বিধায়ক ভট্টাচার্যের জন্ম মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে, আসল নাম বগলারঞ্জন। টালা হাইস্কুল থেকে ম্যাট্রিক পাস করে কিছুদিন সাংবাদিক হিসাবেও কাজ করেছেন। তাঁর লেখা নাটক ‘মেঘমুক্তি’ ১৯৩৮ সালে রঙমহলে মঞ্চস্থ হয়। চল্লিশের দশকেই নট এবং নাট্যকার হিসাবে খ্যাতি অর্জন করেন।

বিধায়ক ভট্টাচার্য
শ্রীভারতলক্ষ্মী পিকচার্স তাঁর লেখা মাটির ঘর (১৯৪৪) নাটকের চলচ্চিত্রায়ণ করে এবং এই ছবির চিত্রনাট্যও তিনি নিজেই করেছিলেন। ছবিটি পরিচালনা করেন হরি ভঞ্জ। তাঁর কাহিনি অবলম্বনে ১৬টি ছবি নির্মিত হয়েছে। ছবিগুলি পরিচালনা করেন গুণময় বন্দ্যোপাধ্যায়, পিনাকী মুখোপাধ্যায়, নীরেন লাহিড়ী, রতন চট্টোপাধ্যায়, সুধীর মুখোপাধ্যায় প্রভৃতি।

সমগ্র চলচ্চিত্র জীবনে তাঁর লেখা কাহিনি অবলম্বনে তৈরি ১৬টি ছবির পাশাপাশি ২১টি ছবির চিত্রনাট্য রচনা, ৩টি ছবির গান রচনা, ৫টি ছবি পরিচালনার সঙ্গে ১০টি ছবিতে অভিনয়ও করেছেন। পরিচালক হিসাবে প্রথম ছবি সীতা দেবীর কাহিনি অবলম্বনে পরভৃতিকা (১৯৪৭) এবং এই ছবির চিত্রনাট্য তিনি নিজেই রচনা করেছিলেন।
তাঁর চিত্রনাট্য অবলম্বনে তৈরি বড়দিদি (১৯৫৭), দেয়ানেয়া (১৯৬৩), ভ্রান্তিবিলাস (১৯৬৩), দোল গোবিন্দের কড়চা (১৯৬৬), এই করেছো ভালো (১৯৭০) ইত্যাদি ছবিগুলি জনপ্রিয়তা লাভ করে।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৪৪ মাটির ঘর (কাহিনি/চিত্রনাট্য),
- ১৯৪৫ গৃহলক্ষ্মী (চিত্রনাট্য),
- ১৯৪৬ মাতৃহারা (চিত্রনাট্য),
- ১৯৪৭ তপোভঙ্গ (কাহিনি), পরভৃতিকা (চিত্রনাট্য পরিচালনা).
- ১৯৪৮ বিশ বছর আগে (কাহিনি):
- ১৯৪৯ কৃষ্ণা কাবেরী (পরিচালনা),
- ১৯৫০ যুগদেবতা (পরিচালনা):
- ১৯৫১ গাঁয়ের মেয়ে (কাহিনি/চিত্রনাট্য/অভিনয়);
- ১৯৫২ কা তব কাস্তা (পরিচালনা),
- ১৯৫৩ চিরন্তনী (কাহিনি/চিত্রনাট্য পরিচালনা):
- ১৯৫৪ চুল (কাহিনি),
- ১৯৫৬ অসমাপ্ত (কাহিনি),
- ১৯৫৭ পৃথিবী আমারে চায় (কাহিনি/চিত্রনাটা/ গান), খেলা ভাঙার খেলা (কাহিনি); ছায়াপথ (কাহিনি/চিত্রনাট্য), বড়দিদি (চিত্রনাট্য), ওগো শুনছো (চিত্রনাট্য),
- ১৯৫১ অবাক পৃথিবী (কাহিনি/চিত্রনাট্য/অভিনয়);
- ১৯৬০ ক্ষুধা (কাহিনি/গান/চিত্রনাটা/অভিনয়), উত্তর মেঘ (অভিনয়):
- ১৯৬১ মধুরেণ (চিত্রনাট্য),
- ১৯৬২ সঞ্চারিণী (চিত্রনাট্য), দাদাঠাকুর (অভিনয়),
- ১৯৬৩ অবশেষে (অভিনয়), ভ্রান্তিবিলাস (চিত্রনাটা/গান/অভিনয়), ত্রিধারা (অভিনয়),
- ১৯৯৪ নতুন তীর্থ (কাহিনি),
- ১৯৬৬ দোল গোবিন্দের কড়চা (চিত্রনাট্য/অভিনয়):
- ১৯৬৭ দুষ্টু প্রজাপতি (কাহিনি),
- ১৯৬৮ পথে হল দেখা (চিত্রনাট্য):
- ১৯৭০ এই করেছো ভালো (কাহিনি/চিত্রনাট্য),
- ১৯৭৮ ডাক দিয়ে যাই (চিত্রনাটা/কাহিনি),
- ১৯৮১ পাহাড়ী ফুল (চিত্রনাট্য)।
