বিপ্লব চট্টোপাধ্যায়, জন্ম কলকাতায়। পার্ক ইনস্টিটিউশন থেকে উচ্চ মাধ্যমিক এবং আনন্দমোহন কলেজ থেকে স্নাতক হন। প্রথম চলচ্চিত্রাভিনয় সত্যজিৎ রায় পরিচালিত প্রতিদ্বন্দ্বী (১৯৭০) ছবিতে।

বিপ্লব চট্টোপাধ্যায় । বাঙালি চলচ্চিত্র অভিনেতা
সমগ্র চলচ্চিত্র জীবনে দুশোটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সত্যজিৎ রায় ছাড়াও কাজ করেছেন যাত্রিক, দীনেন গুপ্ত, অরবিন্দ মুখোপাধ্যায়, অগ্রদূত, পিনাকী মুখোপাধ্যায়, তপন সিংহ, মৃণাল সেন, বিজয় বসু, পূর্ণেন্দু পত্রী সহ বহু পরিচালকের সাথে। অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র বিকাশ সিংহ (জয় বাবা ফেলুনাথ, ১৯৭৯); কল্যাণ (সবুজ দ্বীপের রাজা, ১৯৭৯); শ্যামলাল (ফটিকচাদ, ১৯৮৩): চরণ (ফেরা, ১৯৮৮); সুখেন্দু (প্রজাপতি, ১৯৯৩) ইত্যাদি।

অভিনয় ছাড়াও পরিচালনা করেছেন অভিমন্যু (১৯৯০), প্রজাপতি (১৯৯৩), বিদ্রোহিনী (১৯৯৪), তোমার আমার প্রেম (১৯৯৮) এবং চোর ভগবান (২০০৩)। এগুলির মধ্যে চোর ভগবান ছবিটি তাঁর নিজের কাহিনি ও চিত্রনাট্য অবলম্বনে তৈরি। এছাড়াও অভিমন্যু ও প্রজাপতির চিত্রনাট্য তিনি একক ভাবে এবং চোর ভগবান ছবির চিত্রনাট্য সন্দীপ ঘোষের সাথে। যুগ্মভাবে রচনা করেন।
প্রভাত রায় পরিচালিত তুমি এলে তাই (১৯৯৯) ছবিতে তিনি নেপথ্য সংগীতশিল্পী হিসাবেও কাজ করেছেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নাট্যমঞ্চে ও যাত্রায় অভিনয় করেছেন, ‘শকুনির পাশা’ নাটকে তাঁর একক অভিনয় সমালোচকদের প্রশংসা অর্জন করে। চলচ্চিত্র, নাটক এবং যাত্রায় খলনায়কের ভূমিকাগুলিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৭০ প্রতিদ্বন্দ্বী,
- ১৯৭১ খুঁজে বেড়াই,
- ১৯৭৩ শেষ পৃষ্ঠায় দেখুন
- ১৯৭৪ ছেঁড়া তমসুক, হারায়ে খুঁজি,
- ১৯৭৫ নগর দর্পণে
- ১৯৭৬ চাদের কাছাকাছি।
- ১৯৭৭ দিন আমাদের, এই পৃথিবীর পান্থনিবাস, প্রক্সি, মন্ত্রমুগ্ধ, প্রতিশ্রুতি,
- ১৯৭৮ টুসি, রেঞ্জার সাহেব,
- ১৯৭৯ জয় বাবা ফেলুনাথ, সবুজ দ্বীপের রাজা,
- ১৯৮০ একদিন প্রতিদিন, বাঞ্ছারামের বাগান, বড়ভাই
- ১৯৮১ উপলব্ধি, মাদার, খনাবরাহ,
- ১৯৮২ আকালের সন্ধানে, শঠে শাঠা মাটির স্বর্গ, প্রেয়সী,
- ১৯৮৩ অম্লীলতার দায়ে ফটিকচাদ, চেনা অচেনা, কাউকে বোলো না, সমাপ্তি, চোখ, আগামীকাল
- ১৯৮৪ দু-জনে, প্রার্থনা, শত্রু,
- ১৯৮৫ টগরী, অন্তরালে, নীলকণ্ঠ, অন্বেষণ
- ১৯৮৬ লালমোহন, শাপমুক্তি, ডাক্তারবাবু, মধুময়,
