বাপী লাহিড়ী

বাপী লাহিড়ীর জন্ম কলকাতায়। স্বনামধন্য সংগীতশিল্পী অপরেশ লাহিড়ী এবং বাঁশরী লাহিড়ীর একমাত্র সন্তান। আসল নাম অলকেশ লাহিড়ী। ছোটবেলা থেকেই বাবা ও মার কাছে সংগীতশিক্ষা শুরু করেন।

 

বাপী লাহিড়ী । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

বাপী লাহিড়ী

 

প্রথম সংগীত পরিচালক হিসাবে কাজ করেন মাত্র সতেরো বছর বয়সে। রণজিৎ পিকচার্স প্রযোজিত এবং অজিত গঙ্গোপাধ্যায় পরিচালিত দাদু (১৯৬৯) ছবিতে কালীপদ সেনের সাথে। যৌথ ভাবে সংগীত পরিচালক হিসাবে কাজ করেন। বাংলা ছবিতে নেপথ্য গায়ক হিসাবে প্রথম কাজ সলিল দত্ত পরিচালিত ওগো বধু সুন্দরী (১৯৮১) ছবিতে। এই ছবির সংগীত পরিচালনা বাপী নিজেই করেছিলেন।

 

বাপী লাহিড়ী । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

২০১০ পর্যন্ত বাপী ৬৬টি বাংলা ছবিতে সংগীত পরিচালনার পাশাপাশি ৩৫টি ছবিতে নেপথ্য সংগীত পরিবেশন করেছেন। উল্লেখযোগ্য যে সব পরিচালকদের সাথে কাজ করেছেন। তাঁরা হলেন অঞ্জন চৌধুরী, দীনেন গুপ্ত, শ্রীকান্ত গুহঠাকুরতা, তরুণ মজুমদার, বুদ্ধদেব দাশগুপ্ত, অশোক বিশ্বনাথন প্রভৃতি।

প্রধানত হিন্দী ছবির সংগীত পরিচালনার সাথে যুক্ত হলেও বর্তমান সময়ের বাংলা ছবির অন্যতম সংগীত পরি-চালক হিসাবে স্বীকৃতি পেয়েছেন। নিজের সংগীত পরিচালনায় নির্মিত ছবিগুলি বাদে একমাত্র রাহুল দেববর্মণের সংগীত পরিচালনায় অহংকার (১৯৯১) ছবিতে নেপথ্য গায়ক হিসাবে কাজ করেছেন।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৬৯ দাদু,
  • ১৯৭২ জনতার আদালত:
  • ১৯৮১ ওগো বধূ সুন্দরী
  • ১৯৮৩ প্রতিদান,
  • ১৯৮৪ দুজনে
  • ১৯৮৫ অন্তরালে,
  • ১৯৮৬ উবশী,
  • ১৯৮৭ অমরসঙ্গী, গুরুদক্ষিণা, প্রতিকার,
  • ১৯৮৮ অন্তরঙ্গ দেবীবরণ* প্রতীক
  • ১৯৮৯ আমার তুমি, অগ্নিকৃষ্ণা, অনর প্রেম আশা ও ভালবাসা, চোখের আলোয়, মঙ্গলদীপ, নয়নমণি, প্রণমি তোমায়, সংসার:
  • ১৯৯০ বদনাম বলিদান মন্দির, রক্তঋণ
  • ১৯৯১ অহংকার অন্তরের ভালবাসা*
  • ১৯৯২ অনুতাপ, আপন পর’, প্রিয়া, রক্তে লেখা, সুরের ভুবনে,
  • ১৯৯৩ দালাল, রক্তের স্বাদ তোমার রক্তে আমার সোহাগ,
  • ১৯৯৪ ধূসর গোধূলি কথা ছিল, লাল পান বিবি, নীলাঞ্জনা”, ফিরিয়ে দাও• প্রত্যাঘাত, রক্তনদীর ধারা-
  • ১৯৯৫ প্রেম সংঘাত, সংঘর্ষ
  • ১৯৯৬ জামাইবাবু, জয় বিজয়, লাঠি ধারা
  • ১৯৯৭ আজকের সন্তান, লাল দরজা, স্বামী কেন আসামী,
  • ১৯৯৮ বিষ্ণুনারায়ণ মেয়েরাও মানুষ
  • ১৯৯৯ অগ্নিশিখা, তোমায় পাব বলে, সেই তো আবার কাছে এলে
  • ২০০১ কাজল নয়না হরিণী, মহাকাল, নেমকহারাম:
  • ২০০৩ রক্তবন্ধন
  • ২০০৮ শিবাজী
  • ২০০৯ অপরাধী, শেষ সাত সপ্তসুর:
  • ২০১০ রহমত আলী।

• চিহ্নিত ছবিগুলিতে নেপথ্যে সংগীত পরিবেশন করেছেন।

Leave a Comment