বিপ্লব রায়চৌধুরী

বিপ্লব রায়চৌধুরীঃ বাংলা চলচ্চিত্রের ইতিহাস শতাধিক বর্ষের ইতিহাস আর বাংলা কাহিনিচিত্রের প্রায় একশত বৎসরের ইতিবৃত্ত।

১৮৯৫ সালের ২৪ ডিসেম্বর ফ্রান্সের প্যারিস শহরে প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন লুমিয়ের ভ্রাতৃদ্বয়। এর কয়েক মাসের মধ্যেই ১৮৯৬ সালে ৭ জুলাই বোম্বে-র ওয়াটসন হোটেলে লুমিয়েরদের প্রতিনিধিদের প্রদর্শিত চলচ্চিত্রের মধ্য দিয়ে ভারতবর্ষে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু হয়। দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন মি. স্টিফেন্স। ১৯৯৮ সালে সজল চট্টোপাধ্যায়-এর আর রেখোনা আঁধারে গ্রন্থ প্রকাশের পরে এই ধারণা পরিবর্তিত হয় এবং জানা যায় যে ১৮৯৭ সালের ১৮ জানুয়ারি মি. টমাস পি হাডসন কলকাতায় প্রথম চলচ্চিত্র প্রদর্শন করেন থিয়েটার রয়্যাল-এ।

চল্লিশের দশকের শেষার্ধে ভারতীয় গণনাট্য সংঘের প্রভাব, ১৯৪৭ সালে ক্যালকাটা ফিল্ম সোসাইটির পত্তন, ১৯৪৮ সালে দ রিভার ছবির শুটিং উপলক্ষে ফরাসি চলচ্চিত্র পরিচালক জাঁ রেনোয়ার কলকাতা আসা এবং সর্বোপরি ১৯৫২ সালের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইত্যাদির প্রভাব বাংলা চলচ্চিত্রের সার্বিক উত্থানের ক্ষেত্রে একটা গতি এনে দিয়েছিল।

 

বিপ্লব রায়চৌধুরী । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

বিপ্লব রায়চৌধুরী 

 

স্কুলে পড়ার সময় থেকেই চলচ্চিত্রে উৎসাহ। ষাটের দশকের শেষ দিকে চিকিৎসাবিদ্যা শিক্ষা অসম্পূর্ণ রেখে চলচ্চিত্র শিল্পে যোগ দেন চিত্র সম্পাদক হিসাবে কাহিনিচিত্র পরিচালনার আগে কয়েকটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন। উল্লেখযোগ্য তথ্যচিত্র লেটেস্ট হো ট্রাইবালস অফ সিংভূম (১৯৮০)। প্রথম কাহিনিচিত্র বর্ণবিবর্ণ নির্মাণ করেন ১৯৭৫ সালে। পরবর্তী কালে বাংলা ভাষা ছাড়াও হিন্দী ও ওড়িয়া ভাষায় কাহিনিচিত্র নির্মাণ করেছেন।

 

 

লেটেন্ট (১৯৭০) তথ্যচিত্রটির জন্য শ্রেষ্ঠ সামাজিক তথ্যচিত্রের জাতীয় পুরস্কার লাভ করেন। হিন্দী ভাষায় নির্মিত কাহিনিচিত্র শোধ (১৯৮০) ঐ সালের শ্রেষ্ঠ কাহিনিচিত্র হিসাবে জাতীয় পুরস্কার ‘স্বর্ণকমল’ লাভ করে। চিত্রপরিচালনার সাথে সাথে চলচ্চিত্র সম্পাদনার সাথেও যুক্ত ছিলেন।

 

চলচ্চিত্র পঞ্জি —
  • ১৯৭০ লেটেস্ট:
  • ১৯৭৫ বর্ণবিবর্ণ
  • ১৯৭৭ চিলিকা তীরে (ওড়িয়া);
  • ১৯৮০ : শোধ (হিন্দী),
  • ১৯৮০ হো ট্রাইবালস অফ সিংভূম
  • ১৯৮১ দি সার্চ, মহাপৃথিবী:
  • ১৯৮২ হার্ট বিট
  • ১৯৮৩ স্পন্দন, আশ্রয়
  • ১৯৮৪ ইয়ে কহানি নেহি,
  • ১৯৮৫ দি হুইসপারিং উইন্ড:
  • ১৯৯২ ক্রাই ইন দি ওয়াইল্ডনেস,
  • ১৯৯৪ নির্বাচন, অরণ্যরোদন।

Leave a Comment