্ত, ফণী মজুমদার, শৈলজানন্দ মুখোপাধ্যায়, চিত্ত বসু, নরেশ মিত্র প্রভৃতি পরিচালকের সাথে কাজ করেছেন।

 

বিভূতি লাহা । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

১৯৪৬ সালে তাঁর উদ্যোগে তৈরি হয় অগ্রদূত গোষ্ঠী, তিনি ছাড়াও এই গোষ্ঠীতে ছিলেন শব্দযন্ত্রী যতীন দত্ত, চিত্রনাট্যকার নিতাই ভট্টাচার্য এবং ব্যবস্থাপক বিমল ঘোষ। এই গোষ্ঠীর পরিচালনায় নির্মিত তেত্রিশটি ছবির মধ্যে একত্রিশটি ছবিতে কখনও একক ভাবে আবার কখনও সুশান্ত মৈত্র বা বিজয় ঘোষের সাথে যৌথ ভাবে চিত্র গ্রহণের কাজ করেছেন। এই গোষ্ঠীভুক্ত অন্য কর্মীরা গোষ্ঠী ছেড়ে চলে গেলেও তিনি অগ্রদূতের পরিচালনায় ছবি তৈরির কাজ চালিয়ে যান। এই গোষ্ঠী পরিচালিত প্রথম ছবি স্বপ্ন ও সাধনা (১৯৪৭)।

বিভূতিবাবু বিভিন্ন ব্যক্তির সাথে যৌথ ভাবে চলচ্চিত্র প্রযোজনাও করেছেন। শিশির মল্লিকের সাথে মঞ্জরী অপেরা (১৯৭০), শিবনারায়ণ রায়ের সাথে ছদ্মবেশী (১৯৭১), বৈদ্যনাথ বসাকের সাথে সেদিন দুজনে (১৯৭৫) এবং শিবনারায়ণ দত্তর সাথে দিন আমাদের (১৯৭৭) ছবিগুলি প্রযোজনা করেন তিনি।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৩৭ কচি সংসদ:
  • ১৯৩৮ রাজকুমারের নির্বাসন,
  • ১৯৪০ স্বামী স্ত্রী
  • ১৯৪১ দেবী ফুল্লরা, এপার ওপার;
  • ১৯৪২ অপরাধ:
  • ১৯৪৩ পরিণীতা:
  • ১৯৪৪ বিদেশিনী, নন্দিতা, শেষ রক্ষা
  • ১৯৪৫ অভিনয় নয়, পথ বেঁধে দিল:
  • ১৯৪৬ মৌচাকে ঢিল, সাত নম্বর বাড়ী, তুমি আর আমি
  • ১৯৪৭ স্বপ্ন ও সাধনা, অভিযোগ:
  • ১৯৪৮- অনির্বাণ, সমাপিকা
  • ১৯৪৯ বিদুষী-ভাৰ্য্যা, আভিজাত্য, সংকল্প
  • ১৯৫০ বিদ্যাসাগর:
  • ১৯৫১ সহযাত্রী, বাবলা,
  • ১৯৫২ মেঘমুক্তি, কার পাপে
  • ১৯৫৪ অগ্নিপরীক্ষা
  • ১৯৫৫ সবার উপরে
  • ১৯৫৬ ত্রিযামা:
  • ১৯৫৭ পথে হল দেরী
  • ১৯৫৮ সূর্যতোরণ।
  • ১৯৫৯ লালু ভুলু,
  • ১৯৬০ কুহক খোকাবাবুর প্রত্যাবর্তন
  • ১৯৬১ অগ্নিসংস্কার
  • ১৯৬২ বিপাশা, নবদিগন্ত:
  • ১৯৬৩ উত্তরায়ণ, বাদশা।
  • ১৯৬৫ অন্তরাল, সূর্যতপা, তাপসী:
  • ১৯৬৬ নায়িকা সংবাদ
  • ১৯৬৮ কখনো মেঘ:
  • ১৯৬৯ চিরদিনের:
  • ১৯৭০ মঞ্জরী অপেরা:
  • ১৯৭১ ছদ্মবেশী:
  • ১৯৭৩ সোনার খাঁচা
  • ১৯৭৫ সেদিন দুজনে:
  • ১৯৭৭ দিন আমাদের
  • ১৯৮১ সূর্যসাক্ষী।

Leave a Comment