- ১৯৮৭ অর্পণ, মহামিলন, প্রতিকার, মৌনমুখর, জবাব, ন্যায় অধিকার, দাবার চাল, পাপপুণ্য, একান্ত আপন;
- ১৯৮৮ কলঙ্কিনী নায়িকা, অগ্নিসংকেত, অন্তরঙ্গ, হীরের শিকল, অপরাধী, পরশমণি, আগমন, ফেরা:
- ১৯৮৯ আমার ভূমি, জজ সাহেব, নিশিবধু, মর্যাদা, আশা, অভিসার, অঙ্গার, আমার শপথ, প্রণমি তোমায়, বান্ধবী
- ১৯৯০ মানসী, মানদণ্ড, আলিঙ্গন, আপন আমার আপন, আবিষ্কার, ঘরের বৌ, চক্রান্ত, বলিদান, শেষ আঘাত, ন্যায়দণ্ড, চেতনা, অভিমন্যু, অন্ধ বিচার, তোমার রক্তে আমার সোহাগ, পাপী, একটি জীবন:
- ১৯৯১ সিঁদুর, অন্তরের ভালবাসা,
- ১৯৯২ পিতৃঋণ, রক্তে লেখা, পেন্নাম কলকাতা, প্রিয়া, গুঞ্জন, মায়াবিনী, মা, বাহাদুর, শেষ বিদায়,
- ১৯৯৩ রক্তের স্বাদ, অমর কাহিনী, অর্জুন, প্রথমা, গরম ভাত, সুখের স্বর্গ, মায়ের আশীর্বাদ, প্রজাপতি,
- ১৯৯৪ শেষ চিঠি, প্রত্যাঘাত, নাগপঞ্চমী, শুধু আশা, ফিরিয়ে দাও, মহাভারতী, বিদ্রোহিনী, লাল পান বিধি,
- ১৯৯৫ কুমারী মা, আবির্ভাব, মশাল:
- ১৯৯৬ মায়ের কথা, বেয়াদব, মহান, বনফুল, মিস মৈত্রেয়ী, লাঠি,
- ১৯৯৭ প্রেম জোয়ারে, আদরের বোন, সবার উপরে মা, সর্বজয়া, তোমাকে চাই, জীবন সন্ধান, পিতা-মাতা-সন্তান, প্রতিরোধ, লাল দরজা, বিদ্রোহ, একালের কালপুরুষ, মাতৃভূমি, লোফার,
- ১৯৯৮ আসল নকল, বাংলার বধু, চৌধুরী পরিবার, গঙ্গা, ঘরের লক্ষ্মী, জামাই নম্বর ওয়ান, জীবন তৃষ্ণা, মায়ের অধিকার, মায়ের দিব্যি, নাগ নাগিনী, সংঘাত, সুন্দরী, তোমার আমার প্রেম, স্বামীর আদেশ;
- ১৯৯৯ সিঁদুর খেলা, মধুমালতী, গুণ্ডা, তুমি এলে তাই, জবাবদিহি, জীবন নিয়ে খেলা, মস্তান রাজা, সন্তান, খেলাঘর, সংগ্রাম, নিয়তি, চেনা অচেনা, দায় দায়িত্ব,
- ২০০০ বসতির মেয়ে রাধা, আপন হল পর, কুলাঙ্গার, মধুর মিলন, ধর্ম অধর্ম, ঋণমুক্তি, ত্রিশূল, পতি স্বর্গ পতি ধর্ম।
- ২০০১ আঘাত, বহু হল বাইজী, দেখা, সংঘাত,
- ২০০২ বাঙালীবাবু, বরকনে, মানুষ অমানুষ,
- ২০০৩ জেহাদ, পাতালঘর, চোর ভগবান,
- ২০০৪ দেবীপক্ষ, ক্রীতদাস, মন যাকে চায়, প্রতিশোধ, শক্তি, সিঁদুরের বন্ধন, স্বপ্নে দেখা রাজকন্যা,
- ২০০৫ বাবুমশাই, চিতা, মানিক, নিশাচর, অগ্নিপথ, পরিণাম,
- ২০০৬ অভিনেত্রী,
- ২০০৭ এক মুঠো ছবি, দাদা, কাকা নম্বর ওয়ান, যারা বৃষ্টিতে ভিজেছিল, ভালোবাসার দিব্যি, বালীগঞ্জ কোর্ট, পিতৃভূমি, আলোয় ফেরা,
- ২০০৮ ভোরের আগে,
- ২০০৯ ব্রেকফেল, কলির অর্জুন
- ২০১০ গজ উকিলের হত্যা রহস্য কিছু চাওয়া কিছু পাওয়া।
