বিজয় ঘোষ : বাংলা চলচ্চিত্র বা বাংলা সিনেমা ১৮৯০ সালে ভারতের কলকাতায় বায়োস্কোপ নামে শুরু হয়েছিল। ১৮৯৮ খ্রিষ্টাব্দের কলকাতায় বাঙালিদের মধ্যে প্রথম বায়োস্কোপ কোম্পানি গঠন করেন তৎকালীন ঢাকার বগজুরী গ্রামের হীরালাল সেন (১৮৬৬-১৯১৭)। তার প্রতিষ্ঠিত কোম্পানির নাম রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। তিনিই ছিলেন বাংলার প্রথম চলচ্চিত্র নির্মাতা।

বিজয় ঘোষ
জন্ম কলকাতায়। মাত্র ২৪ বছর বয়সে চিত্রগ্রাহক বিভূতি লাহার সহকারী হিসাবে অগ্রদূত পরিচালিত স্বপ্ন ও সাধনা (১৯৪৭) ছবিতে কাজ করেন। প্রসঙ্গত অগ্রদূত গোষ্ঠীর প্রাণপুরুষ ছিলেন বিস্তৃতি লাহা। স্বাধীন চিত্র গ্রাহক হিসাবে প্রথম কাজ চিত্ত বসু পরিচালিত সহোদর (১৯৫০)।

চলচ্চিত্র জীবনে প্রায় ষাটটি ছবিতে চিত্রগ্রহণের কাজ করেছেন। অগ্রদুত গোষ্ঠী পরিচালিত ছবিগুলো বেশির ভাগ ক্ষেত্রেই তিনি চিত্রগ্রহণের কাজ করেছেন যুগ্ম ভাবে বিভূতি লাহার সাথে।
উল্লেখযোগ্য যে সব পরিচালকের সাথে কাজ করেছেন তাঁরা হলেন চিত্ত বসু, সুকুমার দাশগুপ্ত, নীরেন লাহিড়ী, অরবিন্দ মুখোপাধ্যায়, সুশীল মজুমদার প্রভৃতি। চিত্রগ্রাহক হিসাবে শেষ কাজ অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত নকল সোনা (১৯৭৩)।
চলচ্চিত্রপঞ্জি —
- ১৯৫০ সহোদর
- ১৯৫১ প্রত্যাবর্তন
- ১৯৫২ সঞ্জীবনী, কার পাপে,আধি,
- ১৯৫৪ কল্যানী, অগ্নিপরীক্ষা, যদুভট্ট,
- ১৯৫৫ অনুপমা দেবী মালিনী, সবার উপরে,
- ১৯৫৬ সাগরিকা, লক্ষহীরা, একটি রাত, শঙ্করনারায়ণ ব্যাঙ্ক, ত্রিযামা, পুত্রবধূ,
- ১৯৫৭ যাত্রা হলো শুরু, সুরের পরশে, আমি বড় হবো:
- ১৯৫৮ তানসেন, সূর্যতোরণ
- ১৯৫৯ লালুভুলু, কিছুক্ষণ,
- ১৯৬০কুহক, খোকাবাবুর প্রত্যাবর্তন:
- ১৯৬১ অগ্নিসংস্কার, বিপাশা,
- ১৯৬২ ভগিনী নিবেদিতা, কাজল:
- ১৯৬৩ বর্ণচোরা, উত্তরায়ণ, সূর্য্যশিখা, শ্রেয়সী:
- ১৯৬৪ বিভাস, কষ্টিপাথর, রাধাকৃষ্ণ, নতুন তীর্থ, দুই পর্ব, লাল পাথর
- ১৯৬৫ রাজকন্যা,
- ১৯৬৬ রাজদ্রোহী, শুধু একটি বছর, নতুন জীবন, উত্তর পুরুষ
- ১৯৬৭ প্রস্তর স্বাক্ষর, মহাশ্বেতা, এন্টনী ফিরিঙ্গী:
- ১৯৬৮ বালুচরী,
- ১৯৬৯ সাবরমতী, শুকসারী, মা ও মেয়ে,অপরিচিতা
- ১৯৭০ কলঙ্কিত নায়ক:
- ১৯৭১ ধন্যি মেয়ে, জয় জয়ন্তী, খুঁজে বেড়াই,
- ১৯৭২ স্ত্রী,
- ১৯৭৩ নকল সোনা।
