বাণী দত্ত

বাণী দত্ত: জন্ম কলকাতায়, প্রথাগত শিক্ষা সমাপ্ত করে নিউ থিয়েটার্স স্টুডিওতে যোগ দেন শব্দগ্রহণের কাজ শেখার জন্য। শব্দযন্ত্রী লোকেন বসুর সহকারী হিসাবে কাজ শুরু করেন। ধীরেন গঙ্গোপাধ্যায় পরিচালিত মাসতুত ভাই (১৯৩৩) ছবিতে শব্দগ্রহণের দায়িত্ব পালন করেন লোকেন বসুর সাথে যৌথভাবে। ১৯৩৩ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত নিউ থিয়েটার্সে কাজ করেন।

 

বাণী দত্ত । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

বাণী দত্ত 

 

এই পর্যায়ে ধীরেন গাঙ্গুলী ছাড়াও প্রমথেশ বড়ুয়া, প্রফুল্ল রায়, হীরেন বসু, হেমচন্দ্র চন্দ্র, মধু বসু, বিমল রায় প্রভৃতি পরিচালকের সাথে কাজ করেন, বাংলা ছাড়াও হিন্দী এবং তামিল ছবির শব্দগ্রহণের দায়িত্ব পালন করেছেন।

 

বাণী দত্ত । বাংলা চলচ্চিত্রের অভিধান

 

১৯৪৮ সালে তিনি নিউ থিয়েটার্স ছেড়ে যোগ দেন ক্যালকাটা মুভিটোন স্টুডিওতে। এই পর্যায়ে তিনি দেবকী বসু, অজয় কর, চিত্ত বসু, পশুপতি চট্টোপাধ্যায় ছাড়াও অন্যান্য বহু পরিচালকের সাথে কাজ করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক তপন সিংহ তাঁর চলচ্চিত্র জীবনের শুরুতে কিছুদিন বাণী দত্তর সহকারী হিসাবে কাজ করেছিলেন।

 

চলচ্চিত্রপঞ্জি —
  • ১৯৩৩ মাসতুত ভাই
  • ১৯৩৪ মহুয়া
  • ১৯৩৬ মায়া
  • ১৯৩৮ অভিজ্ঞান:
  • ১৯৩৯ বড়দিদি
  • ১৯৪০ পরাজয়
  • ১৯৪২ মীনাক্ষী
  • ১৯৪৭ রামের সুমতি:
  • ১৯৪৮: অল্পনগড়
  • ১৯৪৯ স্বামী
  • ১৯৫০ বড় বৌ, মাইকেল মধুসূদন, সঞ্চালী, শেষবেশ;
  • ১৯৫২ আবু হোসেন, কৃষ্ণকান্তের উইল, সহসা
  • ১৯৫৪ গৃহপ্রবেশ
  • ১৯৫৫ ভালবাসা, জ্যোতিষী, পরেশ
  • ১৯৫৬ অসমাপ্ত, গোবিন্দ দাস, মহাকবি গিরিশচন্দ্র মানরক্ষা, পরাধীন, শুভলগ্ন;
  • ১৯৫৭ বড় দিদি, চন্দ্রনাথ, হারানো সুর, জীবনতৃষ্ণা, খেলা ভাঙার খেলা, মাধবীর জন্য, নীলাচলে মহাপ্রভু, পঞ্চতপা, পরের ছেলে, রাত একটা
  • ১৯৫৮ বন্ধু, জোনাকির আলো, মর্মবাণী, স্বর্গ মর্ত্য:
  • ১৯৫৯ অগ্নিসম্ভবা, দীপ জ্বেলে যাই, এ জহর সে জহর নয়, মাহুত বন্ধুরে, মরুতীর্থ হিংলাজ, ঠাকুর হরিদাস,
  • ১৯৬০ বিয়ের খাতা, হসপিটাল, রাজাসাজা, শহরের ইতিকথা:
  • ১৯৬১ আশায় বাঁধিনু ঘর, কেরী সাহেবের মুন্সী, মা, সাথীহারা, স্বরলিপি, স্বয়ম্বরা
  • ১৯৬২ আগুন, ধূপছায়া, কাজল, রক্তপলাশ, শুভদৃষ্টি
  • ১৯৬৩ দুই নারী, সৎ ভাই,
  • ১৯৬৪ অগ্নিবন্যা, অনুষ্টুপ ছন্দ, বীরেশ্বর বিবেকানন্দ, দুই পর্ব, লাল পাথর, মোমের আলো, সন্ধ্যা দীপের শিখা, সপ্তর্ষি, সুভা ও দেবতার গ্রাস, স্বর্গ হতে বিদায়
  • ১৯৬৫ অভয়া ও শ্রীকান্ত, দিনান্তের আলো, দোলনা, একই অঙ্গে এত রূপ, ও কে, পতি সংশোধনী সমিতি, প্রথম প্রেম, তৃষ্ণা:
  • ১৯৬৬ দোল গোবিন্দের কড়চা, গৃহ সন্ধানে, হারানো প্রেম, কাল তুমি আলেয়া, মণিহার, পাগল ঠাকুর, রাজদ্রোহী, সুভাষচন্দ্ৰ,
  • ১৯৬৭ অভিশপ্ত চম্বল, আকাশ ছোঁয়া, এন্টনী ফিরিঙ্গী, ৮০তে আসিও না, বধূবরণ, হাটে বাজারে, খেয়া, মহাশ্বেতা,
  • ১৯৬৮ অদ্বিতীয়া, বাঘিনী, ছোট্ট জিজ্ঞাসা, গড় নাসিমপুর, হংসমিথুন, পথে হল দেখা, তিন অধ্যায়
  • ১৯৬৯ আঁধার সূর্য, দুরন্ত চড়াই, কমললতা, মা ও মেয়ে, মন নিয়ে, পরিণীতা, সাবরমতী, শুকসারী, তীরভূমি:
  • ১৯৭০ আলেয়ার আলো, দুটি মন, কলঙ্কিত নায়ক, রাজকুমারী, শীলা, স্বর্ণশিখর প্রাঙ্গণে।
  • ১৯৭১ চৈতালী, জীবন জিজ্ঞাসা, খুঁজে বেড়াই, কুহেলি, মাল্যদান, নিমন্ত্রণ, প্রতিবাদ,
  • ১৯৭২ অনিন্দিতা, বিরাজ বৌ,
  • ১৯৭৩ আমি সিরাজের বেগম, বনপলাশির পদাবলী, বিন্দুর ছেলে, নতুন দিনের আলো, রৌদ্রছায়া, শ্রীমান পৃথ্বীরাজ,
  • ১৯৭৪ আলো আধারে, আলো ও ছায়া ছন্দপতন, দাবী, যদুবংশ, জীবনরহস্য, রোদনভরা বসন্ত, ঠগিনী:
  • ১৯৭৫ শর্মিলা,
  • ১৯৭৬ স্বীকারোক্তি।

Leave a Comment